বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

বিদ্রোহীরা সম্রাটের তাগিদ সত্বেও ইংরেজ বাহিনীকে পথে বাধা দিল না। হিন্দন নদীর লোহার সেতুর এপারে একটা টিলার ওপর কামান বিয়ে সেতুট। ধ্বংস করে দিতে চাইল সিপাহীরা কিন্ত ততক্ষণে ইংরেজরা সেতু দখল করে ফেলেছে । এমন সময় এগুরুজ যখন একটি কামানগাড়ি শত্রুর বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রায় প্রস্তুত করে এনেছেন, তখন একজন সিপাই তাতে গুলি চালিয়ে প্রবল বিস্ফোরণ ঘটিয়ে নিজে ত’ আত্মদান করল, ইংরেজদেরও সমুহ ক্ষতি করে দিল। অমীমাংসিতভাবে সেদিনের যুদ্ধ শেষ হল | পরদিনের যুদ্ধে যখন ইংরেজদের পরাজয় অনিবার্ধ হয়ে উঠেছে, সেই সময় হঠাৎ সিপাই বাহিনী কামান-টামান গুটিয়ে নিয়ে ফিরে চলল । পরদিনও তারা আর আক্রমণ করল না। ইংরেজ সৈন্য হিন্দনের পাড়ে বিশ্রাম করে শক্তি সঞ্চয় করে নিল। ইতঃ মধ্য ৫ই ATS আস্বালা থেকে আর এক বাহিনী এসে পৌছাল যমুনার পারে আলিপুরে | বাগপতে যমুনা! পার হয়ে হিন্দন যুদ্ধের বিজয়ী বাহিনী মিলিত হল আম্বালা দলের সঙ্গে । একত্রে তারা এগিয়ে চলল দিল্লীর দিকে | দিল্লীর মাইল পাঁচ-ছয় দূরে বদলি কি সরাই নামে এক গ্রামে বিদ্রোহীরা ইংরেজ বাহিনীর গতিরোধ করল । এখানে বিদ্রোহীরা ছিল স্ববিধাজনক জায়গায় । কিন্তু ইংরেজ সৈন্যদল এক দিকে যখন ওদের কামান যুদ্ধে WB রেখেছে, তখন আর এক দল ব্রিগেডিয়ার হোপ গ্রান্টের নেতৃত্বে বিদ্রোহীদের পাশ থেকে আক্রমণ করল । মঙ্গার কথা এই যে এর খানিক আগেই বিদ্রোহী অশ্বারোহী বাহিনী দিল্লীতে ফিরে গেছে । গোলন্দাঞজ বাহিনীকে রক্ষা করবার কেউ ছিল না। ফলে তারা কামান নিয়ে পালাতে বাধ্য হল। পথে ইংরেজরা তাদের তেরটি কামান এবং আরও অনেক aay কেড়ে নিল। ছুঃখের কথা হচ্ছে এই পরাজয়ের পরেও বিদ্রোহীরা সতর্ক হ'ল ৯২

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।