বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

চক্রের হাত থেকে মুক্তি চাই। চাই স্বাধীন সাওতাল রাজ্য । চাই স্বাধীনতা | তাদের প্রতিজ্ঞা শেষ হতে না হতে পুলিশ এল সেই গ্রামে | তারা সংবাদ পেয়েছে কামু-সিধু বিদ্রোহের আয়োজন করছে । কোথায় Stal! তাদের বন্দী করে নিয়ে যাবে পুলিশ | আগুনে ঘি পড়ল। ক্রুদ্ধ জনতা নেতার নির্দেশ পাবার আগেই মুষ্টিমেয় পুলিশ দারোগাকে পিষে মেরে ফেলল । কান্থু-সিধু বুঝল যে এবার পুলিশ মিলিটারী নামবে সাওতাল পরগণায়। আর অবসর নেই । যে যা অস্ত্রশস্ত্র তাই নিয়ে প্রস্তুত হও ভাইরা | সামনে যুদ্ধ । রক্তের খেলা । সমস্বরে বল-মারং- বুরুর জয় | সাওতালর! শুধু মারাংবুর নয়___কাম্ু সিধুরও জয়ববনি দিল | তারপর ইংরেজদের কামান বন্দুকের বিরুদ্ধে সামান্য তীর ধনুক, কুডুল আর দু-একটা তরবারি নিয়ে লড়াই-এর জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করতে থাকল । অঞ্চলের মধ্যে ছোট ছোট পুলিশ ঘটি, জমিদার মহাজনের বাড়ি, ইৎরেজ কুঠি আক্রমণ করে, সাঁওতালদের শোষণে ইংরেজদের অনুচরদের হত্যা করে তারা তাদের সম্পদ গরীব সীওতালদের মধ্যে বিলিয়ে দিল। মজার কথা এই যে একজন সাওতাল ও লুটের জিনিস নিজের জন্য রাখল না। নেতার নির্দেশে বিলিয়ে দিল সমাজের সকলের মধ্য । এরপর সাওতাল পরগণার কাছ দিয়ে যাওয়া রেল লাইন আর পাকা রাস্তা খুঁড়ে তুলে ফেলে we সৈন্য নিয়ে আসার স্বযোগ নষ্ট করে দিয়ে অঞ্চলটাকে ছুর্ভেছ্য করে তুলল | সাওতাল বিদ্রোহের সংবাদ ছড়িয়ে পড়ল বাঙলাদেশে-বিহারে | সেসব অঞ্চলের বিদ্রোহীরা এসে জমল সাঁওতালদের পাশে | অস্ত্র তৈরী করে উপহার পাঠাতে থাকল। সাঁওতাল পরগণা কার্যতঃ স্বাধীন হয়ে CHA | 95

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।