প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ভারতীয়রা কিন্তু যেন বুঝছে না এ পরিকল্পনার চমৎকারিত্ব __ যাতে ভারতীয় পুঁজির বিনিময়ে ইংরেজ প্রভৃত্বই শুধু পুনঃস্থাপিত হবে না, সেই সঙ্গে ঘুর পথে দেশীয় মজুত তহবিলগুলোও উন্মুক্ত হবে ব্রিটিশ বাণিজ্যের কাছে। প্রতিটি খাঁটি ইংরেজ বেদবাক্যজ্ঞানে যতটা দাবি করে, ভারতীয় পুঁজিপতিরা যদি ব্রিটিশ শাসনের ততটা ভক্ত হত, তাহলে রাজভক্তি প্রদশলন ও স্থীয় রৌপ্য পরিহারের এত বড়ো সুযোগ তারা আর পেত না। কিন্তু ভারতীয় পুঁজিপতিরা তাদের মজুত টাকা না ছাড়ায় অন্তত, সর্বাগ্রে দেশীয়দের পক্ষ থেকে কোনো সহায়তা বিনাই, ভারতীয় অভ্যুত্থানের খরচ নিজেকেই পরিশোধের একান্ত আবশ্যকতা বিষয়ে মন ঠিক করতে হবে জন বুলকে। আসন্ন ঝণট তদুপরি একটা পূর্বাভাস মাত্র, দেখাচ্ছে যেন “ইঙ্গ-ভারতীয় হোম খণ' নামক একটি বইয়ের প্রথম পাতা । এ কথা গোপন নয় যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যা প্রয়োজন সেটা শি লক্ষ কি এক কোটি নয়, আড়াই থেকে তিন কোটি পাউন্ড, তাও প্রথম কিস্তি হিসাবে, ভবিষ্যতে যা ব্যয় হবে তার জন্য নয়, আগেই যে দেনা হয়ে আছে তার জন্য। গত তিন বছরে ঘাটতি আয়ের পরিমাণ ৫০,০০,০০০ পাউন্ড, গত ১৫ অক্টোবর পর্যন্ত অভ্যুত্থানীরা যে ধনসম্পদ লুঠ করেছে তার পরিমাণ, ভারতীয় সরকারি পত্র The Phoenix-এর (৭৬) বিবৃতি অনুযায়ী ১,০০,০০,০০০ পাউন্ড, উত্তর-পূর্ব প্রদেশগুলিতে বিদ্রোহজনিত রাজস্ব লোকসান ৫০,০০,০০০ পাউন্ড আর যুদ্-খরচা অন্তত ১,০০,০০,০০০ পাউন্ড। এ কথা সত্যি যে লন্ডনের টাকার বাজারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পর পর খণগ্রহণে টাকার দাম বাড়বে ও পুঁজির ক্রমবর্ধমান মূল্যহ্বাস বন্ধ হবে, অর্থাৎ বন্ধ হবে সুদের হারের ক্রমাবনতি, কিন্তু ব্রিশি শিল্প ও বাণিজ্যের পুনরুজ্জীবনের জন্য ঠিক ওই অবনতিটাই দরকার । ডিসকাউন্টের হারের নিমন্নগতিতে কোনো কৃত্রিম প্রতিবন্ধ হল উৎপাদন খরচা ও খণ শর্ত বৃদ্ধির সমতুল্য, বর্তমানের কাহিল অবস্থায় ইংরেজ বাণিজ্য তা বহনে সমর্থ বলে বোধ করে না। এই কারণেই ভারতীয় খণ ঘোষণায় সাধারণভাবে ক্রন্দনধ্বনি উঠেছে। পার্লামেন্টী অনুমোদনে কোম্পানির খণে কোনো রাজকীয় গ্যারন্টি যুক্ত হচ্ছে না বটে, কিন্তু আর কোনো শর্তে টাকা না উঠলে সে গ্যারান্টিও দিতে হবে, আর সব কিছু সুক্ষ পার্থক্য সত্তেও ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থলাভিষিক্ত হওয়া মাত্রই কোম্পানির খণ মিলে যাবে ব্রিটিশ খণে। সুতরাং মনে হয় ভারতীয় বিদ্রোহের একটা প্রথম আর্থিক ফল হবে বৃহৎ জাতীয় খণের অধিকতর বৃদ্ধি । কার্ল মার্কস কর্তৃক ১৮৫৮ সালের ২২ জানুয়ারি লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে New-York Daily Tribune পত্রিকার ৫২৪৩ নং সংখ্যায় ১৮৫৮ সালের ৯ ফেব্রুয়ারি প্রকাশিত ফ্রেডারিক এঞ্গোলস উইন্ডহ্যামের পরাজয় (৭৭) ক্রিমীয় যুদ্ধের সময় সারা ইংলন্ড যখন তার সৈন্যদল সংগঠনে ও পরিচালনে সমর্থ এমন কারোর দাবি করছিল এবং রেগলেন, সিম্পসন ও কডরিংটনের মতো অকর্মণ্যেরা যখন পদাধিকারী, তখন ক্রিমিয়ায় এমন একজন সৈনিক ছিলেন, যাঁর মধ্যে সেনাপতির সব গুণ বর্তমান। আমরা স্যার কলিন ক্যামবেলের কথা বলছি, ভারতে ইনি এখন প্রতিদিন দেখিয়ে দিচ্ছেন যে নিজের কাজটা ইনি ওস্তাদের মতোই বোঝেন। আলমায়-য় ৭৮) ব্রিটিশ আর্মির অনড় লাইন-কৌশলের ফলে তিনি তার সামর্থ্য দেখাবার সুযোগ পাননি এবং আলমায় ব্রিগেড পরিচালনা করতে দেওয়ার পর ক্রিমিয়ায় তাকে বালাক্লাভায় সেঁধিয়ে রাখা হয় ও একবারও পরের যুদ্ধকর্মগুলিতে অংশ গ্রহণের সুযোগ দেওয়া হয় না। অথচ তার সামরিক মেধার কথা বহু আগেই ভারতে পরিষ্কার করে বলে যান আর কেউ নয়, মার্লবরোর পরে ইংলন্ড যে সর্বশ্রেষ্ঠ সেনাপতির জন্ম দিয়েছে তেমন একজন প্রামাণ্য ব্যক্তি, স্যার চার্লস জেমস নেপিয়ার। কিন্তু নেপিয়ার ছিলেন স্বাধীনচেতা পুরুষ, শাসক 63

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।