চক্রতন্ত্রের কাছে মাথা নোয়াতে তাঁর অহঙকারে বাধত -_- তাই ক্যামবেলকে চিহিত ও অবিশ্বাস্য করে তোলার পক্ষে তার সুপারিশই ছিল যথেষ্ট। সে যুদ্ধে অন্য লোকেরাই কিন্ত সম্মান ও মর্যাদা লাভ করে। ছিলেন কার্সের স্যার উইলিয়ম ফেনউইক উইলিয়মস, উঁদ্ধত্যে, আত্মপ্রচারে ও জেনারেল ক্মেতির যথার্থ খ্যাতি চুরির ফলে অর্জিত তার জয়মাল্য নিয়ে বসে থাকাই তিনি এখন সুবিধাজনক বলে দেখছেন। একটি ব্যারন উপাধি, বছরে হাজার পাউন্ড, উলউইচে একটি মোটা চাকুরি এবং পার্লামেন্টে একটি আসন __ ভারতে তীর খ্যাতি বিপন্ন করার ঝুঁকি না নিতে এই-ই যথেষ্ট। “রেদানের বীর (৭৯) জেনারেল উইন্ডহ্যাম কিন্তু তার পথ না নিয়ে সিপাহীদের বিরুদ্ধে একটি ডিভিসনের সেনাপত্য প্রহণ করতে যান এবং এই প্রথম কর্মটিতেই চিরকালের মতো তীর ফয়সালা হয়ে গেছে। উচ্চ বংশ সম্পর্কের এই অজ্ঞাত কর্ণেলটি রেদানের আক্রমণে একটি ব্রিগেড পরিচালনা করেন, এ আক্রমণ কালে অত্যন্ত নিরুদ্যোগীর মতো ব্যবহার করেন তিনি, এবং অবশেষে কোনো সৈন্যসাহায্য না আসায় দুবার নিজের সৈন্যদের স্বীয় ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে তিনি নিজেই চলে যান খোঁজ নিতে। প্রশ্নসাপেক্ষ এই যে-কাজের জন্য অন্য সার্বিসে কোর্টমার্শালে তদন্ত হত, তাতে তীকে সঙ্গে সঙ্গেই জেনারেল করে দেওয়া হয় ও কিছু পরে তীর ডাক পড়ে চিফ অব স্টাফ পদের জন্য। কলিন ক্যামবেল যখন লক্ষৌর দিকে অগ্রসর হন তখন তিনি পুরনো ঘাঁটি, শিবির এবং গঙ্গার ওপরকার ব্রিজ সহ কানপুর শহর দিয়ে যান জেনারেল উইন্ডহ্যামের দায়িত্বে এবং সে কাজের পক্ষে যথেষ্ট একদল সৈন্য রেখে যান। পুরোপুরি অথবা অংশত পাঁচ রেজিমেন্টের পদাতিক ছিল সেখানে, ঘাঁটি গাড়া বহু কামান, ১০টি ফিল্ড গান, দুটি নৌ-কামান এবং ১০০টি ঘোড়া, সমগ্র সৈন্যের সংখ্যা ২,০০০-এর ওপর। ক্যামবেল যখন লক্ষৌতে ব্যাপৃত, তখন দোয়াব অঞ্চলে ভ্রাম্যমান বিভিন্ন বিদ্রোহী দল কানপুর আক্রমণের জন্য একত্র হয়। বিদ্রোহী জমিদারদের দ্বারা সংগৃহীত পাঁচমিশেলী দঙ্গল ছাড়া কুচকাওয়াজ করা সৈন্য বলতে সুশৃঙ্খল তাদের বলা যাবে না) আক্রমণকারী দলের মধ্যে ছিল, দানাপুর সিপাহীদের অবশিশ্টাংশ এবং গোয়ালিয়র বাহিনীর একটা ভাগ। এই শেষের বাহিনীটাই হল একমাত্র