বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

সময়ে হিউম নিজেই তাঁর অভিসন্ধি ব্যাখ্যা করেছেন। তখন ভারতবর্ষে ইংরেজ বিদ্বেষ যেভাবে চরমপন্থা গ্রহণের দিকে এগুচ্ছিল, তাতে ইংরেজদের মনে আশঙ্কা দেখা দিচ্ছিল । | রাজনৈতিক সংগঠন গড়ে হিউম তাকে একটা বাঁধনের মধ্যে আনতে চেয়েছিলেন | এতে সব মিলিয়ে ইংরেজদেরই উপকার হবে বলে তার বিশ্বাস ছিল। হিউমের বিশ্বাসকে অতিক্রম করে এই সর্বভারতীয় প্রতিষ্ঠান যে মহান উদ্দেশ্য সফল করতে পেরেছিল এবং স্বাধীনতা আন্দোলনের কালে বারংবার সব বিভেদ ভুলে সকল মতামতের রাজনৈতিক কর্মীই যে এই এক পতাকা তলে সমবেত হয়েছিলেন, পরবর্তী ইতিহাস তার সাক্ষ্য দেবে। মোট কথা লিটনের ভারত বিরোধী কার্ধকলাপের প্রতিবাদে এবং প্রতিক্রিয়ায় গড়ে উঠল সর্বভারতীয় রাজনৈতিক দল । নান! দলের সম্মিলিত রূপ বলেই তার নাম হল ভারতীয় জাতীয় কংগ্রেস (Indian National Congress ) আর তার প্রথম সভাপতি হলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সমস্ত ভারতে তার পরিচিতি ছিল wig. সি. ব্যানাজি নামে । ১৪৬

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।