বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

আই-সি. এস পরীক্ষায় পাশ করেও সামান্য ঘোড়ায় চড়া পরীক্ষায়; অনুপস্থিত হয়ে তিনি ইংরেজের চাকরী গ্রহণের দায় থেকে মুক্ত হলেন। তারপর বনবাসের রামচন্দ্র যেন ফিরে এলেন অযোধ্যায়। না, বাঙল! দেশে ফেরা হ’ল নাতার। বরোদার রাজা তাকে ভাল মাইনের চাকরী দিয়ে নিয়ে গেলেন নিজ রাক্যে। সেখানে রাজার কাজের সঙ্গে তিনি শিখতে থাকলেন Teal আর সংস্কৃত। বাবা যাকে করতে চেয়েছিলেন খাঁটি ইংরেজ--তিনি হয়ে উঠলেন তীব্র স্বাদেশিক | স্বদেশের পরাধীনতা তার বুকে কাটার মত fears লাগল | তিনি কংগ্রেসের প্রকাশ্য আন্দোলনে যোগ দিলেন all ভারতের গুপ্ত বিপ্লবীদের একত্রিত ও সংগঠিত করতে থাকলেন | তার নাম প্রায় মন্ত্রের মত কাজ করতে থাকল । মানুষটি হ'লেন অরবিন্দ ঘোষ । আজ যাকে সবাই খষি অরবিন্দ বলে জানে | বাঙলাদেশে তখন স্বদেশমন্ত্রে উত্তেজনার ঢেউ। প্রতিষ্ঠিত হয়েছে স্বদেশী মেলা । প্রকাশিত হয়েছে একের পর এক স্বদেশমন্ত্রে উদ্দীপ্ত পত্রিকা । তারা জ্বালাময়ী বক্তৃতায় শুধু স্বদেশ প্রীতি নয়, ইংরেজ শাসনের AAAS খুলে ধরছেন। ১৮৭২ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ রঙ্গালয় । তারা একের পর এক নাটকে লোকের বুকে এঁকে দিচ্ছেন Vig স্বাধীনতার আকাক্ষা । গিরিশ ঘোষ, জ্যোতিরিক্দ্রনাথ ঠাকুর, ক্ষীরোদপ্রসাদ থেকে ক্রমে হাল ধরেছেন দ্বিজেন্দ্রলাল । ক্রমেই উত্তাল হয়ে উঠছে বাঙলা । আর বাঙলা থেকে ছড়িয়ে পড়ছে তা সারা ভারতে | এজন্য তখনকার ইংরেজ গভর্নর লর্ড কার্জন বাঙালীকে শায়েস্তা করবার পরিকল্পনা গ্রহণ করলেন। তিনি স্থির করলেন বাঙলাদেশকে দ্ব-টুকরো করে এক অংশ বিহারের সঙ্গে, অন্য অংশ আসামের সঙ্গে যোগ করে দেবেন | বাঙলার নাম মুছে দেবেন মানচিত্র থেকে | এ সংবাদ প্রকাশিত হওয়া মাত্র বাঙলার পত্র-পত্রিকা একযোগে এর বিরোধিতা শুরু করল। ক্রমেই তীব্র হয়ে উঠতে থাকল 'বঙ্গভঙ্গ ১৬০

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।