বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

সমস্তিপুরে এক বাঙালী ভদ্রলোক দু'দিনের জন্য আশ্রয় দেন প্রফুল্পকে | ওর পরনে ছিল হিন্দুস্থানী বালকের পোশাক । এ ভদ্রলোক তাকে নতুন পোষাক কিনে দেন। তুলে দেন গাড়িতে | কলকাতার দিকে রওনা হয় গাড়ি। কিন্ত মোকামা স্টেশনে এ নৃতন জাম কাপড় দেখেই নন্দলাল বন্দোপাধ্যায় নামে এক পুলিশ অফিসারের সন্দেহ হয় তাকে | তাকে পুলিশ প্রায় ঘিরে ফেলে । নিরুপায় প্রফুল্ল শেষ চেষ্টা করে । বলে বাঙালী হয়ে আপনি বাঙালীর সবনাশ করবেন ! কিন্তু এ আবেগে সাড়া দেবার মত মন নন্দলালের ছিল না। সে দলবল নিয়ে এগিয়ে এলো । সিংহ-শিশু গর্জে উঠল খবরদার । তারপরেই গুলি করল নন্দলালকে লক্ষা করে। না। গুলি লাগে নি। আর বার্থ হতে চায় ন! aya নিজের গলায় নল ঠেকিয়ে পর পর দুবার ফায়ার করে লুটিয়ে পড়ল মৃত্যুর কোলে । জীবন্ত ধরা দিল ন! প্রফুল্প । আশ্চর্য! মানসিক শক্তি! নিজের দেহে ছু-ছুবার গুলি ! নন্দলালের দল প্রফুল্পর মাথা কেটে নিয়ে গেল মজঃফরপুরে | জেলে বসেই সমস্ত সংবাদ শুনল ক্ষুদিরাম | ১০ই জুন ফাসির'হুকুম হ'ল ক্ষুদিরামের। বিচারক জিজ্ঞাসা করলেন কিছু ইচ্ছে করে কি তোমার ? করে বৈকি? কি? ইচ্ছে করে দিদিকে দেখতে আর — আর কি? আর ইচ্ছে করে দেশের সমস্ত লোককে কেমন করে বোমা তৈরী করে, তা শিখিয়ে দিতে | বিচারক বিস্মিত হলেন। ফাঁসির কথা শুনেও বুক কাপে না এ কেমন বালক ! কোথায় পেল এত শক্তি ! ১৭০

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।