বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

এতদিন এদেশ থেকে টাকা শুধু ইংলণ্ডে পাঠান হয়েছে । এবার সেই টাক! মূলধন হিসাবে আবার ফিরে এসে ভারতে লগ্নি হতে শুরু করল । বন্দরগুলির সঙ্গে দেশের অভান্তরে কাঁচামালের উৎপাদন ক্ষেত্র ATE যোগাযোগ করে স্থাপিত হ’ল রেলপথ । একে কেউ ভারতের উন্নতি বলে বর্ণনা করলেও এগুলির মারফৎ আসলে ভারত শোষণের নল ভারতের আরও গভীরে প্রবেশ করান Bal এর ফলে যেসব ব্রিটিশ এসব বিষয়ে টাকা AM করলেন, তাদের লাভকে যেমন নিশ্চিত করা হ'ল তেমনি এর ষোল আন! মূল্য গুণতে হল ভারতেবষের সাধারণ মানুষকে । এ সময়ে চাষের উন্নতির জনা জলসেচ ব্যবস্থার বেশ উন্নতি কর! হয়। পাঞ্জাব আর সিন্ধু প্রদেশ ছিল গম আর তুলা তৈরীর জন্য বিখ্যাত | যপে এখানে জলসেচের জন্য লগ্নি করা হ'ল। আর মাত্রাতিরিক্ত জলকর বসিয়ে কৃষকদের মাথা থেকে লাভের পাহাড় জমান হ’ল। এ সময়ে চা-কফি-রবার চাষের জন্য উপযুক্ত জায়গা ব্রিটিশ ধনীদের ইজারা দেওয়া শুরু হয়। কয়লা এবং নানারকম ধাতু উত্তোলন শুরু হয়। প্রতিষ্ঠিত হয় রেল-বস্ত্র-চট ইত্যাদি তৈরীর কারখানা । এর প্রতিটি ক্ষেত্রেই ভারতীয় এশ্বর্য এবং শ্রমিকদের শ্রম নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়। এর ফলে ব্রিটেন এদেশ থেকে বাধিক প্রায় দশ কোটি-পাউণ্ড নিংড়ে নিতে থাকে । ভারতবর্ষ দিনকে দিন দরিদ্র এবং অসহায় হয়ে পড়তে থাকে । ভারতবর্ষের জনসংখ্যার বেশির ভাগ মানুষ দারিদ্রাসীমার অনেক তলায় নেমে আসে। এই কারণে এই সময়ে সারা ভারতেই বারংবার ate ধরণের কৃষক এবং শ্রমিক বিদ্রোহ দেখ! দেয়। রেল শ্রমিকরাই সম্ভবতঃ ভারতবর্ষে প্রথম শ্রমিক ধর্মঘট সংঘটিত করে । আমেদ।বাদের বস্্শিল্পে প্রথম স্থায়ী শ্রমিক-সংঘ ( ইউনিয়ন ) তৈরী হয়। ১৯৩

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।