পরিচালনা করেছেন তাতে আছে তিন ডিভিশন পদাতিক, এক ডিভিশন ঘোড়সওয়ার, এবং এক ডিভিশন গোলন্দাজ ও ইঞ্জিনিয়র বাহিনী। উন্ট্যামের সেনাপতিত্ে প্রথম ডিভিশন _- পদাতিক _- আলমবাগ দখল করে থাকে, তাতে ছিল পাঁচটি ইউরোপীয় ও একটি দেশীয় রেজিমেন্ট। দ্বিতীয় (চারটি ইউরোপীয় ও একটি দেশীয় রেজিমেন্ট), তৃতীয় পৌঁচটি ইউরোপীয় ও একটি দেশীয় রেজিমেন্ট), স্যার হোপ গ্রান্টের নেতৃত্বে ঘোড়সওয়ার ডিভিশন (তিনটি ইউরোপীয় এবং চার কি পাঁচটি দেশীয় রেজিমেন্ট) এবং সমস্ত গোলন্দাজ আটচল্লিশটি লডুইয়ে কামান, দখলি-ট্রেন এবং ইঞ্জিনিয়ররা) নিয়ে ক্যামবেলের সক্রিয় বল, এই নিয়ে তিনি অগ্রসর হন কানপুর থেকে। ব্রিগেডিয়ার ফ্ল্যাঙ্কসের নেতৃত্বে গোমতী ও গঙ্গার মাঝখানে জৌনপুর ও আজমগড়ে জমায়েত করা একটি ব্রিগেড গোমতীর তীর ধরে লক্ষৌর দিকে এগোবে বলে কথা ছিল। এ ব্রিগেড ছিল তিনটি ইউরোপীয় রেজিমেন্ট ও দুটি ব্যাটারি, তাছাড়া দেশীয় সৈন্য, এটির হওয়ার কথা ক্যামবেলের দক্ষিণ পার্্বভাগ | এটি নিয়ে ক্যামবেলের সৈন্য সর্বসমেত দীড়ায় : পদাতিক ঘোড়সওয়ার গোলন্দাজ ও ইঞ্জিনিয়ররা মোট ইউরোপীয় ১৫,০০০ ২,০০০ ৩,০০০ ২০,০০০ দেশীয় ৫,০০০ ৩,০০০ ২,০০০ ১০,০০ অথবা, সব মিলিয়ে ৩০,০০০ জন, তার সঙ্গে যোগ করা উচিত ১০,০০০ নেপালি গুর্খা সৈন্য, এরা এগিয়ে আসে জঙ্গ বাহাদুরের নেতৃত্বে সুলতানপুরের দিকে গোরখপুর থেকে। ফলে আক্রমণকারী সৈন্য সংখ্যা দাড়ায় ৪০,০০০, এবং প্রায় সবাই এরা নিয়মিত সৈন্য । কিন্তু তাই সব নয়। কানপুরের দক্ষিণে স্যার এইচ. রোজ একটা জোরালো বাহিনী নিয়ে সাগর থেকে এগোচ্ছেন কল্সি ও নিম্ন যমুনার দিকে, ফ্র্যাঙকস ও ক্যামবেলের দুই বাহিনীর মাঝখান দিয়ে যদি কোনো পলাতক পালিয়ে আসে তাদের সেখানে আটকাবেন তিনি। উত্তর-পশ্চিমে ব্রিগেডিয়ার চেম্বারলেন উত্তর গঙ্গ পার হন ফেব্রুয়ারির শেষের দিকে ও অযোধ্যার উত্তর-উত্তর- পশ্চিম রোহিলখণ্ডে প্রবেশ করেন, সঠিকভাবেই যা ধারণা করা হয়েছিল, এই এলাকাটাই ছিল অভ্যুর্থানী সৈন্যদের পশ্চাদপসরণের প্রধান জায়গা অযোধ্যা রাজ্যের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত শক্তির মধ্যে অযোধ্যার চারপাশের শহরগুলির দুর্গসৈন্যদেরও ধরতে হবে, ফলে এই সমস্ত শক্তির পরিমাণ দাঁড়াচ্ছে নিশ্চয় ৭০,০০০ থেকে ৮০,০০০ লড়ুইয়ে, তার মধ্যে সরকারি বিবৃতি অনুসারে অন্তত ২৮,০০০ ব্রিটিশ। এর মধ্যে স্যার জন লরেন্সের সৈন্যদলটাকে ধরা হয়নি, দিল্লিতে এদের অবস্থানটা খানিকটা পার্খভাগের মতো, এবং তাতে আছে মিরাট ও দিল্লির ৫,৫০০ ইউরোপীয় এবং পঞ্জাবের ২০,০০০ কি ৩০,০০০ দেশীয়। এই বিপুল শক্তির কেন্দ্রীভবন অংশত জেনারেল ক্যামবেলের যোগাযোগকর্মের ফল, কিন্তু অংশত হিন্দুস্তানের বিভিন্ন অংশে বিদ্রোহ দমনেরও তা পরিণতি, যার ফলে সংগ্রাম মঞ্চের দিকে স্বভাবতই অভিকেন্দ্রিত হয়েছে সৈন্যরা । এর চেয়ে কম সৈন্য নিয়েই ক্যামবেল লড়াইয়ে নামতেন সন্দেহ নেই, কিন্তু সে জন্য তিনি যখন তৈরি হচ্ছেন তখন ঘটনাচক্রে তার হাতে এসে পড়ে নতুন শক্তি, এবং তার সুযোগ না নেবার পাত্র তিনি নন, এমন কি লক্ষৌতে যাদের সম্মুখীন হতে হবে তেমন একটা নগণ্য শত্রুর বিরুদ্ধেও। তাছাড়া ভোলা উচিত নয় যে, সংখ্যায় যতই জমকালো লাগুক, এ সৈন্যরা তখনো ছড়িয়ে আছে প্রায় ফ্রান্সের মতো বড়ো একটা এলাকা জুড়ে, এবং লক্ষৌর চুড়ান্ত ক্ষেত্রটিতে তাকে নামতে হবে কেবল প্রায় ২০,০০০ ইউরাপীয়, ১০,০০০ হিন্দু ও ১০,০০০ গুর্খা নিয়ে, দেশীয় সেনাপত্যাধীন এই শেষোক্ত সৈন্যদের গুরুত্ব অন্তত সন্দেহসাপেক্ষ। এই সৈন্যের শুধু ইউরোপীয় ভাগটাই দ্রুত বিজয় নিশ্চিত করার পক্ষে যথেষ্ট, তবু কর্তব্যের তুলনায় এ শক্তি অত্যধিক নয়, এবং খুব সম্ভবত, সারা দেশে ইউরোগীয়দের সংখ্যাল্পতা ও ব্যাপকভাবে ছড়িয়ে থাকার ভিত্তিতে যে অভ্যুত্থান জাগে তার পরিণাম হিসেবে ক্যামবেল একবার অযোধ্যাবাসীদের গোরা সৈন্যদের এমন একটা দুর্জয় বাহিনী দেখাতে চেয়েছিলেন যা ভারতের কোনো জাতি আগে কখনো দেখেনি। অযোধ্যা সৈন্যরা ছিল অধিকাংশই বিদ্রোহী বেঙ্গল রেজিমেন্টের অবশিষ্টাংশ এবং দেশ থেকে জোগাড় করা কিছু নতুন সৈন্য । প্রথমোক্তদের সংখ্যা অন্তত ৩৫,০০০ কি ৪০,০০০-এর বেশি হতে পারে না। প্রথমে 68
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।