বললেন, আমাকে ব্রিটিশদের দেওয়। পেনশনের ওপর নির্ভর করতে হয়। আমার তো ধনাগার নেই। আমি কিভাবে তোমাদের বেতন দেব! সিপাই-সন্দার চেঁচিয়ে উঠলেন, ইংরেজদের ধনাগার লুট করে এনে আমরা আপনার ধনাগার গড়ে দেব। তবু চুপ করে রইলেন বাহাদুর শাহ। বিদ্রোহী সিপাইর৷ চিৎকার করে উঠল জবাব দিন বাদশাহ | বাহাদ্বর শাহ দেখলেন, তার নিজের সিপাই রাও এসে fours বিদ্রোহীদের দলে ৷ দিল্লীর জনতা ও এসে অভিনন্দন জানাচ্ছে তাদের | চারিদিকে উল্লাস। যেন এক বীধভাঙ্গা জলপ্লাবন। বাহাদুর শাহ তবু বললেন, এ রকম কাজের ফলাফল কি হতে পারে তা কি তোমরা তেবে দেখেছ ? তোমরা Te আগে পর্যন্ত বিশ্বস্ত থাকবে কি? সিপাইরা চিংকার করে উঠল, বাদশাহ ' আমরা ইংরেজদের হাত থেকে মুক্তি চাই । স্বাধীনতা চাই । তাঁর জন্থ প্রাণ দিতেও পিছপা নই | বাহাদুর শাহ প্রাসাদের দরজা খুলে দিতে বল্লেন | এদিকে দিল্লীর বেসিডেণ্ট sta থিওফিলাস্ ater ও কমিশনার ফ্রেজার যে মুহূর্তে বিদ্রোহের সংবাদ শুনলেন, সে? মুহুর্তেই ব্রিগেডিয়ার গ্রেভসকে কাশ্মীর দরওয়াদা এবং সেলিমগড় রক্ষার জন্য হুকুম দিয়ে নিজের! ছুটলেন লালকেল্লার দিকে। তখন জ্রনতার সঙ্গে মিশে সিপাইরা উঠছে লালকেল্লার সিড়ি দিয়ে । প্রাসাদ- প্রহরীর! মেটকাফকে চিনত। fee তারা সেলাম করল না। জক্ষেপ করলেন না মেটকাফ ৷ তিনি জনতাকে রুখতে আদেশ দিলেন। প্রহরীর! নিবিকার। ক্রুদ্ধ মেটকাফ এক লাথিতে সামনের প্রহরীকে ফেলে দিয়ে তার বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি ৮৯
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।