বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

নির্দিষ্ট দিনে তানা, $13, তামা, বাসিয়।, রাচি ইত্যাদি অঞ্চলের সমস্ত কুঠি, কাছারি, মন্দির, গীর্জা, থানা-আদালত পুলিশ ফাঁড়ির ওপর একযোগে আক্রমণ চলল । গোটা অঞ্চলে মৃতের সংখ্য! দাড়াল প্রচুর। অন্যেরা পালিয়ে আশ্রয় নিল রাঁচি শহরে । সামরিক ঘাঁটি থাকা সত্বেও যে কৌন মুহূর্তে WIS আক্রান্ত হবার আশঙ্কা রইল। এ অবস্থায় কেটে গেল প্রায় পনের দিন। গোটা অঞ্চল মুণ্ডাদের অবাধ বিচরণভূমিতে পরিণত হ'ল | উনবিংশ শতাব্দীর শেষ বছর-_-১৯০০ সালের ৭ই জানুয়ারী বহু মুণ্ডা যুবক তীর-ধন্ুক, টাঙ্গি, সঙ্গে নিয়ে আক্রমণ করে বসল খুন্তিয়ার থানা। উপস্থিত সকলে বাধা দিলেও হতাহত ও পরাজিত হল। মুণ্ডারা বিজয় গর্বে থান! CHAT করে তাতে আগুন ধরিয়ে দিল । আগ্নেয়াস্ত্র হাতে এলেও তারা নিল না | ওদিকের প্রস্তুতিও প্রায় সমাপ্ত ছিল। খুস্তিয়ার সংবাদ পৌছানমাত্র পুলিশ কমিশনার একশ সৈন্য ও দেড়শ” পুলিশ নিয়ে বিদ্রোহী বাহিনীর সম্মুখীন হবার জন্য যাত্রা করলেন। এ সংবাদ TAMA কাছে পৌছাতেই ছুমারী-পাহাড়, ঘুটুহাটু, কারাপুত্তি, জান্ুমপিড়ি ইত্যাদি অঞ্চল থেকে শত শত Tel এসে জড় হল বিরশার পাশে ৷ বিরশা স্বয়ং নেতৃত্ব নিয়ে বাঁশ আর গাছ কেটে বেড়া বেঁধে অস্তরাল স্যষ্টি করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। ৯ই জানুয়ারী পুলিশ কমিশনার নিয়ম মাফিক আত্মসমর্পণের নির্দেশ দিলেন । সঙ্গে সঙ্গে শত শত তীর এসে প্রথম আক্রমণে বহু সৈন্য ও পুলিশ হতাহত করল। এবার শুরু হল গুলি বর্ণ। প্রথম আক্রমণের সুযোগে বিরশ! এগিয়ে থাকলেও বন্দুকের বিরদ্ধে তীর নিয়ে যুদ্ধ বেশিক্ষণ টিকল না। বিরশা বাধ্য হয়ে অন্ুচরদের গভীর অরণ্যে আশ্রয় নিতে বললেন । বিজয়গর্বে ইংরেজ সৈন্য পুলিশ এগিয়ে এস | পাওয়া গেল সাতটি মৃতদেহ আর তিনজন আহত ১৩৮

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।