বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

আমাকে বললে তা আর কাউকে বলো না । জেনো, মন্ত্রগুপ্তি সিদ্ধির উপায়। টিকেন্দ্ প্রণাম করল বাবাকে । বাবা আশীর্বাদ করে মনে মনে স্থির করলেন যুবাকলে টিকেন্দ্রকেই সেনাপতি পদে বরণ করবেন | কিন্ত বিধিবাম ৷ চন্দ্রকীতি টিকেন্দ্রকে সেনাপতি পদে বরণ: করবার আগেই আকস্মিক ভাবে মৃত্যু বরণ করলেন। সিংহাসনে বসলেন তার জোষ্টপূত্র শুরচন্দ্র | শূরচন্দ্র ছিলেন আরও ভালমান্ুষ। অতএব তার কালে ইংরেজ পলিটিক্যাল এজেন্টের আরও শক্তি বাড়ল ৷ শূরচন্দ্রের দরবার ছাডাও এজেন্টের PICS আর এক দরবার বসতে থাকল । রাজ্যের গণ্য- মান্যেরা প্রতিদিন সেখানে হাজির! দিতে থাকলেন | এমন সময় বৃদ্ধ-সেনাপতির মৃত্যু Vai পলিটিক্যাল এজেন্ট সাত তাড়াতাড়ি রাজার কাছে গিয়ে এ পদের oa রাজ পরিবারের আর এক যুবক ভৈরবচন্দ্রের নাম বললেন। ape টিকেন্দ্রের মনোভাব জানতেন, জানতেন তার বাবার মনোভাবের কথা ৷ তিনি আরো জানতেন যে সেনা-বাহিনীও এ পদে টিকেন্দ্রকে প্রার্থনা করে । এ অবস্থায় তিনি দ্বিধায় দুলতে থাকলেন । প্রতিদিনই তাই ইংরেজ পলিটিক্যাল এজেণ্ট তাড়াতাড়ি পদ পূরণের কথা এবং সেই সঙ্গে ভৈরবচন্দ্রের নাম বলতে থাকলেন। একদিন স্বয়ং ভৈরবচন্দ্র রাজার ঘরে ঢুকে তার দ্বিধার জন্য নান! কথা শুনিয়ে এল। কেটে গেল রাজার দ্বিধা। তিনি এওঁ ছুধিনীত উদ্ধত যুবককে বাতিল করে টিকেন্দ্রকেই সেনাপতি পদ দিলেন | রাজ্য জুড়ে আনন্দের ঢেউ বইল। পলিটিক্যাল এজেন্ট টিকেন্দ্রকে অভিনন্দন জানাল । উপহার দিল । তার সম্মানে কামান দাগ! হ'ল। কিন্ত শূরচন্দ্রকে কানে কানে বলল, কাজটা ভাল করলে না রাজা । এজন্য তোমাকে ভবিষ্যতে অনেক দুঃখ পেতে হবে। ১৫০

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।