১৯ তারিখে ইংরেজর। বছুসৈন্যকে নদী পার হয়ে চলে যেতে “দেখল । বাহাদুর শাহ প্রতিরোধের সঙ্কল্প ত্যাগ করে কুতুব মিনারে আশ্রয় নিলেন। বখত খান লখনৌতে চলে গেলেন। তিনি বাদশাহকে সঙ্গী হতে বললেন । বাদশাহ গেলেন না। কিন্তু এতেই ইংরেজ বাহিনীর অগ্রগতি সহজ হল না। দিল্লীর প্রতি'ট বাড়ি তখন যেন of) প্রতি ইঞ্চি লড়াই করে এগুতে হচ্ছে । মূল্য দিতে হচ্ছে জীবন দিয়ে । যে দশ হাজার সৈন্য নিয়ে তারা আক্রমণ করেছিল, এখন তার চার হাজার হয় মৃত নয় কর্মে অক্ষম | বিদ্রোহীরা যদি না পালাত, তবে ইংরেজদের পরাজয় ছিল নিশ্চিত। রণক্লান্ত যে ইংরেজ CHA সামনে ২০ তারিখের ভোর এল; সে ভোর কোন আশার বাণী আনে fai গত সাত দিনের হাতাহাতি যুদ্ধের জের টানা আর তাদের পক্ষে সম্ভব ছিল al! কিন্তু আশ্চর্যের বিষয় ২০ এর ভোর থেকে প্রতিপক্ষ নীরব । ইৎরেদ সৈন্য হতাশার মধোও উঠে দীড়াল। কিন্তু আশ্চর্য । চারদিকে শুধু শবদেহ । কোথাও মানুষ, কোখাও উট-কোথাও ঘোড়! ৷ বিদ্রোহী দিল্লী তার শেষ প্রতিরোধও তুলে নিয়েছে । পতন হয়েছে দিল্লীর | বাদশাহের শ্বশুর এর প্ররোচনায় ২১শে সেপ্টেম্বর বাহাছুর শাহ আত্ম-সমর্পন করলেন । পরদিন হাডসন গিয়ে শাহাজাদাদের বন্দী করলেন | তাদের গরুর গাড়িতে করে দিল্লী নিয়ে আসা হল । - দের নামতে বলা হল গরুর গাড়ি থেকে । বন্দীরা কাপতে কাপতে নামলেন | হাডসন বললেন, খোল ওসব ভাল জামা-কাপড় | বন্দীরা খুলল! এবার পৈশাচিক হাসি হেসে হাডসন, এক প্রহরীর কাছ থেকে বন্দুক নিয়ে একে একে তিন রাজপুত্রকে গুলি করে মারলেন | তার পর তাদের মৃতদেহ প্রকাশ্য রাজপথে টাঙ্গিয়ে রাখা Va | একটা বিচারের প্রহসন করে বাদশাহকে 'বর্বাসিত করা হল। ক্চার বছর পরে ১৮৬২ সালের ৭ই নভেম্বর বাহাতঠর শাহের মৃত্যু হল। ag
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।