ইংরেজদের আশ্রিত । সগুগড় সৈন্যবাহিনী নিয়ে কর্ণেল বেইলি অপেক্ষা করছিলেন সেখানে | এই বীরপূরুষ টিপুকে বাধা দিলেন পেরাম্বাকমের কাছে । কয়েক ঘণ্টার যুদ্ধে তিনি সৈন্যদল সহ নিশ্চিহ্ন হয়ে গেলেন । কাঞ্জিভরমে ব্রিটিশ বাহিনীর প্রধান হেক্টর মনরে! টিপুর ধাক্কায় উধ্ব শ্বাসে দৌড়ালেন WES | আর্কটের পতন ঘটল । এমনি করে পুরো কর্ণাটক মহীশুরের অধিকারে এল। ইংরেজদের অবস্থা টলমল হয়ে উঠল। বাঙলা-দেশ থেকে হেপ্টিংস দাক্ষিণাত্যে পাঠালেন ক্যাপ্টেন কুটকে | কুট এসেই কুট চাল চলিতে থাকলেন। প্রথমেই তিনি হায়গ্রাবাদের নিজামের সঙ্গে এক চুক্তি করলেন। তাকে কুট ফিরিয়ে দিলেন গুণ্,র প্রদেশ । বিনিময়ে চাইলেন যে নিজাম ইংরেজদের বিরুদ্ধে লড়বে না । না লড়ে এত বড় রাজ্য লাভে প্রলুব্ধ নিজাম জোট ছেড়ে দিলেন | অন্য দিকে Beas এক রাত্রে আক্রমণ করে মহাদাজীর গোয়ালিয়র of দখল করে নিল ইংরেজরা | সিন্ধিয়ার কাছে দুর্গটি প্রায় NOD বলে মনে হ'ত। সেই দুর্গের পতনে সিঙ্ধিয়া এত ভীত হলেন যে এক চুক্তিতে সন্ধি করলেন ইংরেজদের সঙ্গে । তারা সিন্ধিয়াকে স্বাধীন বলে স্বীকার করল। পরিবর্তে মারাঠারা জোট থেকে বেরিয়ে এল । রইলেন এক! হায়দার | হায়দারের সঙ্গে যুদ্ধে ইংরেজর! সব সময়েই একটা মজার খেলা খেলত | তারা হায়দারের সদ্য বিজিত রাজ্যগুলির অসন্তুষ্ট প্রজাদের বিদ্রোহী করে তুলত । ফলে হায়দারকে বিদ্রোহ দমনে ব্যস্ত থাকতে হত। এবারেও সে ঘটনার পুনরাবৃত্তি ঘটল । কিন্তু হায়দাক্স সহজেই তাদের দমন করলেন | এদিকে হায়দারের সঙ্গে ফরাসীদের ছিল প্রবল বন্ধুত্ব । এই বিপদের দিনে মরিসাস. থেকে তার সাহায্যের জন্য একটা বিরাট ফরাসী নৌবহর আসছিল। কিন্তু স্থলভাগ থেকে ক্যাপ্টেন কুট ৫৮
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।