অভ্যু্থানী সৈন্যদল যাদের সংগঠন কোম্পানি ছাড়িয়ে গেছে বলে ধরা যায়, কারণ এদের অফিসাররা ছিল প্রায় পুরোপুরিই দেশীয় এবং এইভাবে ফিল্ড অফিসার ও ক্যাপ্টেন সহ সংগঠিত ব্যাটালিয়নের খানিকটা চরিত্র তাদের বজায় ছিল। সুতরাং ব্রিটিশেরা তাদের খানিকটা সম্মান করে চলত। আত্মরক্ষার অবস্থানে থাকার কড়া আদেশ পেয়েছিলেন উইন্ডহ্যাম, কিন্ত যোগাযোগ ব্যাহত হওয়ায় ক্যামবেলের কাছ থেকে তার ডিসপ্যাচের কোনো জবাব না পেয়ে তিনি নিজ দায়িত্বে কাজ করার সংকল্প করেন। ২৬ নভেম্বর ১,২০০ পদাতিক, ১০০ ঘোড়া ও ৮টি কামান নিয়ে তিনি আগুয়ান অভ্যুত্থানীদের সম্মুখীন হতে যান। তাদের অগ্রবাহিনীটাকে সহজেই পরাস্ত করার পর তিনি দেখেন যে প্রধান বাহিনীটা আসছে, তখন তিনি কানপুরের কাছাকাছি সরে আসেন। এখানে তিনি শহরের সামনে একটা অবস্থিতি নেন, তীর বীয়ে থাকে ৩৪ নং রেজিমেন্ট এবং ডানে রাইফেল বাহিনী (৫টি কোম্পানি) ও ৮২ নম্বরের দুটি কোম্পানি। পশ্চাদপসরণের পথ থাকে শহরের মধ্য দিয়ে, বায়ের পেছন দিকে ছিল কিছু ইটখোলা। ফ্রন্ট থেকে চার শ গজের মধ্যে এবং দুই পার্খভাগের দিকে আরো কাছের নানা জায়গায় ছিল গাছপালা বনজঙ্গল, আগুয়ান শত্রুর পক্ষে তাতে চমৎকার আশ্রয়ের কাজ হয়। বস্তুতপক্ষে, এর চেয়ে খারাপ অবস্থান আর বাছাই করা সম্ভব নয় _ খোলা মাঠের মধ্যে ব্রিটিশেরা উন্ুুক্ত আর ভারতীয়রা আড়াল নিয়ে এগিয়ে আসতে পারে একেবারে তিন শ কি চার শ গজের মধ্যে! উইন্ডহ্যামের ‘বীরত্ব আরো একটু চড়া রঙে দেখাবার জন্য বলি, কাছেই একটা বেশ চমৎকার অবস্থান ছিল, তার সামনে পেছনে সমতল এবং ফ্রন্টের সামনে প্রতিবন্ধক হিসাবে একটা খাল, কিন্তু অবশ্যই খারাপ অবস্থানটার জন্যই জিদ করা হয়। ২৭ নভেম্বর শত্রুপক্ষ কামান চালাতে শুরু করে, জঙ্গলের আড়ালে কামানগুলোকে নিয়ে আসে একেবারে ধার পর্যন্ত। বীরশোভন বিনয়ে উইন্ডহ্যাম একে বলেন “গোলাবর্ষণ” এবং জানান যে, তীর সৈন্যরা পাঁচ ঘন্টা ধরে তা সহ্য করে, কিন্তু এর পর এমন একটা ব্যাপার ঘটে যা উইন্ডহ্যাম বা উপস্থিত কোনো ব্যক্তি বা কোনো ভারতীয় কি ব্রিটিশ সংবাদপত্র বলতে সাহস করেনি। কামানবাজি যেই লড়াইয়ে পরিণত হয় অমনি আমাদের সংবাদের 64
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।