প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭ ›
📝 লেখা 📖 পিডিএফ

প্রযোজ্য ছিল না সে সম্পর্কে হুজুরকে কিছু জানানো তখন প্রয়োজন বোধ হয়নি বলে ধরতে হবে, এবং পরবর্তী পত্রপ্রেরণে অনিকৃত অবহেলা ঘটে? কিন্তু এ চুক্তি শুধু ১৮৪৫ সালের সরকারি সংকলনের অন্তর্ভুক্ত নয়, চালু চুক্তি হিসাবেও তার সরকারি উল্লেখ চিল ১৮৩৯ সালের ৮ জুলাই অযোধ্যারাজের নিকট লর্ড অকল্যান্ডের বিজ্ঞপ্তিতে, অযোধ্যারাজের নিকট তেদানীত্তন বড়োলাট) লর্ড হার্ডি-এর ১৮৪৭ সালের ২৩ নভেম্বরের প্রতিবাদে এবং স্বয়ং লর্ড ডালহৌসির নিকট কর্ণেল লিম্যানের লেক্ষৌ-রেসিডেন্ট) ১৮৫১ সালের ১০ ডিসেম্বরের পত্রে। কিন্তু অযোধ্যারাজের সঙ্গে পত্রালাপে যা তাঁর সমস্ত পূর্ববর্তীরা এমন কি তার নিজন্ব এজেন্টরা বলবৎ বলে মেনে নিয়েছিলেন সে চুক্তির বৈধতা অস্বীকারের জন্য লর্ড ডালহৌসির অত ব্যগ্রতা কেন? তার একমাত্র কারণ এ চুক্তিতে হস্তক্ষেপের যে কৈফিয়ংই পাওয়া যাক না কেন, সে হস্তক্ষেপ শুধু অযোধ্যারাজের নামে ব্রিটিশ অফিসারগণ কতক শাসনভার গ্রহণে সীমাবদ্ধ, উদ্ত্ত আয় যাবে অযোধ্যারাজের কাছেই। এ হল আকাঙ্কিতের ঠিক বিপরীত । রাজ্য গ্রাসের কমে চলত না। ২০ বছরের পরস্পর সম্পর্কের স্বীকৃত ভিত্তি যা জুগিয়ে এসেছে সে সব চুক্তির বৈধতা এইভাবে অস্বীকার, স্বীকৃত চুক্তিকেও প্রকাশ্য লঙ্ঘন করে স্বাধীন ভূখগুগুলির বলপূর্বক এই দখল, গোটা দেশের প্রতি একর জমির এই চূড়ান্ত বাজেয়াপ্তি, ভারতের দেশীয়দের প্রতি ব্রিটিশের এই সব বিশ্বাসঘাতক ও পাশবিক আচরণের প্রতিশোধ এবার ঘটতে শুরু করেছে কেবল ভারতে নয়, ইংলন্ডেও। ৫ কার্ল মার্কস করুক ১৮৫৮ সালের ১৪ মে লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে New-York Daily Tribune পত্রিকার ৫৩৩৬ নং সংখ্যায় ১৮৫৮ সালের ২৮ মে প্রধান প্রবন্ধ হিসাবে প্রকাশিত 77

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।