সামনে রয়েছে একটা দীর্ঘ ও জ্বালাতনী গেরিলা যুদ্ধ __ ভারতীয় রৌদ্রতলে জিনিসটা ইক্ষরোপীয়দের কাছে খুব ঈর্ধার বস্তু নয়। ফ্রেডারিক এঞ্গেলস কর্তৃক ১৮৫৮ সালের ৮ মে লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে New-York Daily Tribune পত্রিকার ৫৩৩৩ নং সংখ্যায় ১৮৫৮ সালের ২৫ মে প্রধান প্রবন্ধ হিসাবে প্রকাশিত * এই সংকলনের ১৪৪-১৪৮ পৃঃ দ্রষ্টব্য _ সম্পাঃ। কার্ল মার্কস অযোধ্যা গ্রাস ৮৬) প্রায় আঠারো মাস আগে ক্যান্টনে ব্রিটিশ সরকার আন্তর্জীতিক আইনে অভিনব এই মতবাদ প্রচার করে যে, কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধীবস্থা প্রতিষ্ঠা না করেও আর একটা রাষ্ট্র তার কোনো একটা প্রদেশের বিরুদ্ধে বৃহদাকারে সংঘর্ষ চালিয়ে যেতে পারে। এবার সেই ব্রিটিশ সরকার ভারতের বড়োলাট লর্ড ক্যানিং-এর মাধ্যমে প্রচলিত আন্তর্জাতিক আইন উল্টে দেবার কাজে আরেকটি পদক্ষেপ করেছে। ঘোষণা করেছে যে, “অযোধ্যা প্রদেশের জমির মালিকানা স্বত্ব ব্রিটিশ সরকারে বাজেয়াপ্ত হল, সে-সরকার যথোপযুক্ত বোধে সে স্বত্বের ব্যবহার করবে? (৮৭) ১৮৩১ সালে ওয়ার্সর পতনের পর (৮৮) বহু পোলীয় অভিজাত তত্যাবৎ ‘ভূমির যে মালিকানা স্বত্ব ভোগ করে আসছিলেন তা রুশ সম্্রাট* বাজেয়াপ্ত করেন, তখন ব্রিটিশ সংবাদপত্রে ও পার্লামেন্টে সর্বসম্মত এক ক্রোধের বহিঃপ্রকাশ দেখা যায়। নোভারা লড়াইয়ের পর (৮৯) অস্ট্রীয় সরকার যখন বাজেয়াপ্ত নয়, মাত্র আটক করেন স্বাধীনতা যুদ্ধের সক্রিয় অংশীদার লম্বার্দট অভিজাতদের জমি, তখন ফের সেই ব্রিটিশ ক্রোধের সর্বসম্মত বহিঃপ্রকাশের পুনরাবৃত্তি হয়। এবং যখন ১৮৫১ সালের ২ ডিসেম্বরের পর লুই নেপোলিয়ন অরলিয়ো বংশের ভূমি-সম্পত্তি বাজেয়াপ্ত করেন, যা ফ্রান্সের সাধারণ আইন অনুসারে লুই ফিলিপের সিংহাসনারোহণের সঙ্গে সঙ্গে সরকারি খাতে জমা পড়া উচিত ছিল কিন্তু আইনি প্যাচে সে ভাগ্য এড়িয়ে যায়, তখন ব্রিটিশ ক্রোধের আর সীমাপরিসীমা থাকেনি, এবং ইপ্র.নু ঈপ্রন্ম ঘোষণা করে যে এতে করে সামাজিক ব্যবস্থার বনিয়াদটাই উল্টে দেওয়া হচ্ছে, সভ্য সমাজ আর টিকতে পারবে না। এই সব সৎ ক্রোধের ব্যবহারিক দৃষ্টান্ত এবার পাওয়া গেছে। কলমের এক খোঁচায় ইংলন্ড শুধু কতিপয় অভিজাত বা এক রাজ বংশের সম্পন্তিই নয়, বাজেয়াপ্ত করেছে প্রায় আয়র্ল্যান্ডের মতো বৃহৎ একটা রাজ্যের ৯০) গোটা এলাকা, স্বয়ং লর্ড এলেনবরো-র ভাষায় “একটা গোটা জাতির উত্তরাধিকার । কিন্তু শোনা যাক এই অশ্রুতপূর্ব ব্যবস্থার _ যুক্তি বলা চলবে না _ কী অজুহাত লর্ড ক্যানিং দিচ্ছেন ব্রিটিশ সরকারের নামে, প্রথম “লক্ষৌ সৈন্যবাহিনীর দখলে? দ্বিতীয় “বিদ্রোহী সৈন্যদের শুরু করা প্রতিরোধ শহর এবং সাধারণভাবে প্রদেশের অধিবাসীদের কাছ থেকে সমর্থন পেয়েছে। তৃতীয়, “ওরা এক মহা অপরাধে এবং ন্যায্য প্রতিশোধের আওতায় ফেলেছে নিজেদের । সোজা কথায়, যেহেতু ব্রিটিশ সৈন্য লক্ষৌ অধিকার করেছে, তাই অযোধ্যার যেসব জমি এখনো হস্তগত করতে পারেনি তা সব বাজেয়াপ্ত করার অধিকার আছে সরকারের । ব্রিটিশ বেতনভুক্ত দেশীয় সৈন্যরা যেহেতু বিদ্রোহ করেছে, তাই অযোধ্যায় যে দেশীয়দের বলপূর্বক ব্রিটিশ শাসনের অধীন করা হয়েছিল, জাতীয় স্বাধীনতার জন্য অভ্যুত্থানের কোনো অধিকার তাদের নেই। সংক্ষেপে, অযোধ্যার লোকেরা ব্রিটিশ সরকারের বৈধ কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং ব্রিটিশ সরকার এখন পরিষ্কার ঘোষণা করছে যে বাজেয়াপ্তির যুক্তি হিসাবে বিদ্োহই যথেষ্ট। সুতরাং লর্ড ক্যানিঙের সমস্ত 74
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।