প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

চিনা “সাহসীদের' ঢালে বা নগর-প্রাচীরে যেসব আগুনে ড্রাগন ও বিকৃত বদনের ছবি আঁকা থাকে তার চেয়ে বেশি কার্যকরী নয়। প্রতিটি ঘাঁটিতেই বাহ্যত দুর্ভেদ্য একটা সম্মুখভাগ ছিল, চোখে পড়ত কেবলি ছিদ্রসত্জিত দেওয়াল ও প্যারাপেট, ঢোকার পথে সবরকমের সম্ভাব্য বাধা, সর্বত্রই গিজগিজ করছে কামান আর বন্দুক। কিন্তু প্রতিটি ঘাঁটিরই পার্খভাগ ও পশ্চান্তাগ একেবারে অবহেলা করা হয়, বিভিন্ন ঘাঁটির পরস্পর সমর্থনের কথা একবারও ভাবা হয়নি, এমন কি তাদের অন্তর্বতী জায়গা ও সামনের জায়গাটাও পরিষ্কার রাখা হয়নি, ফলে প্রতিরক্ষীদের অজান্তেই সামনে ও পার্খভাগ উভয় দিক থেকেই আক্রমণের তোড়জোড় সম্ভব ছিল, এবং সুন্দর আশ্রয়ের আড়ালে এসে পৌছতে পারত প্যারাপেটের একেবারে কয়েক গজের মধ্যে। অফিসারদের থেকে যারা বিচ্ছিন্ন এবং কাজ করছে এমন একটা আর্মিতে, যেখানে অজ্ঞতা ও বিশৃঙ্খলার চূড়ান্ত রাজত্ব, তেমন একদল প্রাইভেট স্যাপারের কাছ থেকে ঠিক এই ধরনের জগাখিচুড়ি ঘাঁটি-নির্মাণই প্রত্যাশিত। লক্ষ্ৌর ঘাঁটি- গঠন হল সেঁকা ইটের দেওয়াল আর মাটির প্যারাপেটের ভাষায় গোটা সিপাহী-যুদ্ধ-পদ্ধতিটারই অনুবাদ। ইউরোপীয় রণকৌশলের অভ্যাসিক (07901711081) দিকটা তাদের মনে আংশিক মুদ্রিত হয়ে ছিল, ম্যানুয়েল ও প্লেটুন ড্রিল ভালোই জানত তারা, ব্যাটারিও বানাতে পারত, ছিদ্রসঙ্জিত করতে পারত দেওয়াল, কিন্তু একটা ঘাঁটি রক্ষায় বিভিন্ন কোম্পানি ও ব্যটালিয়নের গতিবিধি কী কযে যোজনা করতে হয়, অথবা কী করে প্রতিরোধ-সমর্থ একটা ঘাঁটি-গাড়া শিবির গড়ার জন্য ব্যাটারি ও চিধ্রসজ্জিত ঘরবাড়ি ও দেওয়াল মেলাতে হয় _ এ সব তারা একেবারেই জানত না। তাই, তারা অতি ছিদ্র করে তাদের প্রাসাদের নিরেট পাকা দেওয়ালকে দুর্বল করে তোলে, স্তরের পর স্তর গুলিমুখ ও গোলামুখের ব্যবস্থা করে, ছাতের ওপর বসায় প্যারাপেট ঘেরা ব্যাটারি, এবং এ সবই একেবারে নিষ্ফল, কেননা অতি অনায়াসে এ সব ঘেরাও করা যেত। কেই ভাবে রণকৌশলের অপকর্ষ জানা থাকায় তারা তা পুষিয়ে নিতে চায় প্রতিটি পোস্টে যত বেশি সম্ভব লোক ঠেসে = যার ফল শুধু ব্রিটিশ কামানের প্রতিক্রিয়াকে আরো ভয়াবহ করে তোলা এবং অপ্রত্যাশিত এক কোণ থেকে এই বিশৃঙ্খল দঙ্গলের ওপর আক্রমণকারী দল ঝাঁপিয়ে পড়া মাত্র সুশৃঙ্খল ও নিয়মবদ্ধ যে কোনো রুপ প্রতিরক্ষাই অসম্ভব করে তোলা । ব্রিটিশেরা যখন দৈবচক্রে ঘাঁটির দুর্জয় সন্মুখভাগ আক্রমণ করতে বাধ্য হয়, তখনো তার নির্মাণ এতই ভ্রুটিবহূল যে প্রায় কোনো ঝুঁকি না নিয়েই এগিয়ে গিয়ে, ভেঙে থকল করা গেছে। এই ব্যাপার ঘটে ইমামবাড়ায়। দালানের কয়েক গজ দূরে ছিল একটা পাকা (রোদে সেঁকা মাটির) দেওয়াল। এই দেওয়াল পর্যন্ত ব্রিটিশেরা একটা ছোটো পরিখা বানায় (তাতেই প্রমাণ হয় যে দালানের ওপর দিকের গোলামুখ ও গুলিমুখগুলো থেকে ঠিক সামনের জমিটায় কোনো ঢালাও অগ্নিবর্ষণ করা যায়নি) এবং হিন্দুরা নিজেরাই যা তৈরি করে দিয়েছিল সেই দেওয়ালটাকেই তারা ব্যবহার করে ভাঙন-ব্যাটারি হিসাবে! এই দেওয়ালের পেছনে তারা নিয়ে আসে দুটি ৬৮ পাউন্ডি কামান (নৌবহরী কামান)। ব্রিটিশ সৈন্যবাহিনীতে লঘুতম ৬৮ পাউন্ডি কামানের ওজন গাড়ি বাদে ৮৭ হন্দর, ধরাই যাক যে শুধু ফাঁপা গোলা দাগার জন্য একটা ৮ ইঞ্চি কামানের কথা বলা হচ্ছে, কিন্তু সে ধরনের লঘুতম কামানের ওজনও ৫০ হন্দর এবং গাড়ি সমেত অন্তত ৩ টন। কয়েক তলা উঁচু যে প্রাসাদের ছাতের ওপর ব্যাটারি রয়েছে তার এত কাছে এমন কামান যে আদৌ নিয়ে আসা গেল, তা থেকে প্রকাশ পাচ্ছে কম্যান্ডিং ঘাঁটিগুলির প্রতি তাচ্ছিল্য এবং সামরিক ইঞ্জিনিররিঙে এমন অজ্ঞতা, যা কোনো সভ্য সৈন্যবাহিনীর কোনো প্রাইভেট স্যাপারের পক্ষে অসম্ভব। যে বিজ্ঞানের বিরুদ্ধে ব্রিটিশদের যুঝতে হয়েছে এই হল তার বিজ্ঞানের দিকটা । আর সাহস ও একরোখামি -_ প্রতিরক্ষায় তাও সমান অনুপস্থিত। একটা দল আক্রমণে এগুলেই মার্টিনিয়ের থেকে মুসাবাগ পর্যন্ত সর্বত্র দেশীয়দের পক্ষ থেকে হয়েছে শুধু একটি বৃহৎ একমত ভোৌ-দৌড়ের ঘটনা। সমগ্র সংঘাতগুলির মধ্যে এমন কিছুই নেই যা এমন কি ক্যামবেলের রেসিডেলি-ত্রাণ কালে সেকান্দারবাগ হত্যাকাণ্ডের সঙ্গে (কেননা তাকে যুদ্ধ বলা কঠিন) তুলনীয়। আক্রমণকারী পক্ষ এগুতে শুরু করলেই এলোমেলো ধাবন শুরু হয় পশ্চান্তাগের দিকে, আর যেখানে বহির্গমনের অল্প কয়েকটি সংকীর্ণ পথ বর্তমান সেখানে ভীড়াক্রান্ত দঙ্গলটা থেমে যায় আর বিনা প্রতিরোধে আগুয়ান ব্রিটিশের গুলি ও বেঅনেটে কচু কাটা হয়ে পড়ে। আতঙ্কিত দেশীয়দের ওপর এই রকম একটা আক্রমণেই “ব্রিটিশ বেঅনেট' যত হত্যা করেছে, তা ইউরোপ ও আমেরিকা 7]

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।