না। এক একজনের পরিণতি এত দ্রুত সাধিত হয় যা সব রকম হিসেবের বাইরে থাকে | লক্ষমীবাঈ-এর ক্ষেত্রে তেমনটাই ঘটেছিল । রাজার ভাই সদাশিব রাও বৌদিকে কাছ থেকে দেখেও চিনতে পারেন নি। তাই এরস্ষিনের চিঠির সংবাদ প্রকাশ হতে না হতে তিনি নিজেকে ঝান্সির রাজ বলে ঘোষণা করে বসলেন । রাণী তাকে অতকিতে আক্রমণ করে দুর্গে বন্দী করে ফেললেন | ঝাঁন্সির পাশেই তেহরি এবং দতিয়! রাজ্য । তারা সদাশিবের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন কিনা কে জানে । সদাশিব বন্দী হতে না হতে তারা একযোগে ছুদিক থেকে আক্রমণ করে বসলেন | প্রথম ধাক্কায় রাণী দুর্গ বন্ধ করে ওদের প্রতিহত করলেন | ইংরেজদের কাছে সাহায্য চেয়ে পাঠালেন | ইংরেজরা! Geers নিয়ে বসে রইল ৷ না পাঠাল রাণীকে সাহায্য, না করল তেহরি বা দতিয়াকে অভিযান চালাতে নিষেধ। রাণী বুঝলেন, নিজের দায় নিজেকেই বইতে হবে | রাণী একদিকে গোয়ালিয়র এবং বাণপুরের রাজাদের কাছে সাহায্য চেয়ে পাঠালেন, অন্যদিকে ঝান্সির পুরানো! বাহিনীর বরখাস্ত সৈন্যদের ডেকে পাঠালেন। আশ্চর্য তৎপরতার সঙ্গে তিনি তাদের সঙ্গে মতুন বুন্দেলা, রাজপুত, পাঠান এবং মকরাণী মুসলমানদের মিলিয়ে মিশিয়ে বাহিনী গঠন করে ফেললেন । ঝান্সিতে একটি শক্তিশালী নারী বাহিনীও গঠিত হ'ল। এরা একদিকে যেমন বন্দুক চালাতে, তলোয়ার চালাতে শিখলেন। তেমনি শিখলেন eam fan! তিনি ঝান্সিতে কামান তেরীর কারখানা এবং গোলারারুদ তৈরীরও ব্যবস্থা করে ফেললেন | তবে কি তখন রাণী বিদ্রোহী! না, প্রকাশ্যে তিনি তখনও বিদ্রোহী নন। অবশ্য তখনও তার পক্ষে বিদ্রোহ করা সম্ভবই ছিল না। ঝান্সির চারদিকে গোঁয়ালিয়ন, ইন্দোর, ভূপাল, তেহরি, অরছ। ইত্যাদি দেশীয় রাজারা তখনও ইংরেজ অনুগত । তাদের ১০৩
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।