দিতেন অথবা নিয়মিত ভাতা দিতেন। এর বদলে এ রাজ্য আক্রান্ত হলে ইংরেজরা তাদের সাহায্য করতেন। মহীশূরের জয়ে হায়দ্রাবাদের নিজাম, ইংরেজদের সঙ্গে আগেই এমন চুক্তি করে রেখেছিল । এর ফলে নিজামের রাজ্যের অংশ ব্রিবাঙ্থুর আক্রমণ করলে ব্রিটিশ সৈন্যের সঙ্গে হায়দারের যুদ্ধ বাধল। সাঙ্গামা এবং ত্রিনোমালি নামে ছুটি স্থানের যুদ্ধে হায়দারের দারুণ ক্ষতি হ'ল। তখন তিনি ভিন্ন কৌশল নিলেন। দ্রুত তিনি সৈন্যদল স্থান থেকে অন্তস্থানে নিয়ে যেতেন। তার অশ্বারোহী আর গোলন্দাজ দল ইংরেজদের পদাতিক বাহিনীর থেকে দ্রুত চলতে পারত । ফলে হায়দার তাদের দিয়ে এলোমেলে। আঘাত করে প্রথম দিকে ইংরেজদের বিব্রত করে তোলেন | গ্থমিক ধা সামলে নিয়ে ইংরেজরা বোম্বাই এবং মাদ্রাজ ছদিক থেকেই আক্রমণ করল হায়দারকে। এদিকে বোস্বাই সৈন্যদের GAM পেয়ে মলোবারের অধিবাসীরা করল বিদ্রোহ । ফলে হায়দার বাধ্য হলেন সেখানে তার সৈন্যদল পাঠাতে | সেই অবসরে মাদ্রাজ সৈন্যের দল মহীশুরের প্রায় গোটা! দক্ষিণ-পূর্ব অঞ্চল দখল করে নিল। হায়দার তৎপরতার সঙ্গে বিদ্রোহ দমন করে তার সেরা সৈন্যদল নিয়ে আক্রমণ করলেন কর্ণাটক । এদিকে মাদ্রাজ্জ-বাহিনী এত দ্রুত এগিয়ে এসেছিল যে মূল বাহিনীর সঙ্গে তাদের যোগ ছিল না। ফলে তাদের মধ্যে দেখ! দিল খাগ্ভাভাব। আর ছু-পাশের গ্রামের সব কিছু পোড়াতে পোড়াতে এত দ্রুতই তাদের তাড়া করে গেলেন হায়দার যে ইংরেজ বাহিনী মাদ্রাজে না পৌছান পর্যন্ত নিশ্বাস ফেলবারও অবকাশ পেল না। তার! বাধ্য হয়ে হায়দারের সঙ্গে শান্তিচুক্তি Far! যে যার বিজিত জায়গা দিল ফিরিয়ে। পরবর্তা সময়ে উভয়ে উভয়ের বন্ধু থাকবার প্রতিশ্রুতি দিল | এ সময়ে ভারতে ইস্ট-ইণ্ডিয়া কোম্পানীর গভর্নর ছিলেন ওয়ারেন হেপ্টিংস। তিনি বেশ বুঝেছিলেন, তখন আর ভারতে ইস্ট- ৫8
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।