বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

হিউইট গর্বভরে রিপোর্টে লিখলেন, মূর্খতা আর অবাধ্যতার শাস্তির নমুনা দেখে সকলেই শক্তিমান সরকারকে AGT করতে শিখেছে । কিন্ত পরদিন সন্ধ্যায় হঠাৎ গুলির আওয়াজে শুরু হ’ল ভারতীয় সিপাহী বিদ্রোহ । সেদিন থেকেই সান্ধ্য প্রার্থনার সময় আধ-ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল । এটা জানা ছিল না সিপাইদের | তাই তারা যখন গীর্জা আক্রমণ করে সমস্ত ইংরেজকে একত্রে হত্যা করতে গেল, তখনও তাঁরা গীর্জায় যায়নি । তখনও Stal লাইনে দাড়িয়ে । ফলে আকস্মিক আক্রমণে লাইন অধিকার কর! সম্ভব হ'ল ন! সিপাইদের পক্ষে । ওদিকে গীর্জাতেও হতা করা সম্ভব হল al! তখন তার! আক্রমণ করল জেলখানা ৷ বন্দী সিপাইদের সঙ্গে অনা বন্দীদেরও মুক্ত করে তারা চলল শহরে । সেখানে যে ইংরেজকে পেল, তাকেই হত্যা করে চলল দিল্লী অভিমুখে | ১১ মে ভোরবেলা! দিল্লীর মানুষ “দিন দিন’ “মারো ফিরিঙ্গি লোককে!’ ইত্যাদি ধ্বনি শুনতে শুনতে জেগে উঠল । প্রায় আড়াইশে! অশ্বারোহী পুরে! সাজে সঙ্জিত হয়ে ধীর গতিতে দিল্লীতে প্রবেশ করল । তাদের পিছনে ছিল লাল ইউনিফর্ম পরা ' পদাতিকের দল। তাদের বেয়নেটগুলি সূর্ধালে'কে বক্মক্‌ করছিল। তারা সোজা এসে দিল্লীর মোগল বংশধর বাহাদুর শাহের বাড়ির সামনে থামল | বাহাদুর শাহ জানালা খুলে বিদ্রোহীদের দেখা দিলেন । তার! বাদশাহের জয়ধ্বনি দিল। তারপর তাদের নেতা এগিয়ে এসে বলল, আমরা ধর্মের জন্য দেশকে ব্রিটিশ্বের হাত থেকে রক্ষার জন্য ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি । আমরা মিরাটের ইংরেজদের খতম করেছি | দিল্লীকে মুক্ত করতে এসেছি । আপনি যদি সম্রাট হতে aA থাকেন তবে আমরা হিন্দুস্থানকে আপনার হাতেই ফিরিয়ে দেব। চুপ করে রইলেন বাহাছর শাহ। কি ভাবলেন কে জানে। ৮৮

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।