যেন জীবনের সব সাধ পূর্ণ হয়েছে এভাবে, নিশ্চিন্ত মনে গিয়ে পুলিশের কাছে আত্মসমপণ করল | তিন চাপেকার ভাই আর রাণাডেকে ফাঁসির হুকুম দিয়েছিল ইংরেজ বিচারক | হুকুম শুনে দামোদর বলেছিলেন, ব্যস! ফাসি! এতেই শেষ ? এর চাইতে শক্ত আর কোন শাস্তি নেই? বালকুষ্চ বলেছিলেন, ঠিক আছে ; ঠিক আছে! শুনেছি তো ফাসি হবে। তা অত টেঁচাচ্ছে কেন লোকটা ? বাসুদেব হেসে ব্যঙ্গ করেছিলেন । বলেছিলেন, আমি তো ছুটে খুন করেছি! কার জন্য আগে ফাসি হবে সেটাও স্থির করে দিন হুজুর | রাণাডে হুকুম শুনতে শুনতে গল্প করছিল বন্ধুর সঙ্গে | ফাসির সকালে অন্য এক সেলের আসামী তিলককে প্রণাম করছিলেন দামোদর | তিলক তার হাতে তুলে দিয়েছিলেন একখণ্ড গীতা । গীতা বুকে চেপে দামোদর বলেছিলেন, বালকষ্ণ ! তবে আসি ভাই | TASS বললেন, তুমি যাও দাদা । আমরাও আসছি | শুনতে শুনতে সেদিন ঘাতকের চোখে জল এসেছিল কিনা, সে কথা কোন ইতিহাসে লেখা নেই | fee এসব তরুণের জীবনদান ব্যর্থ হয় নি। ওঁদের ত্যাগেই আজ দেশ স্বাধীন | ১২৬
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।