বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

রাজপ্রাসাদের ওপর । বারাণসী শহরের লোকেরাও যোগ দিল তাদের সাথে । প্রহরীদের গুলিতে কিছু লোক মরল বটে কিন্তু প্রাসাদ ঘিরে রাখা ইংরেজ প্রহরীরাও বাঁচল না। বিজয়ী নাগরিক আর প্রজার! প্রাসাদ দখল করে দেখল তারা আসবার আগেই নিজের মাথার পাগড়ি জানলা থেকে ঝুলিয়ে নদীতে লাফিয়ে পড়ে নবাব পালিয়েছেন | বিদ্রোহী জনতা নবাবকে না পেয়ে বিভ্রান্ত হয়ে পড়ল । কি করবে তার! স্থির করতে পারল a | নেতৃত্ব দেবার ASS কেউ নেই | অথচ ইংরেজ সৈন্যদের হারিয়ে দিয়ে জনতা তখন আনন্দে আত্মহারা । খানিক দূরে অসহায় গভর্নর হেস্টিংস্‌ যে প্রায় একা একা বসে আছেন, তাকে বন্দী করতে পারলেও যে ইংরেজদের দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া যেতে পারে--এ কথাটাও তাদের মনে এল না। তারা এমন সময় সংবাদ পেল যে নবাব মাইল কয়েক দূরে রামনগরের প্রাসাদে গিয়ে উঠেছেন-_সঙ্গে সঙ্গে ছুটল তার! নবাবকে বারাণসীতে ফিরিয়ে আনতে | এসংবাদ পেয়ে হেস্টিংস হাফ ছেড়ে বীচলেন। সঙ্গে সঙ্গে তার দূত ছুটল চণার, ACH এবং'কলকাতায়। সংবাদ পেছাবার সঙ্গে সঙ্গে তিন জায়গা থেকেই সুসজ্জিত মস্ত মস্ত বাহিনী পাঠান হ'ল গভর্নরের সাহায্যের জন্য । তিন বাহিনী একত্রিত হলে তার একাংশ নিয়ে ক্যাপ্টেন ম্যাকেয়ার ১৭৮১ সালের ২০ আগস্ট চল্লেন রামনগরে চৈত সিংকে বন্দী করতে | সংবাদট। সাধারণ মানুষের কাছে অজানা! ছিল না। তার! যে ইতঃ মধ্যে নেতা নির্বাচন করে প্রতি আক্রমণের জন্য প্রস্তুত হয়ে পথের পাশে অপেক্ষা করছে একথাও জান! ছিল al ক্যাপ্টেন ম্যাকেয়ারের | দুপুরের দিকে এক আক্রমণে ম্যাকেয়ার সসৈন্যে নিশ্চিহ্ন হলেন | জয়ের আনন্দে উদ্বেল বিদ্রোহীর1 এবার হেস্টিংসকে বন্দী করবার সিদ্ধান্ত গ্রহণ করল। এ সংবাদ শুনে চৈত সিং মনে মনে অসহায় হয়ে পড়লেন | ৪৬

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।