বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

কি ছাত্র-শিক্ষকেরা স্কুল, উকিল-মোক্তার আদালত ছেড়ে বেরিয়ে আসতে থাকলেন | শুধু হিন্দুরা নয়, মুসলমান সমাজও পিছিয়ে রইল না। ২৩ শে সেপ্টেম্বর আব্,ল রস্থলের সভাপতিত্বে রাজাবাজারের এক সভায় সম্পূর্ণভাবে বয়কট আন্দোলনকে সমর্থন করা হ'ল । শিবনাথ শাস্ত্রী, সুবোধ মল্লিক, অশ্বিনী we, রমেশ দত্তের মত লিয়াকং হুসেন, আব,ল হালিম গজনাভি, মহম্মদ ইসমাইল চৌধুরীর মত নেতারাও এ মত প্রস্তাবে এগিয়ে এলেন | অবশেষে নিদ্ধারিত দিন এসে গেল । ১৬ ই অক্টোবর বঙ্গজননী বিভক্ত হলেন | আসাম-পৃরবঙ্গ প্রদেশের ছোটলাট হলেন ব্যামফিল্ড ফুলার। দিনটিকে শোকের দিন হিসাবে পালন করল বাঙালীর! | গোটা দেশে rE হল অরন্ধন। ভোরবেলা কলকাতার হিন্দুরা গিয়ে বন্দেমাতরম ধ্বনি দিতে দিতে গঙ্গান্নান সারলেন । তারপর মিছিল বের wa, মিছিলের প্রথমে স্বয়ং রবীন্দ্রনাথ গান গেয়ে চললেন £-- বাঙলার মাটি বাঙলার জল বাঙলার বায়ু বাঙলার ফল AU হউক পুণ্য হউক পৃণ্য হউক হে ভগবান : বাঙালীর পণ বাঙালীর আশ! বাঙালীর কাজ বাঙালীর ভাষা AST হউক সত্য হউক সত্য হউক হে ভগবান ॥ একদিকে চলছে গান, অন্ত দিকে একে অন্যের হাতে রাখী বেধে দিয়ে করছে কোলাকুলি । কার্জন fey মুসলমানের মধো যে ভেদের কীট! পুঁতে দিতে চেয়েছে, তা যেন উপড়ে ফেলার বিপুল আয়োজন | শুধু কলকাতা নয়, বাঙল। দেশের গ্রামে গঞ্জেও লাগল ঢেউ। রবীন্দ্রনাথ-রজনী সেন-দ্বিজেন্দ্রলালের গানে মাতোয়ারা হয়ে উঠল ১৬৩

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।