রোজ দূরবীন দিয়ে কামানের মুখ নিরীক্ষণ করেও সৈন্য সরিয়ে বাহিনী রক্ষা করতে পারছিলেন a | এদের আক্রমণ ইংরেজ বাহিনীর পক্ষে মারাত্মক হয়ে উঠল । ইংরেজ পক্ষের কামানও ঝান্সিবাহিনী ও দুর্গের কম ক্ষতি করছিল না । মাঝে মাঝেই ofa ছাদ ও দেওয়াল ভেঙ্গে যাচ্ছিল | আশ্চর্য তৎপরতায় সেগুলি গেঁথে তুলছিল নারীবাহিনী । বিকল কামানকে অনায়াসে স্বল্প সময়ে সারিয়ে তুলছিল কারিগরের! | ইংরেজ এঁতিহাসিক ফোররেস্ট লিখেছেন, বিদ্রোহীরা এতট্রকুও বিচলিত ন! হয়ে মৃত্যু বরণ করছিল ।--.যথেষ্ট ক্ষতি হলেও তাদের লড়বার ক্ষমতা এবং দৃঢ় প্রতিজ্ঞা এতটুকুও কমে নি। বরং বলা যায়, যতই বিপদ বাড়ছিল, তাদের সাহসও ততই বেড়ে যাচ্ছিল। ২৯শে মার্চ । সাইয়। গেটের ওপর থেকে কামান চালাবার কালে শত্রর গুলি এসে লাগল খোদাবক্সের গায়ে । তিনি নিহত হলেন | তার স্থান নিলেন গোলাম ঘৌস। তিনিও একই ভাবে নিহত হলেন । ছুই বীর গোলন্দাজের মৃত্যুতে কিন্ত থেমে গেল at ঝান্সির কামান । মোতিবাঈ সে কামানের দায়িত্ব দিলেন । fee দিন শেষ হবার আগেই মোতিবাঈকেও দেহত্যাগ করতে হল। এ সব প্রত্যেকটি সংবাদ ইংরেজদের কাছে পৌছুতে লাগল | পরদিন ইংরেজর! দুর্গের ভেতরের জলাশয়টি নষ্ট করে দিলেন | শত শত মৃত ও আহতকে নিয়ে এ নিদারুণ জলকষ্টের মধ্যেও রাণীর বাহিনী, সমান বেগে প্রতি আক্রমণ চালিয়ে যেতে থাকলেন | ঝান্সির দুর্গ যেন অজেয় বলে বোধ হতে থাকল ইংরেজদের কাছে। ৩১শে মার্চ ইংরেজ বাহিনী চুড়ান্ত আক্রমণের জন্য প্রস্তুত হলেন । কিন্তু তার মধ্যেই সংবাদ এলে প্রায় বিশ হাজার সৈন্যের এক বিপুল বাহিনী ; প্রচুর কমান ও অস্ত্রশস্ত্র নিয়ে তাতিয়া টোপি রেওয়। নদীর অপর পারে পৌছেছেন। পরদিন তাতিয়া নদী পার হয়ে ইংরেজ বাহিনী আক্রমণ করলেন | ১০৪
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।