প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

কার্ল মার্কস ভারতে বৃটিশ শাসন ১) লন্ডন, শুক্রবার, ১০ জুন, ১৮৫৩ ভিয়েনার তার-বার্তায় বলা হয়েছে যে তুকী সার্ডিনীয় ও সুইস প্রশ্নের শান্তিপূর্ণ মীমাংসা সেখানে নিশ্চিত বলে ধরা হচ্ছে (২)। গতরাত্রে কমন্স সভায় ভারত বিতর্ক (৩) চলতে থাকে স্বাভাবিক একঘেয়ে ধরনে। স্যার চার্লস উড ও “স্যার জে. হগের বিবৃতিতে আশাবাদী মিথ্যার ছাপ আছে বলে মিঃ ব্ল্যাকেট অভিযোগ করেন। মন্ত্রিসভা ও ডিরেক্টরদের ৫৪) একগাদা উকিল যথাসাধ্য সে অভিযোগ খগ্ডনের চেষ্টা করে এবং অপরিহার্য মিঃ হিউম এই বলে উপসংহার টানেন যে মন্ত্রীরা বিল প্রত্যাহার করুন। বিতর্ক মুলতুবী রাখা হয়। হিন্দুস্তান যেন এশীয় আয়তনের এক ইতালি, হিমালয় তার আল্পস্‌, বাংলার সমভূমি যেন তার লব্বার্দি সমভূমি, দাক্ষিণাত্য তার আযাপিনাইঞ্জ এবং সিংহল তার সিসিলি স্বীপ। জমির উৎপন্নের সেই একই সমৃদ্ধ বৈচিত্র্য এবং রাজনৈতিক চেহারায় সেই একই খণ্ড খণ্ড ভাব। বিজয়ীর তরবারির চাপে ইতালি যেমন মাঝে মাঝে বিভিন্ন জাতির সমষ্টিকে এক করেছে, তেমনি দেখা যায় হিন্দুস্তানেও মুসলমান বা মোগল বা বৃটনদের চাপ যখন থাকেনি, তখন হিন্দুস্তানও যতগুলি বিবদমান স্বাধীন রাষ্ট্রে ভেঙে গেছে তার সংখ্যা হিন্দুস্তানের নগর এমন কি গ্রামগুলির সংখ্যার মতো। তবু সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে, ইতালি নয়, হিন্দুস্তান হল প্রাচ্যের আয়ঙ্ল্যান্ড। এবং ইতালি ও আয়ল্যান্ড _ কামনার এক জগতের সঙ্গে দুর্দশার এক জগতের এই বিচিত্র মিলন _ তা হিন্দুস্তানের প্রাটীন ধর্মীয় এঁতিহ্যের মধ্যেই সুচিত। এ ধর্ম যুগপৎ কামনাতিশয্য ও আত্মনিগ্রহী ব্রহ্মচর্যের ধর্ম, লিঙ্ম্‌ আর জগন্নাথদেবের ধর্ম, সন্াসী ও বায়াদেরের (দেবদাসীর) ধর্ম। নজির দেবার জন্যে স্যার চার্লস উডের মতো কুলি খার উল্লেখ না করেও আমি তীদের সঙ্ো একমত নই যাঁরা হিন্দুস্তানের স্বর্ণযুগে বিশ্বাস করেন ৫)। দৃষ্টান্তস্বরুপ, আওরঙ্গজেবের সময়টা ধরা যাক, অথবা উত্তরে যখন মোগল এবং দক্ষিণে পোর্তুগিজদের উদয় হল সেই যুগটা, অথবা মুসলিম অভিযান ও দাক্ষিণাত্যের হেপ্তার্কি ৬) কিংবা চাই কি, আরো অতীতে গিয়ে স্বয়ং ব্রাহ্মণদের পৌরাণিক ইতিবৃত্তটাকেই নেওয়া যাক __ তাতে ভারতীয় দুর্দশার প্রারস্ত বলে যে কাল-নির্দেশ হয়েছে, সেটা বিশ্বসৃষ্টির খৃস্টিয় ধারণারও আগে। অবশ্য এতে কোনো সন্দেহই নেই যে বৃটিশেরা হিন্দুস্তানের উপর যে দুর্দশা চাপিয়েছে তা হিন্দুস্তানের আগের সমস্ত দুর্দশার চাইতে মুলগতভাবে পৃথক এবং অনেক বেশি তীব্র। বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এশীয় স্বৈরাচারের ওপর যে ইউরোপিয় স্বৈরাচারের পত্তন ঘটিয়ে এমন এক দানবীয় জরাসন্ধ সৃষ্টি করেছে যা সালসেট মন্দিরের রোমহর্ষক স্বর্গীয় দানবদের চাইতেও বেশি দানবীয়, তার কথা আমি বলছি না। বৃটিশ উপনিবেশিক শাসনের কোনো বৈশিষ্ট্যসুচক দিক এটা নয় _ এ হল শুধুই ওলন্দাজদের অনুকরণ এবং এতখানি অনুকরণ যে বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্রিয়াকলাপের সংজ্ঞা দিতে হলে জাভার ইংরেজ কোম্পানি সম্পর্কে যা বলেছিলাম, তার আক্ষরিক পুনরাবৃত্তি করলেই যথেষ্ট : “ওলন্দাজ কোম্পানি শুধুমাত্র লাভের লালসায় প্ররোচিত হয়েছিল এবং আগে ওয়েস্ট ইন্ডিয়ার বাগান- মালিক বাগানের কুলিবাহিনীকে যে দৃষ্টিতে দেখত তার চেয়েও কম শ্রদ্ধা ও কম বিবেচনার সঙ্গে তারা দেখত তাদের প্রজাদের, কারণ বাগান-মালিককে মনুষ্য-সম্পদ ক্রয় করার জন্যে টাকা দিতে হয়েছিল, এদের দিতে হয়নি। এ কোম্পানি স্বেচ্ছাতস্ত্রের সবখানি প্রচলিত যন্ত্র প্রয়োগ করেছিল লোকগুলোর কাছ থেকে যত বেশি পারা যায় আদায় করার জন্যে, নিংড়ে নেবার জন্যে তাদের মেহনতের শেষ বিন্দুটি পর্যন্ত এবং এইভাবে খামখেয়ালী ও অর্ধবর্বর এক সরকারজনিত সর্বনাশ বাড়িয়ে তুলত। রাজনীতিকদের অভ্যস্ত সবখানি ধূর্ততা ও ব্যবসায়ীদের সবখানি একচেটিয়া স্বার্থপরতার সঙ্জে সে যন্ত্রকে পরিচালিত করো।

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।