সমস্ত প্রত্যক্ষ সূত্র বন্ধ হয়ে যায় এবং হাতের কাছে যে দ্বিধাপ্রস্ত, এড়িয়ে যাওয়া ও অসম্পূর্ণ সাক্ষ্য রয়েছে তাই থেকেই আমাদের সিদ্ধান্ত টানতে হবে। উইন্ডহ্যাম শুধু এই নিম্নোক্ত অসংলগ্ন বিবৃতিটা ছাড়া আর কিছু জানাননি : “শত্রুর প্রবল গোলাবর্ষণ সত্তেও আমার সৈন্যরা পাঁচ ঘণ্টা ধরে আক্রমণ ফিলন্ড সৈন্যদের বিরুদ্ধে একটা কামানবাজিকে আক্রমণ বলা সত্যিই অভিনব) প্রতিরোধ করে ও তখনো মাটি ধরে থাকে। শেষ পর্যন্ত, ৮৮ নম্বরের বেঅনেটে বিদ্ধ লোকেদের সংখ্যা থেকে বুঝলাম যে বিদ্রোহীরা পুরোপুরি শহরে প্রবেশ করেছে, তারা কেল্লা আক্রমণ করছে, এই কথা শুনে আমি জেনারেল দ্যুপ্যুইকে পিছু হটার নির্দেশে দিই। সমস্ত রসদপত্র ও কামানাদি নিয়ে আমাদের সমস্ত সৈন্য কেল্লায় ফিরে আসে অন্ধকার হবার কিছু আগে। ছাউনির লস্কররা পালিয়ে যাওয়ায় আমি আমার শিবিরের সাজসরঞ্জাম ও কিছু মোটঘাট আনতে পারিনি। আমার একটা নির্দেশ পরিজ্ঞাপনে গলতি না হলে আমার অভিমত, আমি রুখে থাকতে পারতাম, অন্তত অন্ধকার পর্যন্ত । রেদানে ইতিপূর্বেই যা দেখিয়েছেন সেই সহজাতবেধে জেনারেল উইন্ডহ্যাম সরে আসেন মজুতের কাছে সিদ্ধান্ত করতে হয়, শহর দখলে-রাখা ৮৮ নং) এবং জীবন্ত শত্রু বা লড়াই নয়, দেখেন ৮৮ নম্বরের বেঅনেটে বিদ্ধ প্রচুর সংখ্যক শত্রু। এ থেকে সিদ্ধান্ত হয় শত্রু (মৃত কি জীবন্ত তা তিনি বলছেন না) পুরোপুরি শহরে ঢুকে পড়েছে! এ সিদ্ধান্ত পাঠক ও তীর পক্ষে আতঙ্কজনক হলেও বীরপুঙ্গবৰ এখানেই থামছেন না। তিনি শুনলেন কেল্লা আক্রান্ত হয়েছে। একজন সাধারণ সেনাপতি এ কাহিনীর সত্যতা যাচাই করতেন, যা স্বভাবতই মিথ্যা বলে প্রমাণিত হয়। কিন্তু উইন্ডহ্যাম তেমন লোক নন। তিনি পিছু হটার হুকুম দেন, যদিও তীর সৈন্যরা উইন্ডহ্যামের একটা নির্দেশ পরিজ্ঞাপনে গলতি না হলে অন্ধকার পর্যন্ত রুখে থাকতে পারত ! অর্থাৎ প্রথমে পাওয়া গেল উইন্ডহ্যামের এই বীরোচিত সিদ্ধান্ত যে যেখানে অনেক মৃত সিপাহী আছে সেখানে অনেক জীবন্ত সিপাহীও থাকবেই, দ্বিতীয়, কেল্লা আক্রমণ বিষয় ভূয়া হুঁশিয়ারি, তৃতীয়ত, একটা নির্দেশ পরিজ্ঞাপনে গলতি, এই সবকিছু দুর্ঘটনা যোগে রেদানের বীরকে পরাস্ত করা ও তীর সৈন্যদের