প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

৮০,০০০-এর এই শক্তিটা তরবারি, দলত্যাগ ও হতোদ্যমের ফলে নিশ্চয় অন্তত অর্ধেকে নেমে এসেছিল, এদিকে যারা বাকি ছিল তারা অসংগঠিত, ভগ্রহ্দয়, খারাপভাবে সজ্জিত, লড়াইয়ে দীড়াবার পক্ষে একেবারে অনুপযুক্ত। নতুন তোলা সৈন্যদের ১,০০,০০০ থেকে ১,৫০,০০০-এর মধ্যে নানা সংখ্যা ধরা হচ্ছে, কিন্তু তাদের সংখ্যা যাই থাক, সেটা গুরুত্বপূর্ণ নয়। তাদের অস্ত্র কেবল অংশত আগ্নেয়াস্ত্র, তার নির্মাণ-নৈপুণ্য নিচু দরের। তাদের অধিকাংশই অস্ত্র ধারণ করেছিল কেবল কাছাকাছি লড়াইয়ের জন্য, ঠিক যে ধরনের লড়াই হবার সম্ভাবনা সবচেয়ে কম। এ শক্তির বৃহদাংশটা ছিল লক্ষৌতে, স্যার জে উন্ট্যামের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করছিল, কিন্তু দুটি বাহিনী ছিল এলাহাবাদ ও জৌনপুরের দিকে। লক্ষৌর ওপর অভিকেন্দ্রিক অভিযান শুরু হয় ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝি। ১৫ থেকে ২৬ প্রধান সৈন্যদলটা, তার প্রভূত লোকলস্কর (মাত্র শিবির অনুগামীদের সংখ্যাই ৬০,০০০) নিয়ে কানপুর থেকে মার্চ করে অযোধ্যার রাজধানীতে, কোনো প্রতিরোধ পেতে হয় না। শত্রু ইতিমধ্যে উন্ট্যামের অবস্থানের ওপর আক্রমণ চালায় ২১ ও ২৪ ফেব্রুয়ারি _ সাফল্যের কোনো সম্ভাবনা ছিল না। ১৯ ফ্র্যাঙকস এগোন সুলতানপুরের দিকে, অভ্যুত্থানীদের উভয় বাহিনীকেই পরাস্ত করেন একই দিনে, এবং ঘোড়সওয়ারের অভাবে যতখানি সম্ভব সেই ভাবে পশ্চাদ্ধাবন করেন তাদের। পরাজিত বাহিনীদুটি একত্র হওয়ায় ২৩ তারিখে ফের তিনি তাদের পরাজিত করেন, ওদের খোয়া যায় ২০টি কামান এবং সমস্ত ছাউনি ও মালপত্র । প্রধান সৈন্যদলের অগ্রবাহিনীর নেতৃত্ব নিয়ে জেনারেল হোপ গ্রান্টও জোর মার্চের সময় প্রধান বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে বায়ের দিকে এগিয়ে যান এবং ২৩ ও ২৪ তারিখে লক্ষৌ-রোহিলখণ্ড পথের ওপরকার দুটি কেল্লা ধ্বংস করেন। ২ মার্চ প্রধান সৈন্যদলটা জমায়েত হয় লক্ষৌর দক্ষিণভাগের সামনে । এ দিকটা একটা ক্যানেল দিয়ে রক্ষিত, আগের বারের শহর আক্রমণে এটি পার হতে হয়েছিল ক্যামবেলকে, এই ক্যানেলের পেছনে শক্তিশালী ঘাঁটি গাড়া হয়। ৩ তারিখে ব্রিটিশরা দিলখুশা বাগান দখল করে _ এটির ওপর চড়াও হামলা করেই শুরু হয় প্রথম আক্রমণটাও। ৪ তারিখে ব্রিগেডিয়ার ফ্র্যাঙ্কস প্রধান সৈন্যদলের সঙ্গে যোগ দেন ও এবারে তার দক্ষিণ পার্খ রচনা করেন। তীর ডান দিকটা রক্ষা করছিল গোমতী নদী। ইতিমধ্যে শত্রুর ঘাঁটির বিরুদ্ধে ব্যাটারি খাড়া করা হয় এবং শহরের নিচে গোমতীর ওপর গড়া হয় দুটি ভাসমান সাঁকো, আর এ সব প্রস্তীত হওয়া মাত্র স্যার জে. উন্ট্যাম তাঁর পদাতিক ডিভিশন, ১,৪০০ ঘোড়া ও ৩০টি কামান নিয়ে পার হয়ে যান বাম দিকে বা উত্তর-পূর্ব তীরে অবস্থান নেবার জন্য। এখান থেকে তিনি ক্যানেল বরাবর শত্ুব্যহের অনেকখানি অংশে এবং পেছনকার ঘাঁটি গাড়া বহু প্রাসাদে অগ্নিবর্ষণ করতে পারতেন, সমগ্র উত্তর-পূর্ব অযোধ্যার সঙ্গে শত্রুর যোগাযোগও বিচ্ছিন করে দেন তিনি। ৬ ও ৭ তারিখে তিনি প্রভূত প্রতিরোধের সম্মুখীন হন, কিন্তু শত্রুদের তাড়িয়ে দেন। ৮ তারিখে ফের আক্রান্ত হন, কিন্তু এবারেও কোনো সাফল্য হয় না। ইতিমধ্যে দক্ষিণ তীরের ব্যাটারিগুলি অগ্নিবর্ষণ শুরু করে, নদীতীর বরাবর উন্ট্যামের ব্যাটারিগুলি অভ্যুত্থানীদের পার্্ভাগ ও পশ্চান্তাগের ওপর গোলা দাগে, ৯ তারিখে স্যার ই. লুগার্ডের নেতৃত্বে ২ নং ডিভিশন মার্টিনিয়ের চড়াও-দখল করে, পাঠকদের মনে থাকতে পারে, এটি হল একটি কলেজ ও বাগান, দিলখুশার সামনে, ক্যানেলের দক্ষিণদিকে, গোমতীর সঙ্গে তার সংযোগস্থলে এটি অবস্থিত। ১০ তারিখে ব্যাঙ্ক হাউসে ভাঙন ঘটিয়ে তা চড়াও-দখল করা হয়, উন্ট্যাম আরো এগিয়ে যান নদী বরাবর এবং অভ্যুত্থানীদের পর পর প্রত্যেকটি অবস্থানকে তার কামানের মুখে রাখেন। ১১ তারিখে দুটি হাইল্যান্ড রেজিমেন্ট (৪২ নং ও ৯৩ নং) বেগমমহল চড়াও-দখল করে এবং নদীর বাম তীর থেকে যে পাথরের ব্রিজগুলি শহরে পৌছিয়েছে সেগুলো আক্রমণ করে দখল করেন উন্ট্যাম। তারপর সৈন্যদের পার করিয়ে তিনি সামনের পরবর্তী ভবনটা আক্রমণে যোগ দেন। ১৩ মার্চ আর একটি সুরক্ষিত ভবন ইমামবাড়া আক্রান্ত হয়, আড়াল নিয়ে ব্যাটারি নির্মাণের জন্য পরিখা খোড়া হয়। পরের দিন ভাঙনটা সম্পূর্ণ হলে এ ভবনটিকে চড়াও-দখল করা হয়। শত্বু কাইজারবাগ বা রাজপ্রাসাদে পলায়নের সময় এমন জোর পশ্চাদ্ধাবন করা হয় যে প্রায় পলাতকদের পায়ে পায়েই ব্রিটিশরা সেখানে ঢোকে। প্রচণ্ড লড়াই শুরু হয়, কিন্তু বেলা তিনটা নাগাদ প্রাসাদ চলে যায় 69

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।