প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

মিলিয়ে ইংরেজরা যত যুদ্ধ করেছে তার চেয়েও বেশি। প্রাচ্যে এই ধরনের বেঅনেট যুদ্ধ, যেখানে শুধু এক পক্ষ সক্রিয় এবং অন্য পক্ষ লঙ্জাকর রুপে নিষ্কিয় তা যুদ্ধের একটা নিয়মিত ঘটনা, প্রতিক্ষেত্রেই দৃষ্টান্ত দিয়েছে বর্মী স্টকেড ৮২)। রাসেলের বিবরণ অনুসারে ব্রিটিশের প্রধান ক্ষতি করেছে সেই সব হিন্দুরা যাদের পশ্চাদপসরণের পথ ছিল না, প্রাসাদের কক্ষে কক্ষে ব্যারিকেড করে তারা জানলা দিয়ে আঙিনা ও বাগানের অফিসারদের ওপর গুলি চালায়। ইমামবাড়া ও কাইজারবাগ আক্রমণে হিন্দুদের পিছুদৌড় এত সত্বর হয় যে জায়গাটা দখল করতে হয়নি, নিতান্ত মার্চ করে যাওয়া হয়েছে। কিন্তু কৌতুহলোদ্দীপক দৃশ্যের সেটা শুরু মাত্র, মিঃ রাসেলের ভদ্র মন্তব্য অনুসারে সেদিন কাইজারবাগ জয় এত অপ্রত্যাশিত হয় যে, নির্বিচার লুণ্ঠন আটকাবার সময় ছিল না। তারই ব্রিটিশ গ্রেনেডিয়াররা অবাধে অযোধ্যা প্রভুর জড়োয়া, দামি দামি অস্ত্র, বেশভূষা ও সর্ববিধ কাপড়চোপড় হস্তগত করছে, এ দৃশ্য খাঁটি মুক্তিপ্রিয় জন বুলের কাছে ভারি মজার লেগেছিল নিশ্চয়। শিখ, গুর্খা ও লোকলস্করেরা এ দৃষ্টান্ত অনুসরণে খুবই রাজী ছিল এবং লুন্ঠটন ও ধ্বংসের যে দৃশ্যের অবতারণা হয় তা স্পষ্টই মিঃ রাসেলের বর্ণনা ক্ষমতাকেও ছাড়িয়ে যায়। অগ্রগমনের প্রতিটি নতুন পদক্ষেপের সঙ্গে সঙ্গে চলেছে লুটপাট ও বিধ্বংস। ১৪ তারিখে পতন হয় কাইজারবাগের আর আধঘন্টার মধ্যেই ইতি হয় শৃঙ্খলার, সৈন্যদের ওপর অফিসারদের সমস্ত দখল লোপ পায়। ১৭ তারিখে বাধ্য হয়ে জেনারেল ক্যামবেল লুটপাট আটকাবার জন্য পেট্রল বসান এবং “বর্তমান যথেচ্ছাচার বন্ধ না হওয়া পর্যন্ত নিষ্ক্রিয় থাকেন। স্পষ্টতই সৈন্যরা একেবারে হাতের বাইরে চলে গিয়েছিল। ১৮ তারিখে শোনা গেল, স্লতম ধরনের লুটপাট বন্ধ হয়েছে কিন্তু ধ্বংসকার্য তখনো অবাধে চলেছে। এদিকে শহরে অগ্রবাহিনী যখন ঘরবাড়ির ভেতর থেকে দেশীয়দের গুলিবর্ষণের বিরুদ্ধে লড়ছে, পশ্চাৎ বাহিনী যখন সাধ মিটিয়ে লুটপাট ও ধ্বংস চালিয়েছে। সন্ধ্যায় লুটপাটের বিরুদ্ধে আরেকটি ঘেঅবা জারি হয়, প্রতি রেজিমেন্ট থেকে শক্তিশালী দল পাঠিয়ে নিজেদের সৈন্যদেরই ফিরিয়ে আনতে হবে আর ঘরে বসিয়ে রাখতে হবে লোকলস্করদের, ডিউটি ছাড়া কেউ শিবির থেকে বাইরে যেতে পাবে না। ২০ তারিখেও ওই একই আদেশের পুনরাবৃত্তি। সেই দিনই দুজন ব্রিটিশ “অফিসার ও ভদ্রলোক' লেফটন্যান্ট কেপ ও থ্যাকওয়েল ‘শহরে যান লুট করতে ও একটি গৃহে নিহত হন। আর ২৬ তারিখেও অবস্থা তখনো এত খারাপ যে লুটপাট ও বলাৎকার দমনের জন্য অতি কঠোরতম নির্দেশ জারি করা হয়, শুরু হয় “ঘণ্টায় ঘণ্টায় রোলকল, শহরে প্রবেশ সমস্ত সৈন্যের পক্ষে কঠোরভাবে নিষিদ্ধ হয়, শিবিরানুগামীদের শহরে সশস্ত্র অবস্থায় দেখলে ফীসি দেওয়া হবে, সৈন্যরা শুধু ডিউটির সময় ছাড়া অস্ত্র বহন করতে পাবে না, এবং সমস্ত অ-যোদ্ধাদের নিরস্ত্র করতে হবে। এ নির্দেশকে যথারীতি গৃতুত্ব দেবার জন্য “উপযুক্ত জায়গাগুলিতে' বেতমারার কয়েকটি ত্রিভুজ কাড়া করা হয়। ১৯শ শতকের সভ্য সৈন্যবাহিনীর এ হাল সত্যিই জবর, বিশ্বের অন্য কোনো সৈন্য যদি এ অনাচারের এক দশমাংশও করত, তাহলে রুষ্ট ব্রিটিশ প্রেস কী ধিকারেই না লাঞ্ছিত করত তাদের ! কিন্তু এ হল ব্রিটিশ সৈন্যের কীর্তি, তাই বলা হচ্ছে এ সব নাকি যুদ্ধের স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র। গৌরবস্থলের আশেপাশে যে কোনো রুপার চামচ, জড়োয়া বালা বা অন্য ছোটোখাটো স্মৃতিচিহ্ন পাওয়া যাবে, তা হস্তগত করতে ব্রিটিশ অফিসার ও ভদ্রলোকেদের জন্য কোনো সঙেকাচ রাখা হয়নি, এবং ক্যামবেল যদি যুদ্ধ চলা কালেই পাইকারি ডাকাতি ও খুনজখম বন্ধ করার জন্য নিজ সৈন্যবাহিনীকেই নিরস্ত্র করতে বাধ্য হয়ে থাকেন, তবে এ ব্যবস্থার পিছনে সামরিক কারণ থাকতে পারে, কিন্তু নিশ্চয়ই এত হয়রানি ও ক্লেশের পর বেচারা লোকগুলোর এক হপ্তা ছুটি ও একটু আমোদে কেউ ব্যাজার হবে না। বস্তৃত, ব্রিটিশদের মতো এত পাশবিকতা ইউরোপ বা আমেরিকার কোনো নৈস্যবাহিনীতে নেই। লুটপাট, বলাৎকার, হত্যাকাণ্ড _ অন্য সব জায়গায় যা কঠোর ও সম্পূর্ণভাবে নির্বাসিত তা ব্রিটিশ সৈনিকের সনাতন অধিকার, মৌরসী স্বত্ব। উপদ্বীপীয় যুদ্ধে পেরিনীজ) বাদাখোজ ও সান সেবাস্তিয়ান দখলের পর দিনের পর দিন যে কেলেঙ্কারি চালানো হয় (৮৩), তার তুলনা ফরাসি বিপ্লবের সূত্রপাত থেকে অন্য কোনো জাতির ইতিহাসে নেই, এবং হামলা করে জয় করা একটা শহরে লুটপাট চালাবার যে মধ্যযুগীয় প্রথা অন্য 72

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।