বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

সাধারণ গ্রামীণ মানুষ সবাই পালিয়েছে । দু-একটি অক্ষম, ভিথিরি বা পাগল যারা শহরে পড়েছিল, তাদের নৃশংস ভাবে হত্যা করল। কামান দেগে শহরটাকে মিশিয়ে দিল মাটির সঙ্গে । অবশেষে তারা ঝাপিয়ে পড়ল আশপাশের গ্রামের ওপর | ঘবশংসতা দিয়ে যেন মণিপুরে আতঙ্ক Ae করতে চায় ইংরেজরা | ভেঙ্গে দিতে চায় তার মেরদণ্ড। অনাবশ্ক ছিল এসব । পালাল এবং থোবলের যুদ্ধে আগেই মেরুদণ্ড ভেঙ্গে গেছিল মণিপুরীদের | টিকেন্দ্রজিৎ থেকে কুলচন্দ্র সকলেই আত্মগোপন করতে বাধ্য হয়েছিলেন । এই অবকাশে ইংরেজদের হাত ধরে মণিপুরে আবার ফিরে এলেন শুরচন্দ্র। কিন্তু আনন্দ পেলেন কি? এই কি Sta সাধের ইম্ফল! শহরের দিকে তাকিয়ে তার চোখে জল এলো | তিনি তাড়াতাড়ি তা গোপনে মুছে ফেললেন। কি জানি! যদি ইংরেজ পক্ষের কেউ জেনে ফেলে | কোন ভারতীয়ের পক্ষে স্বদেশের জন্য বেদনা অন্ুভঙ করা যে ইংরেজদের চোখে ATH | ইংরেজরা প্রথমেই শৃরচন্দ্রকে দিয়ে নিরস্ত্র করলেন মণিপুরীদের | ' বন্দুক ত’ দূরের কথ।-- সামান্য ছুরিও সঙ্গে রাখা বেআইনী বলে ঘোষণ! কর! হল। টিকেন্দ্রজিৎ, থঙ্গাল ও অন্যান্য মণিপুরী নেতার নামে পরোয়ানা জারী হ'ল-_-ঘোষিত হ'ল পুরস্কার। তারপর ইংরেজরা! চিরুনি চালাবার মত প্রতিটি গ্রাম-নগর-পাড়া-বাড়ি চষে বেড়াতে থাকল পলাতকদের খোঁজ করবার নাম করে । আর সেই সঙ্গে চলল অত্যাচার | অসহা অত্যাচারে বিচার হারিয়ে মণিপুরীরা এবার তাদের নেতাদেরই দায়ী করল সব দুর্দশার জন্য এবং যে কোন 'নেতাকে দেখা মাত্র ধরিয়ে দিতে থাকল | এদিকে এক বন্ধুর বাড়িতে নিঃসঙ্গ পড়ে আছেন টিকেন্দ্রজিং। আহত-অন্ুস্থ। নিরুপায় ভাবে শোনেন নান! অত্যাচারের কাহিনী আর তার বুক উত্তেজনায় কাপতে থাকে । স্বাধীনতার স্বপ্ন চুর্ণ ১৫৬

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।