প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ও কানপুর অভিযান শেষ হল, এবার নতুন একটা ধারার যুদ্ধকর্ম শুরু হবার কথা, তার প্রথম ঘটনাগুলি আমরা দুই কি তিন সপ্তাহের মধ্যে শুনব বলে আশা করতে পারি। ফ্রেডারিক এঙ্গেলস কর্তৃক ১৮৫৮ সালের আনুমানিক সংবাদপত্রের পাঠ অনুসারে ২ ফেব্রুয়ারি লিখিত New-York Daily Tribune পত্রিকার ৫২৫৩ নং সংখ্যায় ১৮৫৮ সালের ২০ ফেব্রুয়ারি প্রধান প্রবন্ধ হিসাবে প্রকাশিত * হত্যাকাণ্ড _ সম্পাঃ। ফ্রেডারিক এঙ্গেলস লক্ষৌ দখল (৮০) ভারতীয় অভ্যুত্থানের দ্বিতীয় সংকট পর্ব সমাপ্ত হল। প্রথম পর্বের কেন্দ্র হয়ে দাঁড়ায় দিল্লি এবং তার অবসান হয় দিল্লি চড়াও-আক্রমণে, দ্বিতীয়ের কেন্দ্র ছিল লক্ষৌ এবং সে জায়গাটারও এবার পতন হল। এতদিন পর্যন্ত শান্ত এলাকায় নতুন অভ্যু্থান দেখা না দিলে বিদ্রোহ এবার থেকে ক্রমশ তার পরিশেষের একটানা পর্বটায় থিতিয়ে আসবে, যার মধ্যে অভ্যুত্থানীরা শেষ পর্যন্ত দস্যুর চরিত্র নেবে এবং যেমন ব্রিটিশদের তেমনি দেশবাসীদের কাছেও তারা হয়ে দীড়াবে শত্রু। লক্ষৌ চড়াও-দখলের বিশদ বিবরণ এখনো পাওয়া যায়নি, কিন্তু প্রাথমিক মহড়া ও চূড়ান্ত সংঘর্ষগুলির মোট কথাগুলো জানা আছে। আমাদের পাঠকদের মনে আছে যে, লক্ষৌ রেসিডেন্সিকে উদ্ধার করার পর জেনারেল ক্যামবেল এ ঘাঁটিটা উড়িয়ে দেন ও জেনারেল উন্ট্যামকে ৫,০০০ সৈন্যসমেত মোতায়েন করেন আলমবাগে, এটা শহর থেকে কয়েক মাইল দুরের একটা গেড়ে বসা অবস্থান। বাদবাকি সৈন্য নিয়ে তিনি নিজে মার্চ করে ফেরেন কানপুরে, যেখানে একদল বিদ্রোহীদের তিনি সম্পূর্ণ পরাস্ত করেন ও যমুনার ওপারে কল্সিতে বিতাড়িত করেন তাদের। তারপর কানপুরে তিনি অতিরিক্ত সৈন্য ও ভারি কামান এসে পৌছনর জন্য অপেক্ষা করেন, আক্রমণের পরিকল্পনা সাজিয়ে নেন, অযোধ্যায় যারা অভিযান করবে সেসব বিভিন্ন বাহিনীগুলিকে কেন্দ্রীভূত করার আদেশ দেন এবং বিশেষ করে লক্ষ্ৌর বিরুদ্ধে যুদ্ধকর্মের নিকট ও প্রধান ঘাঁটি হিসাবে উপযুক্ত শক্তি ও আয়তন সম্পন্ন একটা সুরক্ষিত ছাউনিতে পরিণত করেন কানপুরকে। এই সব হয়ে যাবার পর আরো একটা কর্তব্য ছিল যা না পালন করে এগুনো নিরাপদ বলে তিনি ভাবেননি _ এবং এ কর্তব্য পালনের প্রচেষ্টাটুকু থেকেই তিনি সঙ্গে সঙ্গে পূর্ববর্তী প্রায় সমস্ত ভারতীয় সেনাপতি থেকে বিশিষ্ট হয়ে উঠেছেন। শিবিরের সঙ্গে কোনো নারী তিনি রাখতে চাননি। লক্ষৌতে এবং কানপুর মার্চে “বীরাঙ্গনা'দের ঝক্কি পোহাতে হয়েছে তীকে যথেষ্ট, এরা ভাবতেন, সৈন্যের গতিবিধি যে এঁদের খেয়াল ও আরাম মেনে চলবে সে তো স্বাভাবিক, -- ভারতবর্ষে চিরকালই তাই হয়ে এসেছে। কানপুরে পৌছেই ক্যামবেল এই মনোহারী ও মুশকিলে সম্প্রদায়ের সবখানিকে নিজের পথ থেকে সরিয়ে পাঠিয়ে দেন এলাহাবাদে, আর সঙ্গে সঙ্গে মহিলাদের দ্বিতীয় যে দলটি তখন আগ্রায় ছিল তাদের তলব করেন। তারা কানপুর না পৌছনো পর্যস্ত এবং নিরাপদে তাদের এলাহাবাদে এগিয়ে না দেওয়া পর্যন্ত তিনি লক্ষৌর অভিমুখে অগ্রসর তীর সৈন্যদের অনুসরণ করেননি । এই অযোধ্যা অভিযানের জন্য যে আকারে ব্যবস্থা হয় তা ভারতবর্ষে এতদিন অদৃষ্টপূর্ব। ও-দেশে ব্রিটিশদের বৃহত্তম অভিযান আফগানিস্তান আক্রমণে ৮১) নিযুক্ত সৈন্যের সংখ্যা কখনো এককালীন ২০,০০০ ছাড়ায়নি, এবং তার মধ্যে বিপুল অধিকাংশই ছিল দেশীয় সৈন্য। অযোধ্যার এই অভিযানে শুধু ইউরোপীয়দের সংখ্যাই আফগানিস্তানে প্রেরিত সমস্ত সৈন্যের চেয়ে বেশি। প্রধান যে সৈন্যদলটা স্যার কলিন ক্যামবেল নিজে 67

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।