Fetal কথাটাকে দ্বিধার সঙ্গেই মেনে faa কিন্তু মানল at Sal আষ্টেক অতি উৎসাহী । তারা আট জনেই ছুটল রাচি জেলে। ওরা প্রাচীর বেয়ে জেলে ঢুকবার চেষ্টা করলে পুলিশ গ্রেপ্তার করল। তারা আর কিছু না হোক, বিরশার সান্নিধ্য পেয়ে শান্ত হল। বিরশার বিদ্রোহ প্রস্ততি পথে থামিয়ে দিতে পারলেও ইংরেজ সরকার ভাবিত হল। এদের কি করে শান্ত করা যায়! স্থির হল ভয় দেখান, দমননীতি এবং বিরশা সম্পর্কে মোহ নষ্ট করাই হবে যোগ্য পথ। অতএব চাকল!'দ থেকে দূরে afore নয়, চাকলাদের কাছেই খুস্তিয়া জেলে নিয়ে যাওয়া হবে বিরশাকে । সেখানে প্রকাশ্যে বিচার করে তাকে শাস্তি দিলে মুগ্ডাদের মন থেকে বিরশার মোহ গত হবে। এই বিশ্বাসে বিরশা ও তার অন্ুচরদের সরকার খুস্তিয়া জেলে নিয়ে গেলেন এবং নিপুণ পরিকল্পন! মত সংবাদট! প্রচার করে দিলেন | কিন্ত ফল হল বিপরীত । সংবাদ পাওয়া মাত্র হাজার হাজার মুণ্ডা ছুটে এসে জেলখানা ঘিরে ফেলল । দুদিন পর্য্যন্ত তারা ঘিরে রইল জেলখান!। আক্রমণ করলে সাধ্য ছিল না কর্তৃপক্ষের | কিন্তু কি ভেবে মুণ্ডারা ঘিরে বসেই রইল । আক্রমণ করল না। সুযোগ বুঝে গোপনে রাতারাতি বদ্ধ গাড়িতে করে নাঁবার বন্দীদের রাচি coc ফিরিয়ে নিয়ে যাওয়া হল। এ বছরেই (১৮৯৫) নভেম্বর মাসে বিরশাকে আড়াই বছরের জন্য এবং অন্ুচরদের কম-বেশী নানা সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত কর! হল | এ সংবাদ শুনে Peta দুর্বার হয়ে উঠল। সর্বক্ষণ উত্তেজন]। যে কোন মুহূর্তে মাহুতহীন মত্ত হাতীর মত ঝাঁপিয়ে পড়তে পারে Weta! সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ইংরেজ সরকার আরও সৈন্য পাঠালেন। গ্রামে গ্রামে পুলিশ পিকেট বসল । মধ্যে মধ্যে সৈন্যদল অফিসাররা ঘুরে ঘুরে সকলকে বোঝাতে থাকলেন | ১৩৫
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।