বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

বংসর খানিক নিরুপদ্রবে কেটে গেল। একেবারে আত্মগোপন করে রইল বিদ্রোহীরা ৷ ইংরেজরা যখন ভাবছেন, বিদ্রোহীরা বুঝি বা নিশ্চিহ্ন হয়ে গেছে ঠিক তখনই আবার বিপুল উদ্োমে আক্রমণ করল বিদ্রোহীরা । কয়েকটি জয়ে উন্মত্ত হয়ে উঠল বিদ্রোহীরা । আর সময় দেওয়া নয়। এবার আক্রমণ করতে হবে কলকাতা | নেতা মজন্তু শাহ আপত্তি করলেন। কে শোনে সে কথা । ছুটে চললেন বিদ্রোহী নেতা নুরুল মহম্মদ আর গীতাম্বর | সংবাদ পেছাল ইংরেজদের কাছে । লেপ্টেন্ান্ট ম্যাক cotate প্রচুর সৈন্য নিয়ে বেরিয়ে পড়লেন বিদ্রোহীদের উদ্দেশ্যে । চর মারফত সঠিক সংবাদ সংগ্রহ হ'ল তার প্রধান লক্ষ্য । তিনি জানলেন বিদ্রোহীর। সংবাদের ধার ধারছে না। দ্রুত ছুটছে কলকাতা অভিমুখে | এটাই হ'ল ম্যাকডোল্যাণ্ডের BAA. | যশোরের কাছে মোগল হাটের মাঠে যখন বিদ্রোহীরা ঘুমিয়ে আছে, তখন শেষরাতে লেপ্টেম্যাণ্ট ম্যাক ডোল্যাণ্ড তাদের ওপর ঝাপিয়ে পড়লেন । প্রস্তুত হবার আগেই গোটা বিদ্রোহী বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেল। এই যুদ্ধেই শেষ হয়ে গেল বিদ্রোহীদের সব স্বপ্ন । মোগলহাট যেন আর এক পলাশী--আর এক বক্সার । এর পরেও বিদ্রোহী নেতার! পালিয়ে থেকেছেন__ছিন্ন-বিচ্ছিন্ন যুদ্ধ করেছেন। কিন্তু সে সবই আত্মরক্ষার যুদ্ধ | এমনি করেই বার্থ হয়ে গেল বাঙলা-বিহার-উড়িয্তা-আসাম অঞ্চলের কৃষকদের স্বতঃস্ফূর্ত প্রথম বিদ্রোহ ৷ ব্যর্থ হ'ল বটে তবু এ বিদ্রোহ দিয়ে গেল সংগ্রামের প্রেরণা, আর দিয়ে গেল দেশভক্তি- মূলক রণধবনি “বন্দেমাতরম্‌ !' এ প্রেরণা আর রণধ্বনি নিয়ে শুরু হ'ল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নতুন পর্যায় | Be

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।