ক্রমে শহরে খাগ্ঠাভাব দেখা fren! নিদারুণ বুভুক্ষা । কোন দিক থেকে এক ফৌটা খাছ্যের আশা নেই । তখন ম্যাথুস সসৈন্যে আত্মসমর্পণ করতে বাধ। হন। এর ফলে লাভ হ'ল টিপুর। তিনি হতাশ এবং হীনবল ইংরেছদের হাত থেকে বোম্বাই-এর কাছের সবচেয়ে শক্ত ইংরেজ ঘটি মাঙ্গোলোর অবরোধ করেন। এমন সময় ক্যাপ্টেন বুঁসির নেতৃত্বে ফ্রান্স থেকে আর এক নৌবাহিনী এসে পৌছায় । তার সাহায্যে টিপু এবার ইংরেজদের পিষে মারবার আগ্রহে উল্লসিত হয়ে ওঠেন। এমন সময়ে ঘটল দুর্দেব। ইউরোপে rae ফরাসী যুদ্ধ থামল ! সন্ধি হ'ল তাদের মধ্যে । সে সংবাদ এদেশে পৌছালে ফরাসী বাহিনী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইল ন|। এমন কি যে সব ফরাসী অফিসার টিপুর সেনাবাহিনীতে কাজ করছিলেন তারাও আর ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলেন না। নিরুপায় টিপু ঘটনাচক্রে ইংরেজদের সঙ্গে সন্ধি করতে বাধা হলেন। ১৭৮২ সালের ১১ই মাও মাঙ্গালোরে সন্ধি স্বাক্ষর হ'ল। ইংরেজরা টিপুকে ছেড়ে দিল মালাবাঁর উপকূল টিপু ওদের ছেড়ে দিলেন কর্ণাটক । ছু পক্ষই যুদ্ধ বন্দীদের মুক্তি HH! দু পক্ষের মনেই বাইরে শাস্তি দেখা যায়। কিন্তু দু পক্ষই জানত এ শাস্তি সাময়িক | এ জন্য দু-দলই নিজের নিজের শক্তি সংগ্রহে মেতে উঠল। টিপু তার দূতের দল পাঠালেন ফ্রান্সে । তাঁদের ভার্সাইতে বিপুল সংবর্ধনা দেওয়া vai fee ফ্রান্সের নিজের দেশেই তখন বিপ্লবের অবস্থা | অতএব সংবদ্ধনা নিয়েই ফিরে আসতে হ'ল তাদের । কনস্ট্যার্টি- নোপলের মুসলমান শ্বাসকের কাছে গেল টিপুর দূত। কিন্তু তুরস্ক তখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে। অতএব তার নিজেরই দরকার ইংরেজদের সাহায্য | তাই ইংরেজদের বিরুদ্ধে টিপুকে সাহায্য দেওয়া তুরস্কের পক্ষে সম্ভব হ'ল না। (yo
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।