না ভাগ্য বাঁচিয়ে দিয়েছে কিংসফোর্ডকে। সেদিন মিঃ কেনেডির গাড়ি আসেনি । তার স্ত্রী আর কন্যাকে ভদ্রতা করে নিজের গাড়িতে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করেছিলেন কিংসফোর্ড । তাদের পৌছে দিয়ে গাড়ি ফিরে এলে তিনি যাবেন। বড় সমাদর করে মা আর মেয়েকে গাড়িতে তুলে দিয়েছিলেন কিংসফোর্ড । দূর থেকে তাদের হাসির শব্দও শুনেছিল ক্ষুদিরামরা কিন্তু গাড়িতে সওয়ারী বদলের কথ! জানত al তারা । অতএব কিংসফোর্ড বেঁচে রইলেন। অরল কেনেডির বৌ আর মেয়ে । আরও দুর্ভাগ্য, পরদিন সমস্তিপুরের কাছে ওয়ালি নামে একটা স্টেশনের কাছে একটা কল থেকে জল খাবার আয়োজন করছিল ক্ষুদিরাম। তখনই সেখানে ঘটল এক কনস্টেবলের আবির্ভাব । কিন্তু তাকে দেখে ঘাবড়ে গেল ক্ষুদিরাম । কনস্টেবলের সন্দেহ হ'ল । সে জিজ্ঞাসাবাদ করতে করতে চেপে ধরল ক্ষুদিরামকে । তাকে কায়দা করতে পারবার আগেই ক্ষুদিরামের কোমরে গৌজা পিস্তল বের হয়ে পড়ল। কনস্টেবল চিৎকার করে লোক ডেকে বন্দী করে ফেলল ক্ষুদিরামকে । সংবাদ ছড়িয়ে পড়ল মুহূর্তে । পুলিশ তাকে ওয়ালিতে রাখা নিরাপদ মনে করল ন!। নিয়ে গেল মজঃফরপুর | কিন্তু একি ! স্টেশন লোকে লোকারণ্য । সকলের কৌতুহল, কে সে বালক যে কিংসফোর্ডকে হত)! করতে যায়। জনতাকে দেখে ক্ষুদিরামের মধ্যে বিপ্লবী সত্তা জেগে ওঠল । সে মাথ! উচু করে চিৎকার করে উঠল-_বন্দেমাতরম্। জনতা সঙ্গে সঙ্গে উত্তর দিলো বন্দেমাতরম্। ক্ষুদিরাম যত ধ্বনি দেয়, waste তত ধ্বনি দিতে থাকে । তত বাড়তে থাকে লোক । কে জানে জনতা শেষে ছিনিয়ে নেবে কিনা আসামীকে ৷ পুলিশ তাড়াতাড়ি ভাড়া গাড়ী করেই ক্ষুদিরামকে জেলে নিয়ে গেল। এদিকে লোকমুখে ক্ষুদিরামের ধর! পড়ার সংবাদ শোনে প্রফুল্ল । ১৬৯
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।