ব্রিটিশদের হাতে । মনে হয় এর ফলেই সংকট পাকিয়ে ওঠে, অন্তত, প্রতিরোধের সমস্ত প্রেরণা যেন অদৃশ্য হয় এবং সঙ্গে সঙ্গেই পলাতকদের পশ্চাদ্ধাবন ও আটকানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেন ক্যামবেল। এক ব্রিগেড ঘোড়সওয়ার ও কিছু অশ্ববাহিত কামান সহ ব্রিগেডিয়ার ক্যামবেলকে পাঠানো হয় পশ্চাদ্ধাবনে, আর অন্য ব্রিগেডটিকে গ্রান্ট ঘুরিয়ে নিয়ে যান সীতাপুরের দিকে, লক্ষ্লৌ-রোহিলখণ্ড রাস্তায়, তাদের পথ আটকাবার জন্য। রক্ষী সৈন্যদেরযে অংশটা পালাল তাদের বিরুদ্ধে এই ভাবে ব্যবস্থা নেওয়ার পর যারা তখনো রুখে থাকছে তাদের হাত থেকে শহর মুক্ত করার জন্য পদাতিক ও গোলন্দাজ বাহিনী শহরের আরো গভীরে প্রবেশ করে। নদীতীর বরাবর প্রাসাদ ও বাগিচা শ্রেণি আগেই দখল হওয়ায় ১৫ থেকে ১৯ লড়াই অবশ্য প্রধানত চলে শহরের সঙকীর্ণ রাস্তায় রাস্তায়। কিন্তু ১৯ গোটা শহর আসে ক্যামবেলের দখলে । শোনা যায় প্রায় ৫০,০০০ অভ্যুত্থানী পালিয়েছে, অংশত রেহিলখণ্ডে অংশত দোয়াব ও বুন্দেলখণ্ডের দিকে । এই শেষোক্ত পথে তাদের পরিত্রাণের একটা সম্ভাবনা আছে, কারণ সসৈন্যে জেনারেল রোজ এখনো যমুনা থেকে অন্তত ৬০ মাইল দূরে এবং তীর সন্মুখে নাকি ৩০,০০০ অভ্যুতথানী। রোহিলখণ্ডের দিকে তাদের ফের জমায়েত হবারও একটা সম্ভাবনা আছে অতি দ্রুত তাদের পশ্চাদ্ধাবন করার অবস্থায় ক্যামবেল নেই, এদিকে চেম্বারলেনের ঠিকঠিকানা আমরা কিছুই জানি না, আবার অল্প সময়ের মতো এদের আশ্রয় দেবার পক্ষে প্রদেশটা যথেষ্ট বড়ো। অভ্যুত্থানের পরবর্তী পর্যায় তাই খুব সম্ভবত হবে বুন্দেলখণ্ড ও রোহিলখণ্ডে অভ্যুত্থানী সৈন্যবাহিনী দুটির পঙ্ক্তি-বন্ধন, তবে এই শেষের স্থানটির বাহিনী লক্ষৌ ও দিল্লি সৈন্যের অভিকেন্দ্রিক মার্চে অচিরেই ধ্বংস হতে পারে। এ অভিযানে স্যার সি. ক্যামবেলের যুদ্ধকর্ম যতটা আমরা বিচার করতে পারছি তা তীর স্বাভাবিক বিচক্ষণতা ও উদ্যমে বৈশিষ্ট্য চিহিতি। লক্ষৌর ওপর তীর অভিকেন্দ্রিক মার্চের বিন্যাসটা চমতকার এবং আক্রমণের আয়োজনে সবকিছু পরিস্থিতির সুযোগ নেওয়া হয়েছে বলে মনে হয়। অন্যদিকে অভ্যু্থানীদের আচরণ আগের চেয়ে বেশি না হলেও সমান জঘন্য। লাল কোর্তাদের দেখা মাত্রই তারা সর্বত্র আতঙ্কিত হয়ে পড়ে। ফ্র্যাঙকসের বাহিনী প্রায় একটি সৈন্যও না খুইয়ে যাদের পরাস্ত করেছে সংখ্যায় তারা এদের কুড়ি গুণ, এবং তারবার্তায় চিরাচরিত “প্রবল প্রতিরোধ, “তুমুল লড়াই'-এর কথা থাকলেও, ব্রিটিশ ক্ষতির উল্লেখ যদি বা কোথাও করা হয়েছে, তা এতই হাস্যকর রকমের অল্প লাগে যে, আমাদের মনে হয়, ব্রিটিশেরা আগেরবার সেখানে পৌছবার সময় যা ঘটেছিল তার চেয়ে বেশি বীরত্বের প্রয়োজন পড়েনি, তার চেয়ে বেশি জয়মাল্য অর্জিত হয়নি। ফ্রেডারিক এগ্গেলস করুক ১৮৫৮ সালের ১৫ এপ্রিল লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে New-York Daily Tribune পত্রিকার ৫৩১২ নং সংখ্যায় ১৮৫৮ সালের ৩০ এপ্রিল প্রধান প্রবন্ধ হিসাবে প্রকাশিত ফ্রেডারিক এঞ্গোলস *লক্ষৌ আক্রমণের বিশদ বিবরণ লক্ষৌ আক্ৰমণ ও পতনের বিশদ বিবরণ অবশেষে পাওয়া গেছে। সামরিক দিক থেকে সংবাদের প্রধান সুত্র হল স্যার ক্যামবেলের ডিসপ্যাচগুলি _ তা কিন্তু এখনো প্রকাশিত হয়নি, কিন্তু ব্রিটিশ প্রেসের সংবাদ এবং বিশেষ করে 1079 1,009. 11)0-এ মিঃ রাসেলের যে পত্রের প্রধান অংশগুলি ইতিপূর্বেই আমাদের পাঠকদের সামনে দেওয়া হয়েছে, তা আক্রমণকারী দলটির হালচাল সাধারণভাবে বোঝার পক্ষে যথেষ্ট তারবার্তার সংবাদ পেয়ে প্রতিরক্ষায় অজ্ঞতা ও ভীরুতার যে সিদ্ধান্ত আমরা টেনেছিলাম, তা বিশদ বিবরণে সম্পূর্ণভাবে সমর্থিত হচ্ছে*। হিন্দুরা যেসব ঘাঁটি খাড়া করেছিল, তা দেখতে দুর্জয় হলেও আসলে 70
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।