ধানাই-পানাই বাদ দিলে গোটা প্রশ্নটা দাঁড়ায় এই যে, তিনি ধরে নিচ্ছেন অযোধ্যায় ব্রিটিশ শাসন বৈধভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। অযোধ্যায় ব্রিটিশ শাসন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এই ভাবে, ১৮৫৬ সালে লর্ড ডালহৌসি যখন ভাবলেন ব্যবস্থা গ্রহণের সময় হয়েছে, তখন তিনি কানপুরে একদল সৈন্যসমাবেশ করলেন, অযোধ্যার রাজাকে* বলা হল, ওটা নেপালের বিরুদ্ধে একটা পর্যবেক্ষণ কোর হিসাবে কাজ করবে । এই সৈন্যবাহিনী সহসা অভিযান করে লক্ষৌ দখল ও রাজাকে বন্দী করে। ব্রিটিশদের হাতে দেশটা তুলে দেবার জন্য তাকে তাগাদা দেওয়া হয়, কিন্তু কোনো কাজ হয় না। তখন তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয় ও দেশটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির এলাকাভুক্ত করে নেওয়া হয়। এই বেইমানি আক্রমণের ভিত্তি হল লর্ড ওয়েলসলি সম্পাদিত ১৮০১ সালের চুক্তির ৬ নং ধারা (৯১)। এ চুক্তিও ছিল ১৭৯৮ সালে স্যার জন শোর সম্পাদিত চুক্তির স্বাভাবিক পরিণতি । দেশীয় রাজাদের সহিত আচরণে ইঙ্গ-ভারতীয় সরকারের সাধারণ কর্মনীতি অনুসারে ১৭৯৮ সালের এই প্রথম চুক্তিটি ছিল উভয় পক্ষের আক্রমণাত্মক ও আত্মরক্ষামূলক মৈত্রীর একটি চুক্তি। এতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওনা হয় বছরে ৭৬ লক্ষ টাকার (৩৮ লক্ষ ডলার) একটা ভরণপোষণ, কিন্তু ১২ নং ও ১৩ নং ধারা অনুসারে রাজা দেশের করভার হাস করতে বাধ্য থাকেন। বস্তৃতপক্ষে, এ দুটি শর্ত প্রকাশ্যেই পরস্পর বিরোধী, এবং যুগপৎ এ দুটি পুরণ করা রাজার পক্ষে সম্ভব ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রত্যাশিত সে পরিণতি থেকে দেখা দেয় নতুন জটিলতা, তার ফল ১৮০১ সালের চুক্তি, যার বলে ভূতপূর্ব চুক্তির তথাকথিত লঙ্ঘনের জন্য রাজ্যের একাংশ ক্ষতিপূরণ স্বরুপ ছেড়ে দিতে হয়। প্রসঙ্গত, এ ভাবে অঞ্চল ছেড়ে দেওয়া সে-সময় পার্লামেন্টে ডাহা ডাকাতি বলে নিন্দিত হয়, লর্ড ওয়েলসলির পরিবারের যে রাজনৈতিক প্রভাব ছিল, তা না থাকলে তখন তীকে তদন্ত কমিটির সামনে হাজির হতে হত। এই ভাবে অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ৩ নং ধারা বলে রাজার বাকি এলাকা সমস্ত বৈদেশিক ও ঘরোয়া শত্রুর বিরুদ্ধে রক্ষা করার দায়িত্ব নেয়, এবং ৬ নং ধারায় এই সব অঞ্চলের মালিকানা চিরকালের জন্য তার ও তীর বংশধর ও উত্তরাধিকারীদের জন্য গ্যারান্টি করা হয়। কিন্তু এই ৬ নং ধারাতেই রাজার জন্য একটি ফীদও থাকে, যথা, রাজা প্রতিশ্রুতি দেন যে তিনি এমন এক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন, যা তীরই কর্মচারীরা চালু করবে ও যা তীর প্রজাদের সমৃদ্ধির অনুকূল হবে, অধিবাসীদের ধনপ্রাণ নিরাপদ করবে। এখন রাজা যদি এ চুক্তি ভঙ্গ করেন, তার সরকার মারফত অধিবাসীদের ধনপ্রাণ রক্ষা না করেন ধেরা যাক, তাদের কামানের মুখে উড়িয়ে দিয়ে এবং সমস্ত জমি বাজেয়াপ্ত করে), তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কী করতে পারে? চুক্তি মতে রাজা স্বাধীন সার্বভৌম, স্বাধীন কর্তা, অন্যতম চুক্তিকারী পক্ষ বলে স্বীকৃত। চুক্তি ভঙ্গ হয়েছে সুতরাং না নাকচ হয়ে গেল এই ঘোষণার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুটি পথ ছিল, হয় চাপ দিয়ে আলাপ আলোচনা মারফত নতুন একটা ব্যবস্থায় আসা, নয় রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। কিন্তু যুদ্ধ ঘোষণা না করে তার রাজ্যে অভিযান করা, অপ্রত্যাশিতভাবে তাঁকে বন্দী করা। সিংহাসন্চ্যত করে তার এলাকা গ্রাস করা শুধু চুক্তির নয়, আন্তর্জাতিক আইনের প্রত্যেকটি নীতিরই লঙ্ঘন। অযোধ্যা গ্রাস যে ব্রিটিশ সরকারের একটা আকস্মিক সিদ্ধান্ত নয় তা একটা মজার তথ্যে প্রমাণিত হয়। লর্ড পামারস্টোন ১৮৩০ সালে পররাষ্ট্র সচিব হওয়া মাত্রই তিনি তদানীন্তন বড়োলাটকে* অযোধ্যা গ্রাস করার হুকুম পাঠান। অধঃস্তনটি সে সময় তীর প্রস্তাব কাজে পরিণত করতে অস্বীকার করে। ব্যাপারটা কিন্তু অযোধ্যার রাজার* * গোচরে আসে এবং তিনি একটা অজুহাত খুঁজে নিয়ে লন্ডনে একটা দৌত্য প্রেরণ করেন। চতুর্থ উইলিয়ম গোটা ব্যাপারটার কিছুই জানতেন না, নানা বাধা সত্তেও দূত তাঁকে তার দেশে বিপদের কথা জানায়। তার ফল হয় চতুর্থ উইলিয়ম ও পামারস্টোনের মধ্যে একটা তুমুল কলহ এবং পরিণামে পামারস্টোনের ওপর কঠোর এই এক নির্দেশ জারি হয় যে, ভবিষ্যতে এরুপ কুদেতার পুনরাবৃত্তি করলে অবিলম্বে বরখাস্ত হতে হবে। স্মরণ করা গুরুত্বপূর্ণ যে, বাস্তবে অযোধ্যা গ্রাস ও দেশের সমস্ত ভূসম্পত্তি বাজেয়াপ্তি ঘটল যখন পামারস্টোন ফের ক্ষমতায়। কয়েক সপ্তাহ আগে কমন্স সভায় ১৮৩১ সালের অযোধ্যা 75
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।