এইভাবে সর্বমন্দ সংবাদের জন্য তৈরি হয়ে ওঠায় সরকার মুখোস ত্যাগে আর দ্বিধা করেনি, ইন্র ঈ্রন্ম” ট্র লদপ্র (৭8) ও অন্যান্য সরকারি মুখপত্রে আধাসরকারি প্রবন্ধ মারফত খণের আবশ্যকতার কথ বলতে থাকে। প্রশ্ন হতে পারে, এরুপ খণ চালু করার জন্য বিধানিক সংস্থার পক্ষ থেকে একটা বিশেষ ত্যাক্টের প্রয়োজন হল কেন এবং তাছাড়া, এরুপ ঘটনায় ন্যুনতম শঙকা সৃষ্টিই বা হচ্ছে কেন, বরং বিপরীতপক্ষে, বর্তমানে বৃথাই লাভজনক লগ্সির প্রত্যাশী ব্রিটিশ পুঁজির প্রত্যেকটা উনুক্তিকেই উপস্থিত পরিস্থিতিতে আচমকা সৌভাগ্য ও পুঁজির দ্রুত মূল্যহ্াসের বিরুদ্ধে অতি কল্যাণকর প্রতিবন্ধ রূপে গণ করা উচিত। সকলেই জানেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক সত্তার অবসান হয় ১৮৩৪ সালে 0৭৫), যখন তার বাণিজ্যিক মুনাফার শেষ প্রধান উৎস চিনা বাণিজ্যের একচেটিয়া ছিন্ন হয়। সুতরাং, কোম্পানির বাণিজ্য- মুনাফা থেকে যারা, অন্তত বাহ্যত, তাদের ডিভিডেন্ট পাচ্ছিল সেই ইস্ট ইন্ডিয়া স্টক হোল্ডারদের জন্য একটা নতুন আর্থিক বন্দোবস্তের প্রয়োজন হয়। তখনো পর্যন্ত কোম্পানির বাণিজ্য-আয় থেকে যে ডিভিডেন্ট আদায় যোগ্য তা সরানো হল তার রাজনৈতিক রাজস্বের ওপর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সরকারি অধিকারে যে রাজস্ব পাবে, তাই থেকে ইস্ট ইন্ডয়া স্টকের স্বত্বাধিকারীদের টাকা দেবার কথা থাকে এবং পার্লামেন্টের এক ত্যাক্ট-এ দশ শতকরা সুদের ৬০ লক্ষ পাউন্ড স্টার্লিঙ ভারতীয় স্টক পরিণত হল এমন একটা পুঁজিতে, যা স্টকের প্রতি একশ পাউন্ড বাবদ দুশ পাউন্ড না দিয়ে কারবার গুটান যাবে না। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া স্টকের মূল ৬০ লক্ষ পাউন্ড স্টার্লিউ পরিণত হল ১ কোটি ২০ লক্ষ স্টার্লিঙের এক পুঁজিতে, যার সুদের হার শতকরা পাঁচ এবং তা আদায় হবে ভারতীয় জনগণের ট্যাক্স বাবদ রাজস্ব থেকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির খণ এইভাবে পার্লামেন্টী হাত সাফাইয়ে পরিণত হল ভারতীয় জনগণের খণে। এছাড়াও আছে ৫ কোটি পাউন্ড স্টার্লিঙের একটা খণ, এ খণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোলে ভারতে এবং তা সম্পূর্ণই সে-দেশের রাষ্ট্রীয় আয় থেকে পরিশোধ্য, খাস ভারতে কোম্পানি এই ধরনের যে খণ করে তা সর্বদাই গণ্য করা হয়েছে পার্লামেন্টী বিধান এক্তিয়ারের বাইরে এবং দৃষ্টান্তস্বরুপ, কানাডা বা অস্ট্রেলিয়ার উপনিবেশিক সরকারগুলি যেসব খণ করে তার চেয়ে বেশি কিছু নয়। অন্যপক্ষে, পার্লামেন্টের বিশেষ মঞ্জুরি ছাড়া খাস গ্রেট বৃটেনে আুদবহ খণ গ্রহণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিষিদ্ধ হয়। কয়েক বছর আগে ভারতে রেলপথ ও বৈদ্যুতিক টেলিগ্রাফ প্রতিষ্ঠার উদ্যোগকালে কোম্পানি লন্ডন বাজারে ভারতীয় বন্ড ছাড়ার অনুমোদন চায় _ এ অনুরোধ মঞ্জুর হয় ৭০ লক্ষ পাউন্ড স্টার্লিও পরিমাণ পর্যন্ত, তা ছাড়া হবে শতকরা ৪ পাউন্ড সুদবহ বন্ডে, যার সিকিউরিটি হবে কেবল ভারতীয় রাষ্ট্রীয় আয়। ভারতে বিদ্রোহ শুরুর সময় এই বন্ড-খণের পরিমাণ ছিল ৩৮,৯৪,৪০০ পাউন্ড স্টার্লিঙ, পার্লামেন্টে ফের আবেদন করার প্রয়োজনীয়তা থেকেই বোঝা যাচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংলন্ডে ঝণগ্রহণের আইনসঙ্গত অধিকার ভারতীয় অভ্যুত্থানের ভেতরে নিঃশেষ হয়ে গেছে। এখন এ কথা গোপন নয় যে এ ব্যবস্থা নেবার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় একটা খণ চলু করে, যা কিন্তু সম্পূর্ণ নিক্ষল হয়। এতে একদিকে প্রমাণ হচ্ছে যে লন্ডন প্রেসের যা বৈশিষ্ট্য সেই রকম একটা নিশ্চিত উৎসাহে ভারতে ব্রিটিশ প্রধান্যের সম্ভাবনার কথা ভারতীয় পুঁজিপতিরা বিশেষ ভাবছেন না, এবং অন্যপক্ষে, এক অসাধারণ মাত্রায় চড়ে যাচ্ছে জন বুলের রাগ, কারণ ভারতে গত সাত বছরে যে বিপুল পরিমাণ পুঁজি মজুদ হয়েছে তা সে জাতে, যেখানে সম্প্রতি মেসার্স হ্যাগার্ড লন্ডন বন্দর থেকেই ২,১০,০০,০০০ পাউন্ড মূল্যের বুলিয়ন চালান গেছে। ই প্র. ঈপ্রন্ম খুব একটা বোঝাবার সুরে তা পাঠকদের জানিয়েছে যে, “দেশীয়দের বিশ্বস্ততা জাগাবার সমস্ত প্রেরণার মধ্যে সবচেয়ে সন্দেহাতীত হল তাদের আমাদের উত্তমর্ণ করে তোলা, আর অন্যপক্ষে, অন্য দেশের ধনী দাবিদারদের কাছে ডিভিডেন্ট পাঠাবার জন্য বছরে বছরে ট্যাক্স চাপছে এই ধারণা থেকে যে অসন্তোষ বা বিশ্বাসঘাতকতার প্রলোভন সৃষ্টি হয়, আবেগপ্রবণ, গোপন-প্রকৃতি ও লোলুপ একটা জাতির পক্ষে তার চেয়ে প্রবল প্রলোভন আর কিছু নেই। 62
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.