প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

পড়ে শেষ পর্যন্ত পালায়, এর ফলে শিবিরে একটা আতঙ্ক দেখা দেয়, তাতে ব্যবস্থা ও শৃঙ্খলার সব সীমানা ভেঙে পড়ে এবং শিবিরের সাজসরঞ্জাম ও কিছুটা মালপত্র হাতছাড়া হয়, এবং শেষ পর্যন্ত রসদ সম্পর্কে উইন্ডহ্যামের উক্তি সত্তেও, ১৫,০০০ মিনয়ে কার্তুজ, পে-মাস্টারের সিন্দুক এবং বহু রেজিমেন্ট ও রিক্রুটের জুতা ও পোষাপ পরিচ্ছদ শত্রুর হাতে পড়ে। রণক্ষেত্রে বা সারিবন্দী হয়ে থাকার সময় ইংরেজ সৈন্য পলায়ন করে কদাচিত। রুশীদের মতোই তাদের একটা স্বাভাবিক সংহতি আছে, যেটা সাধারণত পুরনো সৈন্যদেরই থাকে, তার আংশিক ব্যাখ্যা এই যে উভয় সৈন্যদলেই প্রচুর পুরনো সৈন্য আছে, কিন্তু অংশত সেটা স্পষ্টতই তাদের জাতীয় চরিত্রের জন্য। এ গুণটার সঞ্চো “সাহসের কোনো সম্পর্ক নেই, বরং সহজাত আত্মরক্ষা প্রবৃত্তিরই তা একটা বিশেষ প্রকাশ, তবু তা খুবই মূল্যবান, বিশেষ করে আত্মরক্ষামূলক অবস্থানে। ইংরেজদের নিরুদিগ্ন প্রকৃতির সঙ্গে মিলে তাতে আতঙকও আটকায়, কিন্তু উল্লেখ করা দরকার যে, আইরিশ সৈন্যরা যদি একবার বিশৃঙ্খল হয়ে আতঙকগ্রস্ত হয়ে পড়ে, তাহলে তাদের ফের জমায়েত করা সহজ নয়। উইন্ডহ্যামের বেলায় এই ঘটেছিল ২৭ নভেম্বর । এর পর থেকে তাঁর নাম থাকবে সেই সব ইংরেজ জেনারেলের নাতিদীর্ঘ কিন্তু বিখ্যাত তালিকার মধ্যে যাঁরা তীদের সৈন্যদের আতঙ্কিত পলায়ন সম্ভব করেন। ২৮ তারিখে গোয়ালিয়র দলটা বিথুর থেকে আসা বেশ কিছু সংখ্যক সৈন্য পেয়ে ব্রিটিশদের গেড়ে বসা বহির্ঘাটির চার শ গজের মধ্যে কাছিয়ে আসে। আর একটা লড়াই হয়, সেটা আক্রমণকারীরা খুব জোরে চালায় না। তার মধ্যে ৬৪ নম্বরের সৈন্য ও অফিসারদের পক্ষ থেকে সত্যিকার সাহসের একটা দৃষ্টান্ত ঘটে, সানন্দে তা আমরা উল্লেখ করব, যদিও কীর্তিটা এমনিতে সুবিখ্যাত বালাক্লাীভা আক্রমণের মতোই নির্বোধ । এরও দায়িত্বও চাপানো হয়েছে একজন মৃতের ঘাড়ে _ এই রেজিমেন্টের কর্ণেল উইলসনের ওপর। মনে হয় যে, তুলনায় অনেক বেশি সংখ্যক সৈন্য দ্বারা রক্ষিত শত্রুর চারটি কামানের বিরুদ্ধে উইলসন অগ্রসর হন ১৮০ জন সৈন্য নিয়ে। শত্রু কারা তা আমাদের বলা হয়নি, কিন্তু ফল দেখে সিদ্ধান্ত করতে হয় তারা গোয়ালিয়র সৈন্য। ধাবিত হয়ে ইংরেজরা কামানগুলি দখল করে, তিনটে কামানের মুখ সীল করে দেয় ও কিছুক্ষণ রুখে থাকে, কিন্তু কোনো অতিরিক্ত সৈন্য না আসায় তাদের পশ্চাদপসরণ করতে হয়, ভূপাতিত রেখে যেতে হয় ষাট জন সৈন্য ও অধিকাংশ অফিসারদের । কঠিন লড়াইয়ের প্রমাণ এই ক্ষতিটা। একটা ছোট্ট সৈন্যদল, যে ক্ষতি হয়েছে তা থেকে বোঝা যায় যে তাদের রীতিমতো মোকাবিলা করা হয়েছে, সৈন্যদের এক তৃতীয়াংশ পতিত না হওয়া পর্যন্ত তারা একটা ব্যাটারি দখল করে থাকছে _- এটা সত্যিই একটা কঠিন লড়াই এবং দিল্লি চড়াও-দখলের পর এমন দৃষ্টান্ত এই প্রথম। তবে যে লোকটি এ অভিযানের পরিকল্পনা করেছিল তাকে কোর্ট-মার্শালে বিচার করে গুলি করে মারা উচিত। উইন্ডহ্যাম বলছেন, তিনি উইলসন। উইলসন এ লড়াইয়ে নিহত, তাই জবাব দিতে পারছেন না। সন্ধ্যায় সমস্ত ব্রিটিশ সৈন্য জমে কেল্লায়, বিশৃঙ্খলা সেখানে চলতেই থাকে, এবং ব্রিজের অবস্থানে স্পষ্টতই বিপদ দেখা দেয়। কিন্তু সেই সময় ক্যামবেল আসেন। তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনেন, সকালে নতুন সৈন্য টেনে এনে শত্রুকে যতদুর হটিয়ে দেন তাতে ব্রিজ ও কেল্লা নিরাপদ হয়। তারপর তিনি তার সমস্ত আহত, নারী শিশু ও মালপত্র পাব করিয়ে দেন ও এলাহাবাদের রাস্তায় তারা বেশ অনেকখানি এগিয়ে না যাওয়া পর্যস্ত আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ করে থাকেন। এবং এটা সম্পূর্ণ শওয়া মাত্র তিনি ৬ তারিখে সিপাহীদের আক্রমণ করে পরাস্ত করেন, তীর ঘোসওয়ার ও গোলন্দাজ বাহিনী সেদিন তাদের পেছু ধাওয়া করে ১৪ মাইল পর্যন্ত। প্রতিরোধ যে কমই ছিল তা বোঝা যায় ক্যামবেলের রিপোর্ট থেকে, তিনি তীর স্বীয় সৈন্যদের অগ্রগমনই কেবল বর্ণনা করেছেন, শত্রুর পক্ষ থেকে কোনো প্রতিরোধ বা মহড়ার কোনো উল্লেখ নেই, কোনো বাধা ছিল না, এটালড়াই নয়, নিতান্তই-নস্জপ্র। ব্রিগেডিয়ার হোপ গ্রান্ট একটা হালকা ডিভিসন নিয়ে পলাতকদের অনুসরণ করেন ও ৮ তারিখে একটা নদী পেরবার সময় তাদের ধরে ফেলেন, এইভাবে নিরুপায় হয়ে তারা ঘুরে দাঁড়ায় ও প্রচণ্ড ক্ষতি হয় তাদের। এই ঘটনায় ক্যামবেলের প্রথম অভিযান, লক্ষলৌ 66

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।