বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

ততদিন তার দুই পুত্রকে জামিন রাখল ইংরেজরা । মোট কথা হতবল হতভাগ্য টিপু শুধু নাম নিয়ে বেঁচে রইলেন। টিপুর এই হতাশ! কয়েক মাসের মধোই কেটে গেল। তিনি আবার পূর্ণোদ্ধমে কাজে লাগলেন। নানাভাবে তিনি রাজ্যের আয় বাড়ালেন। সৈন্যবাহিনী গঠন করলেন, অস্ত্র তৈরীর কারখানা তৈরী করলেন | দশ বছরের মধ্যে এত খরচ করেও ইংরেজদের দেয় টাকা! শোধ করলেন। পুত্রের! মুক্ত হ'ল। এবার আবার বন্ধু খুঁজতে থাকলেন টিপু। ফ্রান্স, মিশর, আফগানীস্থান, মরিশাস- কোথায় না দূত গেল তার! অযোধ্যার উত্তরে রোহিলা খণ্ডের রোহিলাদের সঙ্গেও যোগাযোগ করলেন টিপু । কিন্তু বৃথা -তার বন্ধু জুটল না। বরং তিনি যে আবার শক্তি সংগ্রহ করছেন এ কথা ভেবে নতুন গভর্নর জেনারেল ওয়েলেসলি টিপুকে শেষ করে দেবার পরিকল্পনা করলেন। টিপুর দুর্ভাগ্য, ভারতের দুর্ভাগ্য এই যে এখানে অনেক মীরজাফর জুটে গেল। যাদের ওপর নির্ভর করেছিলেন টিপু, তারাই ডেকে আনল ইংরেজদের পথ দেখিয়ে । ১৭৯৯ শীষ্টাব্দের ২৮শে এপ্রিল অতকিত ভাবে ব্রিটিশ আক্রমণ করল শ্্রীরঞ্গপট্রম। বীরের মত যুদ্ধ ক্ষেত্রে প্রাণ দিলেন টিপু । কয়েকদিন ধরে ila লুণ্ঠন চালাল ব্রিটিশ সৈন্য | সারা ভারত জয়ে বাধা দিতে ব্রিটিশদের সামনে আর 4কেউ রইল না।

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।