বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

সত্যই বা কে অস্বীকার করবে! অন্ততঃ সেই কালের বিদ্রোহী নায়ক বাহাদুর শাহ, নান! সাহেব, তাতিয়া টোগী ইত্যাদির চেয়ে রাণী লক্ষ্মীবাঈয়ের স্বদেশবোধ ও কমততপরতা যে অনেক বেশী প্রত্যক্ষ ও সুগঠিত ছিল এ বিষয়ে সন্দেহ নেই | যাই হোক, মধ্য ভারতের দেশীয় রাজ্যগুলির মধ্যে বানপুরের রাজ! ঠাকুর মন সিং প্রথম বিদ্রোহ ঘোষণা করেন। কিছু দিনের মধ্যে তিনি আশেপাশের অনেকগুলি অঞ্চল দখল করে নেন। এই সময় শাহগড়ের রাজা বখতার আলি বিদ্রোহ ঘোষণা করে যোগ দিলেন মদন সিং-এর সঙ্গে । ক্রমে মধ্য ভারতের সবত্র বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ল। ইংরেজরা! কোনদিনই লক্ষ্মীবাঈকে বিশ্বাস করত না । এবার লক্ষ্মীবাঈ প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করলেন। ঝান্সির প্রাসাদ শীর্ষে নাকাডা এবং চামর লাঞ্চিত লাল রং-এর বিদ্রোহের পতাক। উড়িয়ে দেওয়া হ'ল। মধ্য ভারতের বিদ্রোহ দমনের দায়িত্ব পেয়েছিলেন ক্রিমিয়ার যুদ্ধ ফেরত অভিজ্ঞ সেনাপতি হিউরেজ । তিনি মৌ থেকে নিজের বাহিনী নিয়ে রওনা! হলেন এবং ১৫ই জানুয়ারী এসে উপস্থিত 'হলেন ভূপালে! ভূপালের বেগম এতদিন সেখানকার বিদ্রোহ মানসিকতার সাধারণ মান্ধষকে কোনক্রমে cars বাক্য দিয়ে রেখেছিলেন। রোজ আসতেই তাকে বিপুল সংবর্দ্ধনা জানালেন। বহু সৈন্য ও রসদ উপহার দিলেন। পথে একটার পর একটা ST জয় করতে করতে ২১শে মার্চ ঝান্সির সামনে এসে দাড়ালেন রোজ । বিশাল দুর্গের দিকে তাকিয়ে যুদ্ধ পরিকল্পনায় তন্ময় হয়ে গেলেন | বিশাল দুর্গের পশ্চিম দিকে খাড়া পাহাড় । দক্ষিণের মাঝা- মাঝি জায়গায় একটা প্রকাণ্ড বুর্জ । এখান থেকে শুরু হয়েছে নগর প্রাচীর | এর দক্ষিণ প্রান্তে একট! বিশাল go এবং নিরেট পাথরের গীথুনি। এর সামনে এক মস্ত গোল বুরুজ ছিল। এর ১০২

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।