গ্রাসের এই প্রথম প্রচেষ্টা সংক্রান্ত দলিল-পত্র চাওয়া হয়েছিল, কিন্তু বোর্ড অব কন্ট্রোলের সেক্রেটারি মিঃ বেইলি ঘোষণা করেন যে দলিল-পত্র উধাও হয়ে গেছে। আবার, ১৮৩৭ সালে পামারস্টোন যখন দ্বিতীয় বার পররাষ্ট্র সচিব এবং লর্ড অকল্যান্ড ভারতের বড়োলাট, তখন অযোধ্যার রাজা*** ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নতুন চুক্তি করতে বাধ্য হন। এ চুক্তিতে ১৮০১ সালের চুক্তির ৬ নং ধারা তুলে নেওয়া হয়, কারণ “তাতে ধারাস্থ দায় পূরণের কোনো উপায় নেই' (ভালোভাবে দেশ শাসন), সুতরাং ৭ নং ধারা মতে চুক্তিতে পরিষ্কার বলা হয় যে, “রাজ্যের পুলিসী ব্যবস্থা এবং বিছার বিভাগীয় ও রাজস্ব প্রশাসনের ত্রুটি দূর করার সেরা উপায় অযোধ্যা রাজ অবিলম্বে ব্রিটিশ রেসিডেন্টের সাথে একযোগে বিবেচনা করবেন, এবং হুজুর যদি ব্রিটিশ সরকারের উপদেশ ও পরামর্শ গ্রহণে অবহেলা করেন এবং অযোধ্যা রাজ্যের ভিতর যদি এমন সব স্কুল ও ধারাবাহিক নিপীড়ন, নৈরাজ্য ও কুশাসন চলতে থাকে যাতে জন শান্তি গুরুতর রূপে বিপন্ন হয়, তাহলে যেখানেই এ রুপ কুশাসন ঘটেছে অযোধ্যা খণ্ডের তেমন যে কোনো অংশের ব্যবস্থাপনায় অল্পাকারে বা বৃহদাকারে এবং যত দিন প্রয়োজন বোধ হবে তত দিনের জন্য স্বীয় অফিসার নিয়োগের অধিকার ব্রিটিশ সরকার হাতে রাখছেন, এ রুপ ক্ষেত্রে সমস্ত খরচ-খরচা বাদে যা উদ্ৃত্ত থাকবে তা রাজকোবাগারে জমা দেওয়া হবে এবং আয় ব্যয়ের একটা সাচ্চা ও বিশ্বস্ত হিসাব হুজুরের নিকট দাখিল করা হবে! চুক্তির ৮ নং ধারার আরো আছে, “৭ নং ধারা বলে অর্পিত কর্তৃত্ব গ্রহণে সপরিষদ ভারতের বড়োলাট যদি বাধ্য হয়, তবে সে ক্ষেত্রে সম্ভবপর সমস্ত উন্নয়ন সহ তিনি গৃহীত এলাকার অভ্যন্তরে যথাসাধ্য দেশীয় প্রতিষ্ঠান ও শাসনপ্রথা বজায় রাখার চেষ্টা করবেন, যাতে পুনরর্পণের উপযুক্ত সময় এলে এ সব এলাকা অযোধ্যার সার্বভৌমের হাতে পুনরর্পণ করার সুবিধা হয় এ চুক্তি একপক্ষে ভারতের সপরিষদ বড়োলাট এবং অন্যপক্ষে অযোধ্যারাজের মধ্যে সম্পাদিত বলে উক্ত। সেই হিসাবে, উভয় পউই তা অনুমোদন করেন এবং যথারীতি অনুমোদনের বিনিময় হয়। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টর বোর্ডে এ চুক্তি পেশ করা হলে, অযোধ্যারাজের সঙ্গে কোম্পানির মৈত্রী সম্পর্ক লঙ্ঘন ও বড়োলাটের পক্ষ থেকে এ রাজার অধিকারে হস্তক্ষেপ বলে তা নাকচ করা হয় (১০ এপ্রিল, ১৮৩৮)। চুক্তি সম্পাদনের জন্য পামারস্টোন কোম্পানির অনুমোদন চাননি এবং তাদের নাকচ প্রস্তাব তিনি নজর করেননি । অযোধ্যারাজকেও কখনো জানান হয়নি যে চুক্তিটা নাকচ হয়েছিল। তার প্রমাণ দেন লর্ড ডালহৌসি স্বয়ং ১৮৫৬ সালের ৫ জানুয়ারি মিনিট), “রেসিডেন্টের সঙ্গে রাজার যে আলোচনা হবে সে আলোচনা কালে খুবই সম্ভব রাজা ১৮৩৭ সালে তার পূর্ববর্তীর সঙ্গে সম্পাদিত চুক্তির উল্লেখ করবেন। রেসিডেন্ট জানেন যে সে চুক্তি বলবৎ থাকেনি, ইংলন্ডে তা পাওয়া মাত্র কোর্ট অব ডিরেক্টর্স তা নাকচ করে দেন। রেসিডেন্ট আরো জানেন যে বর্ধিত সামরিক বাহিনী বিষয়ে ১৮৩৭ সালের চুক্তির কিছু কিছু কড়া শর্ত কাজে পরিণত করা হবে না এ কথা সে- সময় রাজাকে জানালেও চুক্তির সামগ্রিক খারিজের কথা কখনো হুজুরের গোচর করা হয়নি। এ নীরবতার পরিণতি ও পুরো বিজ্ঞপ্তির অভাব আজকে অস্বস্তিকর ঠেকছে। অস্বস্তি আরো বেশি এই কারণে যে সরকারি কর্তৃত্বে ১৮৪৫ সালে প্রকাশিত চুক্তির একটি খণ্ডে নাকচ সন্ধিটা এখনো অন্তর্ভুক্ত ? সেই মিনিটেই, ১৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাজা যদি ১৮৩৭ সালের চুক্তির উল্লেখ করে বলেন যে, অযোধ্যা শাসনে অতিরিক্ত ব্যবস্থা প্রয়োজন হয়ে থাকলে, উক্ত চুক্তি অনুসারে ব্রিটিশ সরকারকে যে প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে তা বলবৎ করা হচ্ছে না কেন, তাহলে হুজুরকে জানাতে হবে যে কোর্ট অব ডিরেক্টর্১-কে জানানোর পর থেকে চুক্তিটার কোনো অস্তিত্ব নেই, তারা এটিকে পুরো নাকচ করে দিয়েছেন। হুজুরকে এ কথা মনে করিয়ে দেওয়া দরকার যে সে-সময় লক্ষৌ দরবারকে জানানো হয়েছিল যে, ১৮৩৭ সালের চুক্তিরর যে কয়েকটি ধারা মতে রাজার ওপর অতিরিক্ত একটা সমর বাহিনীর খরচা চাপাবার কথা ছিল, তা মুলতুবী রাখা হবে। চুক্তির অন্য যেসব ধারা আশু 76
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।