প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

সর্বত্র পরিত্যক্ত হয়েছে, তা ব্রিটিশদের কাছে এখনো রীতি। দিলিতে জরুরী সামরিক বিবেচনায় ব্যতিক্রম হতে বাধ্য হয়, কিন্তু বাড়তি বেতনে কেনা হলেও আর্মি গজগজ করেছিল এবং এখন দিল্লিতে যা ফসকে ছিল তার শোধ তারা তুলল লক্ষৌতে। বারো দিন বারো রাত ধরে লক্ষৌতে কোনো ব্রিটিশ আর্মি ছিল না, ছিল শুধু এক বেআইনি, মাতাল, পাশবিক জনতা, যা ভেঙে যায় এমন সব ডাকাত-দলে, যারা সদ্যবিতাড়িত সিপাহীদের চেয়ে অনেক বেশি বেআইনি, মারমুখী ও লোলুপ । ব্রিটিশ সামরিক সার্বিসের চিরস্থায়ী কলঙ্ক হয়ে থাকবে ১৮৫৮ সালের লক্ষৌ লুট। ভারতের ওপর সভ্ভীকরণ ও মানবীকরণ প্রগতি চালিয়ে বেপরোয়া সৈন্যরা যদি বা কেবল দেশীয়দের অস্থাবর সম্পত্তিই লুট করেছে, ব্রিটিশ সরকার আবার অব্যবহিত পরেই এসে তাদের স্থাবর সম্পন্তিও কেড়ে নিলেন। কোথায় লাগে প্রথম ফরাসি বিপ্রবে অভিজাতদের ও গির্জার জমি বাজেয়াপ্ত! কোথায় লাগে লুই নেপোলিয়ন কর্তৃক অরলিয়ো বংশের সম্পত্তি বাজেয়াপ্ত! এই দেখুন লর্ড ক্যানিং, কথাবার্তা আদবকেতা ও অনুভূতিতে নম্র এক ব্রিটিশ অভিজাত, উপরওয়ালা ভাইকাউন্ট পামারস্টোনের নির্দেশে বাজেয়াপ্ত করছেন গোটা একটা জাতির জমি _ দশ হাজার বর্গ মাইল ব্যাপী তার প্রতিটি কাঠা, বিঘা ও একর ৮৪)। জন বুলের জন্য সত্যিই তোফা একটু লুট! আর নতুন সরকারের নামে লর্ড এলেনবরো এই অভূতপূর্ব ব্যবস্থা না-মঞ্ভুর করার সঙ্গে সঙ্গেই এই সামগ্রিক দস্যুতা সমর্থনের জন্য উঠে দীড়িয়েছে ঈপ্র ঈপ্রন্গ ও এক পাল ব্রিটিশ পত্রিকা, জন বুলের যা খুশি তাই বাজেয়াপ্ত করার অধিকারের পক্ষ নিয়ে তারা লাঠি হাকাচ্ছে। কিন্তু জন বুল যে এক অসাধারণ জীব আর ই৯গ্র ঈপ্রন্ম অনুসারে তার সেইটেই গুণ যা অন্যের কলঙক। ইতিমধ্যে লুঠের জন্য ব্রিটিশ সৈন্যবাহিনীর সম্পূর্ণ ভাঙনের দৌলতে অভ্যুর্থানীরা খোলা মাঠঘাটে পালায়, কেউ তাদের পশ্চাদ্ধাবন করে না। তারা জমা হচ্ছে রোহিলখণ্ডে, আর একটা অংশ ছোটোখাটো লড়াই চালাচ্ছে অযোধ্যায়, আরেকদল পলাতক বুন্দেলখণ্ডের পথ ধরেছে। সেই সঙ্গে গরম কাল ও বর্ষা দ্রুত এগিয়ে আসছে, এবং গত বছরের মতো এ খতুও ইউরোপীয় ধাতের পক্ষে তেমনি অস্বাভাবিক অনুকূল হবে তা আশা করা যায় না। তখন ইউরোপীয় সৈন্যদের ব্যাপক অংশের কাছে আবহাওয়া ন্যুনাধিক গা-সহা হয়ে গিয়েছিল, কিন্তু এবার তাদের অধিকাংশই সদ্যাগত। কোনো সন্দেহ নেই যে জুন, জুলাই ও আগস্টের অভিযানে ব্রিটিশদের বহু প্রাণহানি সইতে হবে এবং প্রতিটি বিজিত শহরে যে রক্ষী সৈন্য রাখতে হবে তাতে সক্রিয় সৈন্যের ভাগটা দ্রুত কমে আসবে । ইতিমধ্যেই শোনা গেছে যে মাসে ১,০০০ সৈন্যের নতুন জোগানেও সৈন্যবাহিনীর কার্যকরী ক্ষমতা বিশেষ বজায় থাকবে না, আর রক্ষী সৈন্যের কথা ধরলে, এক লক্ষৌরই দরকার অন্তত ৮,০০০ লোক, যা পরিমাণে ক্যামবেলের সৈন্যবাহিনীর এক তৃতীয়াংশের বেশি। রোহিলখণ্ড অভিযানের জন্য যে সৈন্যদল সংগঠিত হচ্ছে তারা এই লক্ষৌ দুর্গসৈন্যদের চেয়ে বিশেষ বেশি হবে না। আরো জানা গেছে, ব্রিটিশ অফিসারদের মধ্যে এই মত বাড়ছে যে, অভ্যুত্থানীদের বড়ো বড়ো দল ভেঙে ছড়িয়ে পড়ার পর নিশ্চিতই যে গেরিলা যুদ্ধবিগ্রহ চলবে তা এই অবস্থান লড়াই ও অবরোধের বর্তমান যুদ্ধের চেয়ে ব্রিটিশদের পক্ষে বেশি জ্বালাতনকর ও প্রাণহানিকর হবে। আর পরিশেষে, শিখরা এমন ভাবের কথাবার্তা কইতে শুরু করেছে যা ইংরেজদের পক্ষে শুভ নয়। তারা অনুভব করছে যে তাদের সাহায্য ছাড়া ব্রিটিশেরা ভারত দখলে রাখতে পারত না এবং তারা অভ্যুত্থানে যোগ দিলে হিন্দুস্তান নিশ্চিতই, অন্তত কিছু কালের জন্য ইংলন্ডের হাতছাড়া হয়ে যেত। এ কথা তারা স্পষ্টই বলছে এবং বাড়িয়ে তুলছে প্রাচ্য ধরনে। মুড়কি, ফিরোজশা ও আলিওয়ালে যারা তাদের হারিয়েছিল সেই ইংরেজরা তাদের কাছে তেমন একটা উচ্চতর জাত বলে এখন ঠেকছে না ৮৫)। এ ধরনের প্রত্যয় থেকে প্রকাশ্য বিরোধিতা প্রাচ্য জাতিদের কাছে একটা পদক্ষেপ মাত্র, একটা স্ফুলিঙ্গেই আগুন জ্বলে উঠতে পারে। মোটের ওপর দিলি দখলে যেমন ভারতীয় অভ্যুত্থান দমিত হয়নি, তেমনি লক্ষৌ দখলেও নয়। গ্রীষ্মের অভিযানে এমন সব ঘটনা ঘটতে পারে যাতে সামনের শীতে ব্রিটিশদের বহু পরিমাণে কেঁচে গণ্ডষ করতে হবে, এমন কি হয়ত বা পুনর্জয় করতে হবে পঞ্জাবকে। কিন্তু অন্তত সর্বোত্তম ক্ষেত্রেও, তাদের 73

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।