বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

ইংলণ্ড কোম্পানীর ডাইরেক্টরাও চিন্তান্বিত wera | ইংলগু থেকে নতুন ইউরোগীয় সৈন্যদল এলে | দায় গ্রহণ করলেন ক্যাপ্টেন এডোয়ার্ড । তিনি চারদিক থেকে বিদ্রোহীদের ঘিরে ফেলবার আয়োজন করলেন । কিন্ত কোথায় বিদ্রোহীরা ! তারা যেন হাওয়া হয়ে গেছে। অথচ হঠাৎ হঠাৎ দমকা হাওয়ার মত বেরিয়ে এসে ঝাপিয়ে পড়ছে ইংরেজ বাহিনীর ওপর । অসহনীয় ক্ষতি করে বেরিয়ে চলে যাচ্ছে ঝটিকার গতিতে ' এডোয়ার্ডস্‌ গোট! উত্তর বঙ্গ চষে ফেললেন, অর্ধেকের বেশি, সৈন্য ক্ষয় হল - কিন্তু বিদ্রোহীদের কিছুমাত্র সন্ধান করতে পারলেন না। এই সংশয় আর হতাশা নিয়ে বালুরঘাটের প্রান্তর পার হচ্ছিলেন এডোয়ার্ডস্‌। সহসা বিদ্রোহীরা চতুদিক থেকে বেরিয়ে এলো ঝাকে ঝাকে। এডোয়ার্ডস্‌ চিংকার করতে থাকলেন- ফায়ার | ফায়ার। সৈন্যরা দ্রুত কামান বন্দুক চালাল | কিন্তু মরেও থামল না বিদ্রোহীরা । অজস্র অস্ত্র, বারুদ নিয়েও শুধু বিদ্রোহীদের চাপে ইংরেজ বাহিনী নির্মূল হয়ে গেল। ইংরেজদের বিদ্রোহ-দমনের এই চেষ্টাও ব্যর্থ হ’ল ( ১৭৭৩ Ae, ১লা মার্চ )। গোটা উত্তরবঙ্গ বিদ্রোহীদের হাতে । ইংরেজদের ছু-ছটি সুপরিকল্পিত আক্রমণ ব্যর্থ । বিদ্রোহীরা আনন্দে Bae! পলাশীর যুদ্ধের শোধ নেবে বিদ্রোহীরা ৷ বন্ধ করবে অত্যাচার আর শোষণ । ফিরিয়ে আনবে স্বাধীনতা ৷ স্বপ্ে স্বপ্নে সমুজ্জল হয়ে উঠল তাদের চোখ-- তাদের মন। বিদ্রোহীরা আবার পুরোদমে কামান বন্দুক তৈরী করতে থাকল । তৈরী করল গোলা-বারুদ। সেই সঙ্গে তারা তৈরী করল এক স্থশিক্ষিত নৌ-বাহিনী । এবার আর লুকিয়ে থাকা নয়। গেরিলা যুদ্ধ নয় সম্মুখ সমর । সোজ। আক্ৰমণ মারো ইংরেজ | বিপদমুক্ত কর দেশ | বন্দেমাতরম্‌ । বিদ্রোহীরা নৌ-পথে কলকাতার দিকে এগুতে থাকলেন |

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।