বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

কমিশনার কলাভিন পুরো খুশি হতে পারলেন না। তিনি রাণীকে আর একটু কড়কে দেওয়ার জন্য, পেন্সনের টাক! থেকে গঙ্গাধর রাও এর এক পুরানো খণ কিস্তিতে কিস্তিতে কেটে নিতে থাকলেন । রাণী বিস্মিত ভাবে লিখে পাঠালেন, ঝান্সি গ্রহণের সময় তোমর। সকল সম্পদ এমন কি দেবতাকেও গ্রহণ করেছে । তবে শুধু খণটাই আমার ঘাড়ে পড়ে থাকে কোন বিচারে! কমিশনার সে কথায় কিছুমাত্র গুরুত্ব দিলেন না। পেন্সনের টাকা থেকে খণের টাকা কেটে নেওয়া হতে থাকল। আর অন্ত দিকে রাও-এর তৈরী সেনাবাহিনী ভেঙ্গে দেওয়। হল। ঝান্সিতে বসল ইংরেজ AAI আর তাদের মাংস সরবরাহের জন্য শহরের মাঝখানে বসল এক গরু ও শুয়োরের মাংসের এক কসাইখানা ॥ প্রতিদিন খোল! গরুর গাড়িতে বিভৎস দৃশ্যের অবতারণা করে সেই মাংস স্থানান্তরিত হতে থাকল। নিধিকার ভাবে সব অসম্মান AB কর! ছাড়া লক্ষীবাই-এর অন্য গতি থাকল al | এমনি করেই ১৮৫৩ থেকে গড়িয়ে এলে! ১৮৫৭ সাল। ভারতের দিকে দিকে ছড়িয়ে পড়ল সিপাহী বিদ্রোহের আগুন। দিল্লী আর মিরাটের সিপাহী বিদ্রোহ ঘোষণার প্রায় একমাস পরে ঝান্সির সিপাহীরা৷ বিদ্রোহ ঘোষণা করে। এর সঙ্গে রাণীর কোন যোগ নেই। ইংরেজদের ১২ তম বাহিনীর প্রায় ছ'শ সিপাই ইংরেজদের আক্রমণ করে বসে। প্রায় একশ’ জন ইংরেজ নারী পুরুষ শিশু দুর্গে আশ্রয় নেয়। এটা ৪ঠা জুনের wal সিপাহীরা তখনও ইতি কর্তব্য সম্পর্কে অনিশ্চিত। এদিকে দুর্গ থেকে একজন দেশী চাকর কোন কারণে পালাতে চেষ্টা করছে দেখে লেপ্টেনাণ্ট পোইসরাসে তাকে হত্যা করলেন। তা দেখে উত্তেজিত আর একজন চাকর পোইসকে সঙ্গে সঙ্গে মেরে ফেলেন। এ ভূতাটি পোইসেরই নিজ্রস্ব ভৃত্য ছিল। ফলে দুর্গের ভেতর ইংরেজরা এত আতঙ্কিত হয়ে উঠল যে অগ্রপশ্চাৎ বিবেচনা! না করেই স্থির করল ab

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।