বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

আদায়ের বহর | এতদিনের ভোগ Fal নানা অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল কৃষক ও আদিবাসী সমাজ | একটা সরকারী হিসেব দিলে কর বৃদ্ধির বহরটা সহজে অনুমান করা যাবে। সিপাহী বিদ্রোহের অবসানের সঙ্গে সঙ্গে ইংলণ্ডের' পার্লামেন্ট ভারতবর্ষ বুঝে নেওয়ার কালে ১৮৫৯ সালে সংগৃহীত প্রত্যক্ষ করের যে হিসেব পান তা হল ৩৬১ কোটি টাকার মত। কিন্তু ১৮৯৩ সালে সেই প্রত্যক্ষ কর পৌছায় ves কোটি টাকায় । অন্তান্ত আদায় ধরলে টাকার পরিমাণ দাড়াবে এর তিন চার গুণ | এই অর্থনৈতিক চাপের মধ্যে নিষ্পেষিত কোল ও মুণ্ড! সমাজ আবার বিদ্রোহী হয়ে উঠল। মনে রাখতে হবে, ১৮৫৭-৫৮ সালের বিদ্রোহের পর বৃহত্তর সাওতাল সমাজের ওপর (যাতে কোল, মুণ্ডারাও বাদ যায়নি ) যে নিদারুণ অতাচার চলেছিল, তার স্মৃতি তখনও তাদের বুক থেকে মুছে যায় নি। সেদিন গোটা অঞ্চলে একভ্রন আদিবাসীও অনাহত বা অনিধাতীত ছিল না। আস্ত ছিল না একটি গৃহ । তবু সেই বিভীষিকাময় ছবির ওপর আবরণ চাপিয়ে আবার বিদ্রোহের ধ্বজ! তুলবার মত শক্তি অর্জন করবার পিছনে যে কি দারুণ তিক্ত অভিজ্ঞতা থাকে, তা সহজেই অনুমান. করা যায়। কিছু পাহাড় ও শ্যামল অরণ্য ঘের! রাচী জেল! ছিল কোলেদের বাসভূমি। এখানে প্রধানতঃ বাস করত মুগ্ডা-সম্প্রদায়। ব্রিটিশ আধিপত্যের গোড়া থেকেই রাঁচীতে ব্রিটিশ শোষণ ব্যবস্থার জাল ছড়িয়ে পড়েছিল। এখানে বসবাস শুরু করে বনু হিন্টুমুসলমানও রাজপুত, জমিদার, ঠিকাদার ও মহাজন । এরাই ১৮৫৭ সালের বিদ্রোহের সংবাদ Hem পৌছে দেন ব্রিটিশ সৈন্য বাহিনী ও পুলিশকে বিদ্রোহের কালে এর! পালিয়ে ছিলেন সবচেয়ে আগে । আবার বিদ্রোহের শেষে এখানে এসে জকিয়ে বসেছিলেন তারা । আবার, ১২৮

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।