যতীন্দ উপাধ্যায় নামে বরোদার সৈন্য বিভাগে eis করে দেন। তার শিক্ষা শেষে তাকে পাঠান বাঙলা দেশে । যতীন সে কালের অন্ধুশী- লনী দল, যুগান্তর দল-_ইত্যার্দি নামের বিপ্লবী সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করেন কিন্তু তাদের একত্রিত করতে পারলেন না । এমন সময় অরবিন্দ এসে হাল ধরলেন। যোগাযোগের দায়িত্ব দিলেন নিজের ছোট ভাই বীরেন ঘোষের ওপর | বিপ্লবী সংস্থার অস্ত্র চাই । অরবিন্দ হেমচন্দ্র দাসকে পাঠালেন বিলেতে । সেখানে ছিলেন বীর সাভারকর। তিনি হেমচন্দ্রকে নিয়ে গেলেন শ্যামজী কৃষ্ণবর্মার কাছে । এসময় আরও একজন এ একই উদ্দেশ্য নিয়ে দাক্ষিণাত্য থেকে গিয়েছিলেন সেখানে। শ্যামজী দুজনকেই পাঠালেন ফ্রান্সে । সেখানে এক রাশিয়ান মহিলা ছু'জনকেই বোম! তৈরীর কৌশল শিখিয়ে দিলেন | দেশে ফিরে হেমচন্দ্র আর উল্লাসকর মিলে বানালেন প্রথম বোম]। পরীক্ষা করা দরকার। যথেষ্ট সাবধানতা সহ সেটি দিয়ে পাঠান হ’ল APH CPTI | প্রফুল্ল গেলেন দেওঘরে । নির্জনে পরীক্ষা করবেন বোমাটির শক্তি । ১৯০৮ সালের ফেব্রুয়ারী মাসের কোন তারিখে ডিগরিয়া পাহাড়ে ভয়াল শব্দে ফাটল বোম! ৷ বিক্ষোরণের আঘাতে প্রফুল্ল প্রাণ দিলেন। বোঝা গেল, যতখানি শক্তিশালী ভাবা হয়েছিল, বোমাট। তার চাইতেও বেশী শক্তিশালী । এমন সময় বন্দেমাতরম্ পত্রিকায় একটি প্রবন্ধ লিখবার জন্য অরবিন্দকে বন্দী করা VA! সেকালে প্রবন্ধে লেখকের নাম থাকত না। সরকার কৌশলে লেখকের নাম আদায় করে নেবার জন্য সম্পাদক বিপিন পালকে সাক্ষ্য দিতে ডাকল । বিপিন পাল ত’ জানেন প্রবন্ধটি অরবিন্দের লেখা । তিনি মিথ্যা বলতেও রাজী নন। এই দোটানার মধ্যে বিপিন পাল এক অত্যাশ্চধ বিবৃতি দিলেন। তিনি বললেন, অত্যাচারী ইংরেজের মামলায় সাহায্য করবার অন্য সাক্ষী দিতে আমার বিবেক নিষেধ করে । অতএব ১৬৬
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।