অযোধ্যা অধিকার করে নেয়। অযোধার সঙ্গে সঙ্গে বারাণসীও তাদের হাতে আসে কারণ বারাণসী ছিল প্রকৃতপক্ষে অযোধ্যারই আশ্রিত রাজ্য। ইংরেজরা! বারাণসীর শাসনকর্তা বলবস্ত সিংকে সিংহাসন থেকে নামিয়ে তার ছেলে চৈত সিং-এর ওপর শাসনভার দেয়। চৈতন্সিং বছরে বাইশ লক্ষ ছেষট্রি হাজার টাকা ইংরেজদের দেবার অঙ্গীকার করলেন। বদলে তার রইল টাকা তৈরী, সৈন্যদল গঠন আর বিচারের অধিকার । সব বিষয়েই তিনি ইংরেজদের পরামর্শ মত কাজ করতে বাধ্য থাকলেন | চৈত সিং জানতেন যে বারাণসীর মত ছোট্ট রাজ্যের ওপর বছরে বাইশ তেইশ লক্ষ টাকা কর ছিল অতিরিক্ত চাপ। বাইশ তেইশ লক্ষ ইংরেজদের দিতে গেলে তাকে তুলতে হবে এর তিন গুণ। এসব বুঝেও চৈত সিং ইংরেজদের শর্ত মেনে নিলেন | ফলে সবটা চাপ গিয়েই পড়ল সাধারণ চাষীর চাষ এবং শিল্প বাণিজ্যের ওপর | দু’ বছরের মধো সমৃদ্ধ বারাণসীর চাষী, শিল্পীঃ বণিক সর্বসান্ত হয়ে অনাহারে মরব।র দশায় ঈ।ড়াল । কিন্তু এতেও মুক্তি পেলেন al চৈত সিং এবং বারাণসীর মানুষ ৷ . ইংরেজরা তখন দাক্ষিণাতযে একদিকে মারাঠাদের সঙ্গে যুদ্ধে বাস্ত, অন্যদিকে টিপু সুলতানের সঙ্গে । বাঙলাদেশে সন্ন্যাসী বিদ্রোহের ফলে কর আদায় অনিশ্চিত বরং তাদের দমন করতে খরচ বেড়েছে | অতএব ১৭৭৮ খ্রীষ্টাব্দে কলকাতা থেকে গভর্নর হেস্টিংস Cow সিংকে এক frag পত্র লিখলেন, এখন থেকে চৈত সিংকে তিন বাটেলিয়ন সৈন্যের বাধিক ব্যয় বাবদ আরও পঞ্চাশ হাজার পাউণ্ড ইংরেজ কোম্পানীকে দিতে হবে। দেশী হিসেবে যার অর্থ পঞ্চাশ লক্ষ টাকা | চৈত সিং জানতেন এত টাকা তাঁর বা তার রাজ্যের পক্ষে দেওয়া অসম্ভব। তাই তিনি বিস্তারিত ভাবে লিখে ইংরেজ কোম্পানীর কাছে নানাভাবে অনুনয় ' বিনয় করলেন। কিন্ত কিছুতেই কোন 88
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।