বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

এই সময় চব্বিশ পরগণার গোবরডাঙ্গার কাছে এক চাষী পরিবারে জন্মে ছিলেন তিতুমীর । সবল স্বাস্থ্য । শিখল লাঠি খেলা, cata খেলা, তলোয়ার চালান | নদীয়ার এক জমিদার তাকে চাকরী দিল লাঠিয়ালের । অন্য এক জমিদারের সঙ্গে হ'ল দাঙ্গা | তিতু ধর! পড়ল। তার জেল হ'ল। জেল থেকে ফিরে তিতু চাকরী ছেড়ে দিয়ে গেল মক্কীয় । সেখান থেকে ওয়াহাবী মত নিয়ে ফিরে এলে! দেশে | বলতে থাকল : পীর-পয়গন্বর মেনো না। মন্দির মসজিদ তৈরী করো না। শ্রাদ্ধ শান্তির কোন অর্থ নেই। টাকা দিয়ে সদ নিও ন! । অত্যাচারের কাছে মাথ! নত করো al | তখন দেশে একদিকে সাহেব কুঠিয়ালদের অত্যাচার অন্যদিকে জমিদারদের অত্যাচার । চাষী আর সাধারণ মানুষ অতিষ্ঠ। তারা তিতুর কথায় টৎসাহ বোধ করল । বুকে বল পেল। এসে ছাড়াল তার পাশে | এতে ভয় পেল জমিদার, কুঠিয়াল ও স্থানীয় পুলিশ । তারাই প্রথম আক্রমণ করল তিতুর লোকেদের । fog প্রথমে কোট-কাচারী করে অত্যাচার বন্ধ করতে চাইল । পারল না। কারণ বিচারকের ওদেরই দলে । | এবার ফিরে এসে তিতু ঘোষণা করল ইংরেজ রাজত্ব খতম হয়েছে। ইংরেজরা মুসলমানদের কাছ থেকেই atee নিয়েছিল। এবার তাদের হাতেই ছেড়ে দিতে হবে। সাধারণ লোকেদের বলল তোমর! জমিদারদের খাজন। দিও না। জমিদারদের বলল, তোমরা আমার কাছে খাজনা পাঠাও ন! হলে শাস্তি পাবে। গোবরডাঙ্গার জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায় প্রায় হাজার খানেক পাইক আর কয়েকশ লাঠিয়াল যোগাড় করলেন । কয়েকটি হাঁতী তৈরী রইল । তিনি খাজন! দিতে অস্বীকার করলেন। এতখানি ধৈর্য ছিলনা মোল্লাহাটির নীলকুঠির ম্যানেজার ডেভিসের । তিনি তিতুমীরকে তার গ্রামেই আক্রমণ করে বসলেন। ৬৫

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।