অদম্য ব্রিটিশ সাহসকে দমানো সম্ভব হয় দেশীয়দের এক অসংখ্য দঙ্গলের পক্ষে । আর একজন রিপোর্টার ঘটনাস্থলের একজন অফিসার বলছেন : “আমার মনে হয় না কেউ এ দিন পূর্বাহ্নের লড়াই ও পশ্চাদপসরণ সঠিকভাবে বর্ণনা করতে পারবে। পশ্চাদপসরণের হুকুম হল। মহারানির ৩৪ নং পদাতিকের ওপর নির্দেশ এল ইটখোলার পেছনে সরে আসতে, কিন্তু সেটা যে কোথায় তা অফিসার বা সৈন্যরা কেউই জানত না! সৈন্যাবাসে দ্রুত এ খবর ছড়িয়ে পড়ল যে, আমাদের সৈন্যরা পরাজিত হয়েছে ও পিছু হটছে, সঞঙ্চে সঙ্গে ভিতরকার গরখাইগুলোর দিকে যাবার জন্য বিপুল হুড়োহুড়ি লেগে যায়, নায়েগ্রা প্রপাতের জলের মতোই তা দুর্নিবার। বেলা দুটো থেকে সৈন্য ও পল্টন, ইউরোপীয় ও দেশীয়, পুরুষ নারী ও শিশু, ঘোড়া উট ও বলদ অসংখ্য গিয়ে জুটতে থাকে। রাত নাগাদ মানুষ ও পশু, মোটঘাট ও যতরকমের অকথ্য বোঝায় মিলে ঘাঁটি গাড়া শিবিরটায় যা শুরু হয় সেটা শুধু সৃষ্টির নির্দেশে আসার আগেকার বিশৃঙ্খলার সঙ্গে তুলনীয় । পরিশেষে, 176 111795-এর কলকাতাস্থ সংবাদদাতা বলছেন যে, স্পষ্টতই ২৭ তারিখে ব্রিটিশদের যা ঘটে “সেটা প্রায় প্রতিহত হওয়াই দীড়ায়', কিন্তু ইঙ্জগ-ভারতীয় সংবাদপত্র দেশপ্রেমিক অভিসন্ধি থেকে এ লঙ্জাকে মার্জনার দুর্ভেদ্য আবরণে ঢাকছে। এইটুকুও অবশ্য স্বীকার করা হচ্ছে যে, প্রধানত বিক্রুট নিয়ে গড়ে তোলা মহারানির একটা রেজিমেন্ট একসময় বিশৃঙ্খল হয়ে পড়ে, তবে পিছু হটেনি এবং কেল্লায় গণ্ডগোল ওঠে চরমে, উইন্ডহ্যাম তীর সৈন্যদের ওপরসমস্ত দখল হারিয়ে ফেলেন এবং অবশেষে ২৮ সন্ধ্যায় ক্যামবেল পৌছান ও “কিছু কড়া কথায়' ফেরে সবাইকে স্বস্থানে ফিরিয়ে আনেন। এখন এইসব গোলমেলে ও এড়িয়ে যাওয়া বিবৃতি থেকে স্পষ্টতই কী সিদ্ধান্ত দাড়ায় ? শুধু এই সিদ্ধান্ত যে, উইন্ডহ্যামের অক্ষম পরিচালনায় ব্রিটিশ সৈন্যরা একাস্তই অকারণে পরিপূর্ণ পরাজিত হয়, ৩৪ নং রেজিমেন্টের অফিসাররা লড়বার জায়গাটার সঙ্গে এতটুকু পরিচিত হবার কষ্ট করেনি এবং পশ্চাদপসরণের যখন হুকুম হল তখন তারা যেখানে সরে যেতে হবে সে জায়গাটাই খুঁজে পায়নি, রেজিমেন্ট বিশৃঙ্খল হয়ে 65
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।