ভারতবর্ষে কোম্পানীর শাসন গিয়ে সরাসরি ইংলণ্ডের পার্লামেন্টের বা মহারাণীর শাসন চালু হওয়ায় ভারতীয় অভিজাত সম্প্রদায় খুশিই হয়েছিল । পার্লামেণ্টও এদের অনুগত করে রাখবার জন্য বিশেষভাবে প্রলুব্ধ করেছিল। বিদ্রোহের সময় যার! ইংরেজদের সহায়ত! করেছিল, সেই সব অভিজাত এবং বিশ্বস্তদের' মহারাণীর নাম করে নানা ধরণের জায়গীর উপহার দেওয়া হয়েছিল। এ সব জায়গীর, বেশির ভাগ ক্ষেত্রে ছিল পরাজিত বিদ্রোহীদের বাক্গেয়াপ্ত সম্পত্তি। এদের সকলকেই রাজা বা নবাব উপাধি দেওয়া! হয়েছিল। এরা সামান্য কিছু শাসন ক্ষমতা পেলেও আদতে ছিলেন ইংরেজদের পুতুল খেলার পুতুল-- ইংরেজদের সেলাম জানানোই ছিল তাদের ব্রত। এমনি করেই এই সময় পাতিয়াল।, বিন্দ, রামপুর, গোয়ালিয়রের মত রাজ্য গড়ে উঠল। এদের এমনি করে উপহার দিয়ে ব্রিটিশরাজ কিন্তু শুধু তাদের পুরস্কারই দেয়নি, ভারতবর্ষের অভিজাত সমাজের সঙ্গে একটা স্বার্থের গাঁট ছড়া বাধতে চেয়েছেন। এ সব সামন্ত রাজ! যতই নিজেকে ধন্য মনে করেছে, ততই নিজের সমাজের প্রতি বিশ্বাসঘাতক এবং ইংরেজদের দাস হয়ে পড়েছে। মহারাণী রাজ্যভার গ্রহণ করে প্রথম যে ভাইসরয় পাঠালেন ( লর্ড ক্যানিং ) তিনি ১৮৫৯ সালে আগ্রার এক দরবার করে ঘোষণা করলেন যে, ডালহৌসীর আমলে সত্ব-বিলোপ নীতির বলে যে সব রাজ্য ইস্ট-ইপ্ডিয়া কোম্পানী গ্রহণ করেছিল, সেগুলি যোগ্য উত্তরাধিকারীর হাতে ফিরিয়ে দেওয়া হবে । বছর পীচেকের মধ এ আশ্বাস বাস্তবে পরিণত করা হ’ল | কিন্তু ইংরেজদের এ বদান্যতার পিছনে অশুভ লক্ষ্য ছিল স্বনির্দি । ভারতবর্ষের অভিজাতদের স্তাবক ও সমর্থকে পরিণত করে ব্রিটিশ শক্তি ‘ভাগ কর এবং শাসন কর’ নীতির প্রবর্তন করে- ছিলেন | ১১৭
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।