বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

সৈন্যদল বাধাও দিতে পারল না। তাদের রক্তে কাঁদা হয়ে গেল মেলার চতুদ্দিক । দেবীসিংহ কোনক্রমে প্রাণ নিয়ে পালালেন | ইংরেজরা বিভীষিকা দেখতে থাকলেন । বিদ্রোহীরা ক্রমেই সংখ্যায় বাড়ছে। এক বছরের মধ্যে দ্বিগুণ হল তার! সংখ্যায় | রাজশাহীতে হ'ল বিদ্রোহীদের ঘ'ঁটি। সেখানে তৈরী হ’ল তাদের দুর্গ । দুর্গে তৈরী হতে থাকল কামান বন্দুক এবং সড়কি ঢাল । বিদ্রোহীদের সৈন্যদলের মত শেখান হতে থাকল যুদ্ধের কায়দা। বিদ্রোহীরা পরপর আক্রমণে রাজশাহী দিনাজপুর অঞ্চলের সব কৃঠি একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিল । এবার বিদ্রোহীদের লক্ষা রংপুর | কলকাতায় ইংরেজ গভর্নর চঞ্চল হয়ে উঠলেন | বাঙলা, বিহার, উড়িয়ায় খাজনা আদায় প্রায় বন্ধ, IN বন্ধ, শোষণের কথাই ওঠে না। বাঙলাদেশে টেকা যাবে কিনা সেটাই সন্দেহের বিষয় হয়ে উঠল | গভর্নর বললেন, যেমন করেই হোক এ বিদ্রোহ দমন করতেই হবে | মরিয়া হয়েই সে কালের সবচেয়ে ছুদে সেনাপতি ক্যাপ্টেন টমাসকে বহু সৈন্য দিয়ে পাঠান হ'ল উত্তরবঙ্গে । ক্যাপ্টেন অনেক পরিকল্পনা করে গোপন পথে এগিয়ে চললেন | টমাস বোঝেন নি বে দিন বদল হয়েছে । নিরীহতম যে বোকাসোকা! মানুষটি 31 করে সৈন্যদের যাওয়া দেখছে, সেও যে গুণছে সৈম্যদলের সংখ্যা, কামানের সংখ্যা, ঘোড়ার সংখ্যা আর সৈন্যদল চোখের আড়াল হলেই সব তথ্য গিয়ে জানাবে বিদ্রোহীদের, এ কথা তার জানা ছিল না। বাঘ যেমন অলক্ষ্যে শিকারীর গতিবিধি নজরে রাখে উপযুক্ত সময়ে আক্রমণের জন্য, বিদ্রোহীরাও তেমনি নজর রাখতে থাকল টমাসের ওপর। জাফরগঞ্জের কাছে হঠাৎ বিদ্রোহীদের দেখ! পেলেন ক্যাপ্টেন । সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠল ইংরেজ সৈন্যদল । দু একটা কামান দাগতেই ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকল বিদ্রোহীরা |. মনে মনে হেসে ফেললেন উমাস। সামান্য ৩৮

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।